Bangabandhu Sheikh Mujibur Rahman Hall, Dhaka University

Bangabandhu Sheikh Mujibur Rahman Hall, Dhaka University This is page of the students of Bangabandhu Sheikh Mujibur Rahman Hall, University of Dhaka

বুফে কিভাবে খেতে হয় আমরা অনেকেই জানি না তাই যারা বুফে দেখলে মনে করেন যে ছাগলের মত খাইতে হইবু তাদের জন্য এই টিপস্ 😉► ►ব্য...
06/07/2021

বুফে কিভাবে খেতে হয় আমরা অনেকেই জানি না তাই যারা বুফে দেখলে মনে করেন যে ছাগলের মত খাইতে হইবু তাদের জন্য এই টিপস্ 😉

► ►ব্যুফে খাওয়ার সর্বপ্রথম অলংঘনীয় যে নিয়ম সেটি হল সংগী নির্বাচন।
খাদক ভাইদের ক্ষেত্রে একটি সতর্কীকরন হইল গার্লফ্রেন্ড নিয়া জিন্দেগীতে ব্যুফে খাইতে যাবেন না। যদি আপনার গার্লফ্রেন্ড ভোজন প্রেয়সী না হয় তানইলে ইট্টু পর পর খালি তেনা পেচাইব। কইব এই তুমি এরকম অসভ্যের মতন খাচ্ছ কেন?, ঐ লোকটা আমাদের দিকে এভাবে তাকায় আছে কেন? আমরা কি বেশি খাচ্ছি নাকি? ইত্যাদি আজাইরা পেচাল পাইরা কনসেন্ট্রেশনের মায়রে বাপ কইরা ছাইরা দিব। বেস্ট অপশন হইল নিজের চেয়ে বড় খাদক কে সংগী হিসেবে নির্বাচন করা। এতে প্রতিযোগিতার আবেশ তৈরি হয় এবং বেশি খাওয়ান যায়।

► ► ব্যুফে রেস্টুরেন্ট গুলির লাঞ্চ বা ডিনারে নির্দিস্ট সময়সীমা থাকে। সাধারনত ২ থেকে ৩ ঘন্টা সময় বেধে দেয়া থাকে। এক্ষেত্রে সময় শুরু হবার আধা ঘন্টা আগে গিয়া জায়গা দখল করতে হইবে। প্রশ্ন উঠিতে পারে আধা ঘন্টা কি করিবেন। এসময় খালি নাকের ব্যবহার করতে হইবে। আপনার নস্ছাদ্র দিয়া চোষ্য চর্ব লেহ্য পেয় এর সুঘ্রাণ আপনার পরিপাক তন্ত্রে গিয়া অবিরাম আঘাত হানিতে থাকিবা যাহা বেশি খাইবার পক্ষে সহায়ক। ব্যফে টাইম শুরু হইবার সাথে সাথে বিসমিল্লাহ বইলা কোদালের মত ঝাপাইয়া পরবেন। তানাইলে আসল আইটেমে এ শর্ট পইরা যাইব নিশ্চিত।

► ► ব্যুফেতে জিন্দেগীতে স্যুপ খাইবেন না দুইটা কারনঃ
১. স্যুপটা জঘণ্য হয়
২.স্যুপ আপনার ক্ষিদা অকালে ধংস করবে অত্যন্ত ক্রুর ভাবে

► ►ব্যুফেতে সালাদ ই থাকে ১২-১৫ ধরনের...২/১ টা ছাড়া বাকিগুলার ধার দিয়াও হাটবেন না।

► ► ভাত, ফ্রাইড রাইস এবং নুডুল বা পাস্তা অত্যন্ত অল্প পরিমানে চেখে দেখবেন।

► ► সালাদের মত মেইন ফুডেও আজাইরা কিছু আইটেম থাকে ঐগুলার দিকে ফিরাও তাকাইবেন না

► ► এক ফোটাও পানি খাইবেন না;

► ► ভুলেও লজ্জা পাবেন না, মনে রাখবেন লজ্জা পাইছেন তো ধরা খাইছেন।

► ► এই পয়েন্টটা ৩/৪ নম্বরে আলোচনা করা উচিত আছিলো, যাউক্গা বেপার না। এই পয়েন্ট টা খাওয়ার আগে অবশ্যই এপ্লাই করতে হইবেক সেটা হইলো খাওয়া শুরু কইরবার আগে অবশ্যই একবার পুরা আয়োজন ঘুরিয়া দেখিতে হইবে কারন দেখা গেল আজাইরা আইটেম পেটের মধ্যে ঢুকাইয়া জায়গা মাইরা দিতাছেন পরে মজার জিনিষের জায়গা নাই;

