27/05/2023
বেস্ট ফ্রেন্ড যখন বউ
পাঠ্্2
ভার্সিটিতে ডুকতেই কোথা থেকে জানি আমার সামনে একটা পরী এসে উপস্থিত হলো।সত্যি বলছি এর আগে আমি জীবনেও পরী কখনও দেখি নেই।
আজকেই প্রথম দেখলাম।আপনারা হয়ত ভাবছেন হঠাৎ পরী কোথা থেকে আসল?আমি নিশ্চয়ই ফাজলামি করছি।
কিন্তুু না আমি ফাজলামি করছি না।আমি সত্যিই আমার চোখের সামনে পরী দেখতে পাচ্ছি।হঠাৎ দেখলাম পরীটা আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসছে।
সাথে আমার শয়তান বন্ধুরাও আছে।দেখতে দেখতে পরীটা আমার সামনে চলে আসল আর আমি এখনও হাঁ করে পরীটাকে দেখেই যাচ্ছি।
---কিরে তোর আসার এখন সময় হলো?(জয়)
---.....(নিশ্চুপ।আমি হা করে পরীকেই দেখে যাচ্ছি)
---আরে বেটা মুখ বন্ধ কর।নাহলে তোর মুখে মাছি যাবে।(হিমেল।আমাকে ধাক্কা দিয়ে)
---আহ্।বিরক্ত করিস না তো।
---সাগর,তুই হঠাৎ আরহীর দিকে এমন হা করে তাকিয়ে কি দেখচ্ছিস?(জয়া)
---পরী।
---পরী মানে?(সবাই অবাক হয়ে)
---পরী মানে পরী দেখছি।
---ঐ বেটা ফাজলামি করিস?এর আগে কি জীবনে আমাকে কখনও দেখিস নেই?(আরহী।আমার শরীরে ঠাপ্পর মেরে)
---দিলি তো সবকিছু ভেঙ্গে।কত আনন্দ করেই না দেখছিলাম।
---কেন?আমাকে আর আগে জীবনে দেখিস নেই?
---দেখেছি তো।কিন্তুু....
---কিন্তুু কি?
---তোকে আর আগে জীবনেও এমন হলুদ শাড়িতে দেখি নেই।
---তাই বলে অসভ্যদের মতো হা করে থাকবি?
---কি করে মামা তুই কি আরহীর প্রেমে পরে গেলি নাকি?(রাজু।মজা করে)
---কি যাতা বলছিস?আমি আরহীর প্রেমে পরব কেন?আরহীর তো আমার বান্ধুবী।তাছাড়া কোথাও কি লেখা আছে বান্ধুবীর দিকে কি হা করে তাকিয়ে থাকা যায় না?
---যায়।
---তাহলে?
---এইটাও তো কোথাও লেখা নাই যে বান্ধুবীর প্রেমে পরা যায় না।
---ঐ হারামীরা তোরা এখানে দাঁড়িয়ে প্রেমের আলাপ করছিস আর আমি একা একা ঐদিকে কাজ করে মরছি।(পূজা)
---কি করব বল?আমাদের নবাব সাহেব এখন এসে উপস্থিত হলো।তাই উনার সাথে একটু কথা বলতে আসলাম।
---ওর কথা আর কি বলবি?জানিসই তো ও সবসময়ই দেড়ি করে আসে।তারপরেও ভাবটা নেয় নবাবের মতো।
---হি হি।ধন্যবাদ।
---আমি তোর প্রশংসা করি নাই।
---তাহলে?(বোকার মতো)
---সেইটা যদি তুই বুঝতি তাহলে আর কথা বলতি না।
---....(নিশ্চুপ।আরহীর মতো শুনে বোকার মতো দাঁড়িয়ে রইলাম)
---আজকে সারাদিন কি এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে নাকি?কাজও করতে যাবি?এমনিতেই এসেছিস দেড়ি করে তার উপর এখানে দাঁড়িয়ে রয়েছিস।
---হ্যাঁ হ্যাঁ।চল যাই।
তারপর সবাই কাজের জায়গায় যেতে লাগলাম।আমি আর আরহী সবার পিছনে