সোজাকথা

সোজাকথা মনের কথা বলি আমি সদা আপনমনে!!!

06/07/2022

কাফনের কাপড়টা আছে আমার অপেক্ষায়,
আর আমি যে ভাই ব্যস্ত দুনিয়ার রঙ্গ-তামাশায়!
সোজাকথা- ১/১৯

12/05/2022

মানুষ মাত্রই ভুল,কিন্তু বারবার নয়। কারণ ভুল মানুষকে শিক্ষা দেয়, তাই ভুলের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তা-না হলে জীবনচাকায় অসময়ে জং ধরবে!

সোজাকথা- ১/১৮

11/05/2022

বাইরে থেকে সহজেই রং এর ধরনটা বোঝা যায়, কিন্তু ভেতরের রংটি বোঝা বড়ই কঠিন।
তাই বন্ধু সাবধান হও আর বাস্তবতার সাথে চলতে শেখো। সময় কিন্তু আজই, কারণ আগামীকাল সম্ভাব্য!!!

সোজাকথাঃ- ১/১৭

22/02/2022

"তাহা নিয়েই থাকো বন্ধু' যার যাহাতে নেশা,
চিন্তাভাবনার ছুটি দিয়ে' তাহাই করো পেশা।
নিজের প্রতি রাখো অগাধ বিশ্বাস ও ভরসা,
সত্যি বলছি পূরণ হবেই তোমার সেই আশা।।

সোজাকথা- ১/১৬

04/12/2021

"জীবন যুদ্ধে জিততে হলে প্রথমে হারতে হবে আর জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হবে, এটাই নিয়ম এবং এটাই বাস্তবতা"
সোজাকথা-১/১৫

07/11/2021

ভাগ্য পরিবর্তন করতে হলে প্রথমেই নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে, অপ্রয়োজনীয় এবং বাজে অভ্যাস গুলোকে লাথি মেরে পরিত্যাগ করতে হবে |
সোজাকথা-১/১৪

07/11/2021

নিজের পায়ে হেঁটেই নিজ গন্তব্যে পৌঁছাতে হয়, কখনোই কারো পা চেটে নয়। তাই আজই একাএকা হাঁটতে শিখুন আর নিজের ভাগ্য নিজেই লিখতে থাকুন।সোজাকথা-১/১৩

20/10/2021

আমি কেমন,কত মহান তা প্রমাণ করবে আমার আচার আচরণ।মানুষের প্রাণ নিয়ে,জ্বালিয়ে পুড়িয়ে কখনোই ধর্ম রক্ষা হয়না,বরং ধর্ম ক্ষয় হয়।
সোজাকথা-১/১২

18/10/2021

যারা ধর্মে আঘাত হানে তাদের কোনো ধর্ম হয়না,তারা মানব জাতির চিরশত্রু,তাদের উপযুক্ত শাস্তি দিয়ে বিশ্বমানবের মঙ্গল করুন।
সোজাকথা-১/১১

03/10/2021

হটাৎ একদিন সকালে ঘুম থেকে উঠা আর হবে না, কিন্তু সুর্য ঠিকই উঠবে আর বাগিচায় ফুলগুলো ঠিকই ফুটবে!!!

সোজাকথা- ১/১০

17/09/2021

"তুমি যেখানেই যাও না কেন, গন্তব্য কিন্তু তোমার একটাই! হোক না তা শ্মশান কিংবা গোরস্থান। মনে রেখো ওটাই তোমার শেষ ঠিকানা" সোজাকথা-১/৯

30/08/2021

লন্ডন কিংবা আমেরিকাতে নয়,
তোমার শত্রুরা তোমার কাছাকাছিই থাকে!ওই মুখোশধারী বন্ধুদেরকে ভালো করে চিনে রেখো
সোজাকথা-১/৮

Address

World
Dhaka

Telephone

+8801716991912

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোজাকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to সোজাকথা:

Share