► ► পোষাক নির্বাচন: আপনার সবচেয়ে ঢিলেঢালা প্যান্টটা বের করে পরে ফেলুন। তার উপর ছেড়ে দিন টি-শার্ট। ভুলেও ইন করবেন না আর বেল্টরে ব্যবহার এই ক্ষেত্রে সম্পূর্ণ বর্জণীয়।

► ► ভুলেও ওয়েটারদের সাথে আই কন্ট্যাক্ট না করা। অনেক ওয়েটার আছে আপনার পারফরমেন্স দেখে আগলি লুক দিতে পারে। সেটা দেখলে আবার আপনার উদ্যম কমে যেতে পারে।

► ► লাস্ট বাট নট দ্যা লিস্ট যেহেতু সবার আগে গেছেন সেহেতু আপনার হাতে পুরা টাইম ই আছে। তাই পুরা সময় যত্ন সহকারে ব্যয় করিবেন খাওয়া পিছনে। যখনি দেখবেন যে টান্কি পুরা ফুল তখন ৫/১০ মিনিট কাল ব্যাপী জিরাইয়া লইবেন আর চিন্তা করিবেন যে শালা ৮০০ টাকা দিলাম আর কিছুই তো খাইলাম না...দেখবেন যে টাকার আফসুসে পেটের ভিতরে মিনিমাম হাফ লিটার জায়গা খালি হইয়া গেছে।

12/04/2021
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা..
21/02/2021

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা..

25/05/2020

২৫ মে ঈদের দিন সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
মুভি দেখতে নীচের লিংকে ক্লিক করুন।
https://www.rentbd.net/wpstream/rentbdmovie/

25/05/2020

ঈদ মোবারক!
আজকে ২৫ মে ঈদের দিন বাংলাদেশ সময় সকাল ১০ টায় এই লিংকে দেখুন। https://www.rentbd.net/wpstream/rentbdmovie/

আগামী ২২/০২/২০২০ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ মহোদয়ের রুমে অনুষ্ঠিত হ...
21/02/2020

আগামী ২২/০২/২০২০ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ মহোদয়ের রুমে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল সাবেক ছাত্রদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। সেই সাথে যে সকল উপ-কমিটি গঠিত হয়েছে উক্ত কমিটির অগ্রগতি সম্পর্কে অবহিত করার জন্য অনুরোধ করা হল।

অন লাইনে ফরমটি দেওয়া হলোঃ
ডাউন লোড করে বা বিস্তারিত লিখে মোবাইলে ছবি তুলেও দিতে পারেন।
সদস্য ও পুনর্মিলনী ফি দেওয়া যাবে

সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
চলতি হিসাবের শিরোনাম ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন
চলতি হিসাব নংঃ ৪৪০৫৭০২০০১০৯৩
বিকাশ ও নগদ নাম্বার
ফজলুল হক- ০১৯৭০৫৫৯৫৪৩( বিকাশ, নগদ)
ড.সামসুজ্জোহা বাবু- ০১৬৭৮১৪২৯২৪ (বিকাশ)
আলী আকবর - ০১৭১০৪২৯৪৮৮ (বিকাশ )

আগামী ৪ এপ্রিল ২০২০ইং রোজ শনিবার দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী উপলক্ষে আজ সিদ্ধান্ত গৃহীত হয়।
১।আগামী ২০ মার্চ ২০২০ইং পর্যন্ত পুনর্মিলনী, ও অ্যালামনাই সদস্য সংগ্রহ চলবে।
ক) পুনর্মিলনী ফি ১০০০/-
খ)আজীবন সদস্য ফি ২০০০/-
২। টেলিভিশনে স্ক্রল প্রচার
৩।মেম্বারশীপ ডাইরেক্টরীর জন্য হলের সাবেক ছাত্রদের কাছ থেকে লেখা আহবান।



ধন্যবাদান্তে
অধ্যাপক ড.মো:মফিজুর রহমান
প্রাধ্যক্ষ ও আহবায়ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ফজলুল হক
সদস্য সচিব
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মোবাইল - ০১৯৭০৫৫৯৫৪৩

Address

Dhaka University Area
Dhaka
1000

Telephone

+8801708109080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangabandhu Sheikh Mujibur Rahman Hall, Dhaka University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangabandhu Sheikh Mujibur Rahman Hall, Dhaka University:

Share