15/06/2021
২০২২ সালের এইচএসসি শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট জমাদানের নির্দেশনা
১। শিক্ষার্থীদের শিখনফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণি/উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে। তাই জরুরি বিবেচনায় সকল নির্দেশনা অনুসরণ করতে হবে।
২। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরি করতে এনসিটিবি প্রণীত/অনুমোদিত/প্রকাশিত নির্ধারিত শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করতে হবে।
৩। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট, গাইড বা অন্যের লেখা দেখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হয়ে যাবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করে জমা দিতে হবে।
৪। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে।
৫। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে সাদা কাগজ ব্যবহার করতে হবে।
6। অ্যাসাইনমেন্টের কভার পেইজ ফেসবুক পেইজ/ওয়েবসাইট থেকে প্রিন্ট ও ফটোকপি করে সঠিকভাবে পূরণ করতে হবে। নির্ধারিত কভার পেইজ ছাড়া অ্যাসাইনমেন্ট গ্রহণ করা হবে না।
7। অ্যাসাইনমেন্টের বিষয় প্রতি সপ্তাহে কলেজ নোটিশবোর্ড, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।
8। জমাদান পদ্ধতি- রুটিনে নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থী/অভিভাবক বা তাঁর প্রতিনিধি অ্যাসাইনমেন্ট স্বাক্ষর করে জমা দিবে।
9। একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত হওয়ার জন্য সঠিক সময়ে অ্যাসাইনমেন্ট জমাদান বাধ্যতামূলক।