20/08/2026
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী
আজ ২০ আগস্ট, বাংলার আকাশের অকুতোভয় ঈগল, জাতির শ্রেষ্ঠ বীর সন্তান ও বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী।
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানের করাচি থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার সময় তিনি শহীদ হন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য তাঁর অসীম সাহস, আত্মত্যাগ ও বীরত্ব তাঁকে অমর করে রেখেছে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’-এ ভূষিত হন।
২০০৬ সালে তাঁর দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী এই মহান বীরের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ আমাদের প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান—আপনার আত্মত্যাগ বাংলাদেশ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
গভীর শ্রদ্ধাঞ্জলি।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার)
বার্তা প্রেরক:
আব্দুর রহমান সৈকত
সাধারণ সম্পাদক
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার)