Dept. of Islamic Studies, Jagannath University

Dept. of Islamic Studies, Jagannath University Official page of Islamic Studies Department, Jagannath University, Dhaka-1100

জবি ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি ও এমফিল সেমিনার অনুষ্ঠিতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে আজ সোমবা...
18/05/2026

জবি ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি ও এমফিল সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে আজ সোমবার (১৮ মে ২০২৬) বিভাগীয় শ্রেণিকক্ষে পিএইচডি ও এমফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভাগের দুজন পিএইচডি এবং এমফিল গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি তাঁর বক্তব্যে গবেষণার গুণগত মান নিশ্চিত করতে অধিক সময় প্রদান, একাগ্রতা ও মনোনিবেশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গবেষণার নতুন রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি স্বতঃস্ফূর্ততা ও আগ্রহ বৃদ্ধি করবে।
উপাচার্য আরও বলেন, গবেষণার পরিধি কেবল প্রচলিত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাগতিক ও বহুমাত্রিক বিষয়ে বিস্তৃত করতে হবে। তিনি বাঙালি সংস্কৃতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভিন্ন সংস্কৃতি ও সমাজের মানুষের সঙ্গে মেলামেশা এবং তাদের চিন্তাধারা অনুধাবনের মাধ্যমে সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়, যা ইসলামের দৃষ্টিতেও উৎসাহিত করা হয়েছে।
তিনি কোরআন ও হাদিসভিত্তিক গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব গবেষণার ফলাফল সমাজে যথাযথভাবে প্রতিফলিত হলে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব হবে। পাশাপাশি সমাজে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক ও কটাক্ষপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা এবং গঠনমূলক সমালোচনার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন সম্ভব।

সেমিনারে পিএইচডি গবেষক মাসউদুর রহমান ‘বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে নৈতিক স্থলনজনিত অপরাধ: প্রতিকারে ইসলামি নির্দেশনা’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁর গবেষণাপত্রের ওপর আলোচনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ।

এমফিল গবেষক মো. আতাউল্লাহ ‘ক্ষুদ্র গারো নৃ-গোষ্ঠীর জীবনমান ও ধর্মীয় মূল্যবোধ: পরিপ্রেক্ষিত ময়মনসিংহ জেলা’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। এ প্রবন্ধের ওপর আলোচনা করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়শা জাহান।
আলোচকবৃন্দ গবেষণাপত্র দুটিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সমালোচনা, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এমফিল গবেষকের তত্ত্বাবধায়ক এবং অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ-এর সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু।

সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের গবেষণা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। এ সময় বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিএইচডি ও এমফিল সেমিনারে আমন্ত্রণ
17/05/2026

পিএইচডি ও এমফিল সেমিনারে আমন্ত্রণ

এম. এ প্রফেশনাল শিক্ষার্থীদের মিড পরীক্ষা চলাকালীন কিছু স্থির চিত্র
15/05/2026

এম. এ প্রফেশনাল শিক্ষার্থীদের মিড পরীক্ষা চলাকালীন কিছু স্থির চিত্র

ইসলামিক স্টাডিজ বিভাগে অদ্য ১৩.০৫.২০২৬ তারিখে এম. ফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
13/05/2026

ইসলামিক স্টাডিজ বিভাগে অদ্য ১৩.০৫.২০২৬ তারিখে এম. ফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

12/05/2026
ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত আজ শুক্রবার (৮ মে ২০২৬) জগন্নাথ বিশ...
08/05/2026

ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

আজ শুক্রবার (৮ মে ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও নবাগতরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, ইসলামিক স্টাডিজ বিষয়ে মৌলিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে এবং কোরআন ও হাদিস থেকে সঠিকভাবে জ্ঞান আহরণ করা প্রত্যেকের দায়িত্ব।

তিনি আরও বলেন, সমাজে ইসলাম সম্পর্কে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার একটি বড় অংশ ইসলামিক ব্যাকগ্রাউন্ডসম্পন্ন কিছু মানুষের ভুল ব্যাখ্যা ও অপব্যাখ্যার কারণে সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ইসলামিক স্টাডিজকে ধারণ করবে, তাদের মাধ্যমে যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেশনাল প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিভাগের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এমন.এ ইন ইসলামিক স্টাডিজ প্রফেশনাল ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ আগামী ০৮ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
06/05/2026

এমন.এ ইন ইসলামিক স্টাডিজ প্রফেশনাল ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ আগামী ০৮ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহে ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব (ISDC) নিয়ে এসেছে যুক্তি, চিন্তা ও বাকশক্তির এক অনন্য প্রতিযোগিতা!ISDC Weekly D...
05/05/2026

এই সপ্তাহে ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব (ISDC) নিয়ে এসেছে যুক্তি, চিন্তা ও বাকশক্তির এক অনন্য প্রতিযোগিতা!I
SDC Weekly Debate — Where Words Create Waves!

