National Institute of Preventive & Social Medicine

National Institute of Preventive & Social Medicine Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Institute of Preventive & Social Medicine, Community College, Dhaka, Dhaka.

NIPSOM was proposed in 1974 and established in 1978 as an Apex Institute of Public Health with the motto "Prevention is better than Cure."
* The institute is recognized as a Center of Excellence for teaching, research, and training in public health.

নিপসমে IMSEN Bangladesh-এর উদ্যোগে SCOREsearch 5.0 গবেষণা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিতIMSEN Bangladesh-এর উদ্যোগে এবং জাত...
06/08/2026

নিপসমে IMSEN Bangladesh-এর উদ্যোগে SCOREsearch 5.0 গবেষণা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

IMSEN Bangladesh-এর উদ্যোগে এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর ভেন্যুতে আজ SCOREsearch 5.0 গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
IMSEN Bangladesh বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন এবং বৈজ্ঞানিক নেতৃত্ব তৈরিতে কাজ করে আসছে।
প্রশিক্ষণের প্রথম দিনে Introduction to Research, Research Design, Research Methods, SPSS-এর মৌলিক ব্যবহারসহ গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা গবেষণার মৌলিক ধারণা, গবেষণা পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. নাসরিন সুলতানা গবেষণাভিত্তিক শিক্ষা ও প্রমাণনির্ভর জনস্বাস্থ্য নীতিনির্ধারণে দক্ষ গবেষক তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে তরুণ গবেষকদের গবেষণায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
নিপসম শিক্ষা, গবেষণা ও জনস্বাস্থ্যসেবার উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। IMSEN Bangladesh-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে এ ধরনের উদ্যোগ দেশের গবেষণা সংস্কৃতি বিকাশ, গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ জনস্বাস্থ্য নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিপসমে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ (Dissemination) অনুষ্ঠান অনুষ্ঠিতআজ ০৪ আগস্...
04/08/2026

নিপসমে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ (Dissemination) অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ (Dissemination) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
ডা. মো. জহিরুল ইসলাম শাকিল , মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
অধ্যাপক ডা. বে-নজির আহমেদ , সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), স্বাস্থ্য অধিদপ্তর
অধ্যাপক ডা. মো. আবুল কেনান , সিনিয়র সহ-সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) ।

বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল ও সুপারিশসমূহকে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকরভাবে ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনস্বাস্থ্য গবেষণায় নিপসমের ভূমিকার প্রশংসা করেন এবং দেশের স্বাস্থ্যখাতের অগ্রাধিকারভিত্তিক বিষয়সমূহে আরও অধিকতর মানসম্পন্ন, নীতিনির্ধারণে সহায়ক ও বাস্তবমুখী গবেষণা পরিচালনার মাধ্যমে নিপসমের গবেষণা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

নিপসম ভবিষ্যতেও জনস্বাস্থ্য গবেষণা, শিক্ষা ও সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। "উন্নত গবেষণাই উন্নত জনস্বাস্থ্যের ভিত্তি"—এই বিশ্বাসকে ধারণ করে গবেষণা, শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে নিপসম তার অঙ্গীকারে অবিচল।

04/08/2026

স্বাস্থ্য খাত সংস্কার ও মাঠপর্যায়ের চিকিৎসকদের প্রশিক্ষণে জোর সরকারের: নিপসমে আয়োজিত গবেষণার ফল প্রকাশনা অনুষ্ঠানে ড. এম এ মুহিত, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

30/07/2026

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ (Dissemination) অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি।

30/07/2026

অসহায় মানুষদের কাছে আপনারা কতো প্রিয় তা ভাবা জরুরি: নিপসমে গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশের চিকিৎসক সমাজের উদ্দেশ্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।

নিপসমে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ (Dissemination) অনুষ্ঠান অনুষ্ঠিতজাতীয় প্র...
30/07/2026

নিপসমে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ (Dissemination) অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ আজ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ (Dissemination) অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

অনুষ্ঠানে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত বিভিন্ন গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষণালব্ধ তথ্যের কার্যকর ব্যবহার, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ এবং দেশের জনস্বাস্থ্য গবেষণাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

গবেষণায় উৎকর্ষ, জনস্বাস্থ্যে অঙ্গীকার।

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মাঝে নিপসমের স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নতু...
28/07/2026

