23/04/2026
"আল্লাহ আমাকে খাবার দেন! আল্লাহ আমাকে খাবার দেন!"
এই কাঠফাটা রোদে দুই হাত জোড় করে আকাশের দিকে মুখ করে এই বৃদ্ধ চিৎকার করে কাঁ/দছেন আর খাবার চাচ্ছেন। দৃশ্যটা এতটাই করুন যে মুহূর্তের জন্য ক/লি/জা/টা কেঁপে উঠলো। 💔
আশে পাশের মানুষের মধ্যে দুই ধরণের প্রতিক্রিয়া দেখলাম। কেউ কেউ পকেট থেকে টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিচ্ছেন, আবার কেউ পাশ কাটিয়ে যাওয়ার সময় বলছেন, "এসব অভিনয়, স্রেফ নাটক!"
আসলে সত্যটা কী সেটা হয়তো কেবল আল্লাহই ভালো জানেন। তবে একটা কথা ঠিক, পেটের ক্ষুধা আর এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে এমনভাবে চিৎকার করাটা যদি অভিনয়ও হয়, তবে সেই অভিনয়টাও বড্ড য--ন্ত্র--ণা--র।🙂
আর যদি সত্যি হয়? তবে ভাবুন তো, মানুষ কতটা নিরুপায় হলে এভাবে রোদের মধ্যে রাস্তায় বসে আল্লাহর কাছে ডুকরে কেঁদে ওঠে!
আল্লাহ সবাইকে রিজিকের কষ্ট থেকে হেফাজত করুন। আমিন। 🤲♥️