05/10/2026
তোমার সম্পর্কে অনেক কিছুই বলা যায় ~
বর্ণনা দেওয়া যায় তোমার অপরূপ সৌন্দর্যের।
খুন হওয়া যায় তোমার বাঁকা ঠোঁটের হাসিতে।।
কিন্তু জানো,আমি পড়েছি তোমার চোখের মায়ায়।
কিছু চোখ শুধু সুন্দর হয় না, কিছু চোখের মধ্যে একটা ভয়ংকর মায়া থাকে—যেখানে একবার তাকালে ফিরে আসতে ইচ্ছে করে না।
তোমার চোখ দুটো ঠিক তেমনই… ভয়ংকর সুন্দর। 🖤
আর ওই শাড়িতে তোমাকে দেখে মনে হলো, সৌন্দর্যকে বর্ণনা করার জন্য কবিতা লাগে না—কখনো কখনো একটা ছবিই যথেষ্ট।
জানি না এই confession তোমার কাছে পৌঁছাবে কি না, তবে যদি পৌঁছে যায়—একটা কথা জেনে রেখো, তোমার চোখের প্রেমে পড়ে যাওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন হয়নি। 🌸
—একজন নীরব মুগ্ধ মানুষ ❤️