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মাঝে নিপসমের স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে স্বাস্থ্যসচেতন করে তোলার লক্ষ্যে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর উদ্যোগে সম্প্রতি IPH School & College এ অনুষ্ঠিত হয় ডেঙ্গু বিষয়ক স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব); সহকারী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (BMRC)। তিনি শিক্ষার্থীদের মধ্যে জনস্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিপসমের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে ডা. আব্দুল্লাহ আল কাওসার, ডা. মোহাম্মদ নাজমুল হাসান রিফাত, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, ডা. নাদিয়া আলম এবং ডা. মাহমুদা হক জুঁই ডেঙ্গুর কারণ, এডিস মশার প্রজননস্থল, রোগের লক্ষণ, বিপদসংকেত এবং প্রতিরোধের কার্যকর উপায় সম্পর্কে শিক্ষার্থীদের সহজ, বোধগম্য ও অংশগ্রহণমূলক উপস্থাপনার মাধ্যমে ধারণা প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত একদিন বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পুষ্টির গুরুত্ব তুলে ধরতে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ডিম প্রদান করা হয় এবং পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিরোধই সর্বোত্তম সুরক্ষা। সচেতন শিক্ষার্থী, সচেতন পরিবার এবং সচেতন সমাজই পারে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। জনস্বাস্থ্য উন্নয়নে শিক্ষা, সচেতনতা ও অংশীদারিত্বভিত্তিক কার্যক্রমের মাধ্যমে নিপসম একটি সুস্থ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিপসমের MPH শিক্ষার্থীদের শিক্ষামূলক ফিল্ড ভিজিট: CSF Global-এর "শিশু স্বর্গ" পরিদর্শনমাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনা...
26/07/2026

নিপসমের MPH শিক্ষার্থীদের শিক্ষামূলক ফিল্ড ভিজিট: CSF Global-এর "শিশু স্বর্গ" পরিদর্শন

মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব ডা. এম এ মুহিত মহোদয়ের আন্তরিক আমন্ত্রণে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার নেতৃত্বে সম্মানিত শিক্ষকবৃন্দ এবং MPH ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা শাহজাদপুরে CSF Global পরিচালিত "শিশু স্বর্গ" মডেল পরিদর্শন করেন।
ফিল্ড ভিজিটে CSF Global-এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুনর্বাসন কার্যক্রম, সেবাপদ্ধতি এবং কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। শিক্ষার্থীরা পুনর্বাসন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, সেবাগ্রহীতা শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাস্তবভিত্তিক শিক্ষার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন।
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব ডা. এম এ মুহিত মহোদয়, তাঁর সহধর্মিণী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী মহোদয় জনস্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় নিপসমের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং নিপসমের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ CSF Global-এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত মানবিক ও উদ্ভাবনী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও নিপসমের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহ প্রদানের আশ্বাস দেন।
এই ফিল্ড ভিজিট নিপসমের শিক্ষার্থীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুনর্বাসন, অন্তর্ভুক্তিমূলক সেবা এবং কমিউনিটি-ভিত্তিক জনস্বাস্থ্য কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের এক অনন্য শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্...
21/07/2026

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সোমবার, ২০ জুলাই ২০২৬, বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন মেডিকেল কলেজ ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের পরিচালকগণ অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানাও উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি, স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অগ্রগতি, উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, দক্ষ জনবল উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণে ভোগান্তি হ্রাসের লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এছাড়া জেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ, আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একটি দক্ষ, মানবিক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিপসম তার কার্যক্রম অব্যাহত রাখবে।

A Distinguished Academic Milestone for the 47th Batch of NIPSOMThe successful submission of theses by the 47th Batch of ...
20/07/2026

A Distinguished Academic Milestone for the 47th Batch of NIPSOM

The successful submission of theses by the 47th Batch of the National Institute of Preventive and Social Medicine (NIPSOM) marks a significant milestone in their academic journey and a testament to their dedication to research and the advancement of public health.

This accomplishment reflects the commitment, perseverance, and scholarly excellence of the students, whose research endeavors contribute to strengthening evidence-based public health practice and policy.

NIPSOM extends its heartfelt congratulations to the 47th Batch on this remarkable achievement and wishes them continued success, distinction, and excellence in their future academic and professional endeavors.

Address

Dhaka
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8802222262275

Alerts

Be the first to know and let us send you an email when National Institute of Preventive & Social Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to National Institute of Preventive & Social Medicine:

Shortcuts

Share