09/06/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের “কর্মমুখী শিক্ষা (Skills-based Education)” উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে সত্যিই গর্বিত ও আনন্দিত।
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান ছিল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (VC), প্রো-ভাইস চ্যান্সেলর (Pro-VC), সিনেট মেম্বার, সিন্ডিকেট মেম্বার, সংসদ সদস্য, বিশিষ্ট ডক্টর হৃদরোগ স্পেশালিষ্ট, বিশিষ্ট ব্যবসায়ী, এম্বাসেডর, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন উচ্চপদস্থ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই মহতী আয়োজনটি আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ উন্নয়নের পথ উন্মোচন করেছে।