Jajira Samsul Ulum Kamil Madrasah

Jajira Samsul Ulum Kamil Madrasah It is an official page of Janjira Shamsul Ulum kamil Madrasah...stay with us.

06/08/2026

জেনে নিন প্রকৃত দরিদ্র লোক কে ?!

রসূলুল্লাহ (স.) বলেন, তোমরা কি বলতে পার প্রকৃত দরিদ্র লোক কে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মাঝে যার দিরহাম (টাকা কড়ি) ও ধন-সম্পদ নেই সে তো দরিদ্র লোক। তখন নবী (স.) বললেন, (না); আমার উম্মতের মধ্যে সে প্রকৃত দরিদ্র লোক, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ , রোজা ও যাকাত নিয়ে আসবে; অথচ সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ ভোগ করেছে, অমুককে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে। এরপর মাজলুম ব্যক্তিকে জালেমের নেক আমল গুলো দিয়ে দেওয়া হবে, অমুককে তার নেক ‘আমাল থেকে দেয়া হবে। এরপর যদি পাওনাদারের হক্ব তার নেক আমল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে মাজলুমের পাপের একাংশ জালেমের প্রতি নিক্ষেপ করা হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহীহ মুসলিমঃ৬৪৭৩)

قال الرسول صلى الله عليه وسلم : مَا الْمُفْلِسُ ‏؟قالوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ ‏"‏ ‏.‏

৩৬ জুলাই, গণঅভুত্থান দিবস পালন।(আংশিক চিত্র)
05/08/2026

৩৬ জুলাই, গণঅভুত্থান দিবস পালন।
(আংশিক চিত্র)

যে কারণে তোমাকে মাদরাসায়-ই ভর্তি হতে হবেরাসূল (স.) বলেছেন, طلب العلم فريضة علی کل مسلم  "বিদ্যার্জন করা প্রতিটা মুসলিম ন...
02/08/2026

যে কারণে তোমাকে মাদরাসায়-ই ভর্তি হতে হবে

রাসূল (স.) বলেছেন, طلب العلم فريضة علی کل مسلم "বিদ্যার্জন করা প্রতিটা মুসলিম নর-নারীর উপর ফরজ।" (ইবনে মাজাহ-২২৪)

এ ফরজে আইন পালন করতে হলে তোমাকে মাদরাসায়-ই ভর্তি হতে হবে।

★মাদরাসার শিক্ষার্থীরা নবীর (সাঃ) ওয়ারিস হয়ে গড়ে ওঠেন।

★মাদরাসার শিক্ষার্থীরা সন্ত্রাসী ও চাঁদাবাজ হয় না।

★মাদরাসার শিক্ষার্থীরা পরিণত বয়সে হালাল খাওয়ার চেষ্ট করেন।

★মাদরাসার শিক্ষার্থীর পিতা-মাতাদের বৃদ্ধাশ্রমে থাকতে হয় না।

★মাদরাসার শিক্ষার্থীরা সাধারনত বিনয়ী ও নম্র হয়ে থাকে।

★মাদরাসার শিক্ষার্থীরা পারিবারিক জীবনে উত্তম স্বামী, সতী স্ত্রী ও উত্তম বাবা মা হয়ে থাকেন।

★এক সময় মানুষ মাদাসার ছাত্রদের চাকুরী দিতে ভ্রুকুঞ্চিত করত। বর্তমান যুগটা ইসলামের জয় ঝংকারের যুগ। চাকুরী ক্ষেত্রে মাদরাসার ছাত্রদের প্রধান্য দেয়ার দিন এসে গেছে।

★ নবী মুহাম্মদ (স.) আরবের বর্বর মুর্খ মানুষ গুলোকে একমাত্র ইলমে ওহীর মাধ্যমেই ২৩ বৎসরের ব্যাবধানে সোনার মানুষে পরিণত করতে সক্ষম হয়েছেন। বর্তমান নব্য জাহিলিয়াতের যুগ চলছে। অক্ষত সেই কুরআন আছে এবং হদীসও আছে। প্রয়োজন ঐশী জ্ঞানের আবু বকর, ওমর, ওসমান ও আলী (রাঃ) এর। এজন্য তোমাকে মাদরাসা হাতছানি দিয়ে ডাকছে।

★সাধারণ ও দীনি শিক্ষার সমন্বয় হলো মাদরাসা শিক্ষা।

وعلم ادم الأسماء کلها.

