ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় University Of Dhaka - Information Centre page Conducted by Students

প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস Dhaka University Campus Photo Credit: The University Of ...
04/05/2026

প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস Dhaka University Campus
Photo Credit: The University Of Dhaka Fb Page.

24/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাদদেশে রাজু ভাস্কর্যে কনসার্ট ❤️ No war no empire
দেশ বিরোধী মার্কিন বানিজ্যচুক্তি বাতিল কর।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ঢাবি শিক্ষার্থীরক্রীড়াকার্ড ও সম্মাননা লাভঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (IER) ...
30/03/2026

প্রধানমন্ত্রীর কাছ থেকে ঢাবি শিক্ষার্থীর
ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (IER) শিক্ষার্থী মো. তাইম হাওলাদার আজ ৩০ মার্চ ২০২৬ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ২ লাখ টাকার চেক, ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ করেছে। পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ড. উপমা কবীর, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং প্রশিক্ষক ও কারাতে ইনচার্জ শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ পরিচালক নয়না চৌধুরী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য মো. তাইম হাওলাদারকে অভিনন্দন জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও সফলতার ধারা অব্যাহত রাখবে এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আরও সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করে।
উল্লেখ্য, মো. তাইম হাওলাদার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় জুনিয়র, ক্যাডেট ও সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করে এপর্যন্ত মোট ২৬টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক ও ২টি তাম্র পদক অর্জন করেছে।

মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

কিউএস সাব্জেক্ট র‍্যাংকিং এ দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় University Of Dhaka
27/03/2026

কিউএস সাব্জেক্ট র‍্যাংকিং এ দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় University Of Dhaka

27/03/2026

কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ।। বাংলাদেশে শীর্ষে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬’-এ ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। যা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ অবস্থান । গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল। গত ২৫ মার্চ,২০২৬ বুধবার বিষয়ভিত্তিক এই র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস।

প্রতি বছরের মার্চ মাসে তালিকাটি প্রকাশ করা হয়। এবারও র‍্যাঙ্কিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রথমত-প্রধান বিষয় (broad subject), যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এরমধ্যে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরির স্থান হয়েছে।

দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় (narrow subject), যেখানে ৫৫টি বিভাগ রয়েছে। এরমধ্যে র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্থান হয়েছে।

কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্রড সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম। যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তম এর মধ্যে; ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তম এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে অবস্থান করছে।

ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে; পরিবেশ বিজ্ঞান ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে; পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সাইন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।

ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ।বর্তমান পদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)।যোগদান: ত...
19/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ।

বর্তমান পদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)।

যোগদান: তিনি ১৭ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।

পূর্বতন অভিজ্ঞতা: তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

সাংগঠনিক পরিচয়: তিনি বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন 'সাদা দল'-এর কেন্দ্রীয় আহ্বায়ক এবং ইউট্যাব-এর সভাপতি।

নিয়োগের প্রেক্ষাপট: সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পদত্যাগের পর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

রমজানের বিদায়ের জুমা শেষ শুক্রবার জুমুআতুল বিদা। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ফি আমানিল্লাহ।
19/03/2026

রমজানের বিদায়ের জুমা শেষ শুক্রবার জুমুআতুল বিদা।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ফি আমানিল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয় — শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, একটি আবেগ ও বাস্তবতা , একটি ইতিহাস!যেখানে গড়ে ওঠে নেতৃত্ব।যেখানে জন...
18/03/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় — শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, একটি আবেগ ও বাস্তবতা , একটি ইতিহাস!

যেখানে গড়ে ওঠে নেতৃত্ব।
যেখানে জন্ম নেয় প্রতিবাদ, চেতনা আর সাহস।
যেখান থেকে বারবার জেগে উঠে বাংলা, বাংলাদেশ।

১০২ বছরের গৌরবময় ইতিহাস,
লাখো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা।
DU মানেই গর্ব, DU মানেই আমরা।

তুমি যদি ঢাবির, তবে কমেন্টে একটি লাল-সবুজ হৃদয় দাও।
তুমি যদি স্বপ্ন দেখো এখানে পড়ার, তবে এই পোস্টটা শেয়ার করো তোমার টাইমলাইনে।

"ঢাকা বিশ্ববিদ্যালয় — গর্ব আমার, অহংকার আমার!"

#ঢাবি #ঢাকাবিশ্ববিদ্যালয় #আমার_অহংকার_ঢাবি
DU University Of Dhaka

ওনাকে পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ সাভার থেকে উদ্ধার।
18/03/2026

ওনাকে পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ সাভার থেকে উদ্ধার।

নিখোজ সংবাদঃ
দুদিন আগে হারিয়েছে উনি ঢাবি এরিয়া থেকে।
নামঃ নাজমা, ওনার বড় ভাইয়ের নাম মজিবর রহমান।
উনি একটু অর্ধপাগল ঠিকমতো কথা বলতে পারে না।
মাঝারি বয়সের প্রায় ৪৫-৫০ বছর হবে।
হারানোর স্থানঃ চানখারপুল ও চকবাজার এরিয়া।
কেউ এমন দেখে থাকলে প্লিজ ইনবক্স করবেন এবং ছবি তুলে দিবেন।

ঢাবির সদ্য বিদায়ী উপাচার্য
17/03/2026

ঢাবির সদ্য বিদায়ী উপাচার্য

ঢাবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর যোগদান।। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন থেকে বিরত থাকার অনুরোধঢাকা...
17/03/2026

ঢাবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর যোগদান।। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন থেকে বিরত থাকার অনুরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী গতকাল ১৬ মার্চ ২০২৬ সোমবার অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ লাভের পর আজ ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার অপরাহ্নে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন। এর আগে সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে নব-নিযুক্ত উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক প্রো-উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ফার্মেসী অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

যোগদানের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করাই হবে প্রথম কাজ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Address

Nilkhet Road
Dhaka
1000

Telephone

+8801767190993

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ঢাকা বিশ্ববিদ্যালয়:

Share