156, Surja Sen Hall, University of Dhaka

156, Surja Sen Hall, University of Dhaka ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর?

১৫৬'র বর্তমান তিন বাসিন্দার দুই অভাগা।নিচতলার ছোট্ট এই রুমটা এই দুজনের অত্যাচার এবং আদরে আপ্যায়িত হচ্ছে গত ৭ জানুয়ারি ২০...
24/10/2015

১৫৬'র বর্তমান তিন বাসিন্দার দুই অভাগা।
নিচতলার ছোট্ট এই রুমটা এই দুজনের অত্যাচার এবং আদরে আপ্যায়িত হচ্ছে গত ৭ জানুয়ারি ২০১২ থেকে।
এরমধ্যে বড়জন (আল আমিন) অবশ্য ছোটজনের (আনোয়ার) চেয়ে ১৫৬'তে একদিনের জুনিয়র।
বিশেষ দ্রষ্টব্য, তৃতীয়জনের ছবি পাওয়া যাবে শিগগিরই (ওনার আয়না দেখার বাতিক কম তো, ছবি তেমন একটা তোলা হয় না)

10/09/2015

`‌'কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়;
কতজন এলো গেলো কতজনই আসবে, কফি হাউজটা শুধু থাকবে'

মান্না দে'র বিখ্যাত এই গানটা বেশ কিছু উপলক্ষ্যেই মনে পড়ে। খুব বেশি মনে পড়ে সূর্য সেন হলের ১৫৬ নং রুমটা নিয়ে ভাবতে গিয়ে। শুয়ে থেকে ওপরের দিকে তাকাই, আর ভাবি- কতশত নিঃশ্বাস এখানকার বাতাসে ভেসেছে, কত লাখো-হাজার সাদা-কালো-রঙিন ক্ষণের জন্ম হয়েছে এই ছাদ উচু রুমটার মধ্যে, তার কতটা কল্পনা করতে পারছি। ভবিষ্যতেও তো কত কিছু হবে। তারও কতটুকুই বা এখন আগাম ভাবতে পারছি।
কিংবা, কত স্বর্ণালী মুহুর্ত নিজেই পার করে যাচ্ছি, সেটিও কি টের পাচ্ছি আজকের এই সময়ে দাড়িয়ে। এক একশ ছাপ্পান্ন নাম্বার রুমের ভেতরে থেকেও...?

Address

মাস্টার দা সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when 156, Surja Sen Hall, University of Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to 156, Surja Sen Hall, University of Dhaka:

Share