"আল্লাহপাক, আদম (আ.) কে সকল বিষয়ের নামই শিক্ষা দিয়েছেন।" (বাক্বারাঃ ৩১) আর আলিয়া মাদরাসা সাধারণ ও দীনী শিক্ষার সেই বেসাতিই বিতরন করে যাচ্ছে।

★মাদরাসার ছাত্ররা ভর্তি ও চুড়ান্ত পরীক্ষায় আজ ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ১ম স্থান অধিকার করছে। তারা বিসিএস সহ সরকারী বেসরকারী বড় বড় পদ অলংকৃত করাও শুরু করছেন।

★জেনারেল পোস্টের একটি চাকুরীর জন্য তোমাকে অন্তত ১০০ যুদ্ধার সাথে ফাইট করে চাকুরীটা নিতে হবে। আর মাদরাসায় মাত্র ১০-২০ জনের সাথে ফাইট করে অতি সহজে সোনার হরিণটা তুমি শিকার করতে পারো।

★বর্তমাণ আলীয়া মাদরাসার সম্মানিত শিক্ষকমন্ডলি প্রতি মাসে ৬০-৭০ হাজার টাকা বেতন পান। আবার অনেকে প্রতি রাতে ওয়াজ-কালাম করেও পেয়ে থাকেন প্রায় অনুরূপ পরিমাণ অর্থ !

★ মাদরাসার একজন স্বল্প শিক্ষিত লোক সম্পর্কে তুমি কখনও শুনছ অনাহারে মারা গেছেন ?! ইস্ত্রীকরা জামা এবং স্বর্গীয় মুচকি হাসির ঝলক নিয়েই তো তাঁদের বিচরণ করতে দেখি!

এ গেল তাঁর দুনিয়ার কথা। আর আখিরাত ? আরে বাবা তাতো আরো চমৎকার ! রসূলুল্লাহ (স.) বলেন, "যে ব্যক্তি কুরআন পড়ে, তা প্রকাশ ও প্রচার করে এবং এর হালালকে হালাল ও হারামকে হারাম মেনে চলে, আল্লাহপাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশ ব্যক্তির জন্য তার সুপারিশ কবূল করা হবে, যাদের প্রত্যেকেরই (বদ আমলের কারণে) জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। " (তিরমিযীঃ২৯০৫)



★রসূলুল্লাহ (স.) আরো বলেন, "যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তদানুযায়ী আমল করে, ক্বিয়ামত দিবসে তাঁর পিতা-মাতাকে নূরের এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল ও ব্রাইটনেস হবে। "(সুনানে আবু দাউদঃ ১৪৫৩)

★রাসূলুল্লাহ (স.) আরো বললেন, "নিশ্চয়ই আল্লাহ্‌, তাঁর ফেরেশতাগণ এবং আসমান যামীনের অধিবাসীরা, এমনকি গর্তের পিপিলিকা এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দু’আ করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়।" (তিরমিজিঃ২৬৮৫)

এসব আকর্ষণীয় অফার পেতে হলে তোমাকে মাদরাসায়-ই ভর্তি হতে হবে। কারন তেঁতুল বীজ বপন করে তুমি কখনও মিষ্টি আঙ্গুরের আশা করতে পারেন না।

- মোঃ খবির উদ্দিন রমিজী
অধ্যক্ষ,
জাজিরা শামসুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসা,
জাজিরা, শরীয়তপুর।

Address

Zanjira, Shariatpur
Dhaka
8010

Alerts

Be the first to know and let us send you an email when Jajira Samsul Ulum Kamil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jajira Samsul Ulum Kamil Madrasah:

Shortcuts

Share