 #ভর্তিবিজ্ঞপ্তি  #জবি  #মাস্টার্সএম.এ ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) মাস্টার্স প্রোগ্রাম ১৪তম ব্যাচে ভর্তির আবেদন গ্রহণ...
03/05/2026

#ভর্তিবিজ্ঞপ্তি #জবি #মাস্টার্স
এম.এ ইন ইসলামিক স্টাডিজ (প্রফেশনাল) মাস্টার্স প্রোগ্রাম ১৪তম ব্যাচে ভর্তির আবেদন গ্রহণ চলছে।

◾অনলাইন আবেদন ফরম: https://istp.jnu.ac.bd/index.php/portal/apply
◾ভর্তির আবেদন সংগ্রহ ও জমার সময়: ২৫ জুন ২০২৬ পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করে জমা দেওয়া যাবে।
◾ভর্তি পরীক্ষা: ২৬ জুন ২০২৬, শুক্রবার, সকাল ১০টা।
◾অনলাইন আবেদন ফরম পূরণ: অনলাইনে গুগল ফরম পূরণের জন্য প্রথমে 01824799530 (বিকাশ/নগদ) নম্বরে ১০২০/- টাকা সেন্ড মানি করে লিংক ওপেন করে ফরম পূরণ করতে হবে।
◾আবেদনের যোগ্যতা: এসএসসি, এইচএসসি, অনার্স বা ডিগ্রি অথবা দাখিল, আলিম, ফাজিল প্রত্যেক স্তরে ন্যূনতম ২.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য।
◾সবার জন্য ২ বছরের মাস্টার্স: ২ বছরে ৪টি সেমিস্টার। প্রতি ৬ মাসে ১টি সেমিস্টার। নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিগ্রি কমপ্লিট হবে, ইনশাআল্লাহ। ১ বছরের মাস্টার্স চালু নেই।
◾ক্লাস সময়: জুমাবার ও শনিবার (সকাল-দুপুর)।
◾হোয়াটসঅ্যাপ গ্রুপ: https://chat.whatsapp.com/FPFnw7zoPy2Kh8pJgtS6b1

◾WhatsApp: +8801818288305 (Program Director)

জবি ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত আজ রবিবার (৩ মে ২০২৬) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম ব...
03/05/2026

জবি ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

আজ রবিবার (৩ মে ২০২৬) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পাঠদান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আয়োজন করা হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান, যার মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২১তম ব্যাচের পদার্পণ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্ব ও আনন্দের বিষয়। নতুন করে ২৮৭২ জন শিক্ষার্থীর সংযোজনের মাধ্যমে জবি পরিবার আরও সমৃদ্ধ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে জ্ঞানার্জনের পথচলায় সফল হবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে।

নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, কোনো শিক্ষার্থী যেন সিনিয়রদের দ্বারা হেনস্তা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের যেকোনো ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, সীমিত সম্পদ ও বিদ্যমান অবকাঠামোগত বাস্তবতার মধ্যেও সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব—এই বিশ্বাস ব্যক্ত করে তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে “টিম জগন্নাথ” হিসেবে একযোগে কাজ করার আহ্বান জানান।

সমসাময়িক প্রেক্ষাপটে নতুন প্রজন্মের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল অবদান স্মরণীয়। তবে পরবর্তীকালে কিছু ক্ষেত্রে সিনিয়রদের প্রতি অসম্মান ও অপসংস্কৃতির চর্চা উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের আচরণ থেকে বিরত থেকে দায়িত্বশীল, শালীন ও মূল্যবোধসম্পন্ন আচরণ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উপাচার্য নবীনদের উদ্দেশ্যে আরও বলেন, একটি উন্নত জাতি ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। পিতা-মাতার প্রত্যাশা পূরণে সৎ চরিত্র, ইতিবাচক মানসিকতা এবং নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Address

Arts Building (GF), Jagannath University
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Dept. of Islamic Studies, Jagannath University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dept. of Islamic Studies, Jagannath University:

Share