Voice of BMU Students

Voice of BMU Students Voice of BMU Students

নির্বাচনের প্রস্তুতি চলছে!
21/12/2025

নির্বাচনের প্রস্তুতি চলছে!

14/09/2025
Architectural views of the camps gate and the whole camps.
23/04/2023

Architectural views of the camps gate and the whole camps.

On 16 December in 1971, Bangladesh was born as an independent country under the leadership of Father of the Nation Banga...
16/12/2022

On 16 December in 1971, Bangladesh was born as an independent country under the leadership of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman at the cost of the supreme sacrifice of three million people and the honour of nearly half a million women.
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ এবং প্রায় অর্ধ কোটি নারীর সম্ভ্রমের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়' (BSMRMU) পরিচিতিধরন: পাবলিক/সরকারি বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠাকাল: ২০১৩ক...
27/04/2022

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়' (BSMRMU) পরিচিতি

ধরন: পাবলিক/সরকারি বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠাকাল: ২০১৩

ক্যাটাগরি: বিশেষায়িত

ক্যাম্পাস: আপাতত ঢাকার মিরপুর ১২-তে। তবে নির্মাণাধীন মূল ক্যাম্পাস চট্টগ্রামে (১০৬.৬ একর)

বিশেষ দিক: বাংলাদেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়

আবেদন শেষ: ২৫ এপ্রিল, ২০২২

ভর্তি পরীক্ষা: মে ২৭-২৮, ২০২২

সেকেন্ড টাইম: চালু

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়', বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সমুদ্র বিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকার মিরপুর ১২-তে (পল্লবী) অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে। চট্রগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ১০৬.৬ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ ২০২১-এর শেষের দিকে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ এর কারণে পিছিয়েছে। স্থায়ী ক্যাম্পাসের ভিডিও: youtu.be/YP0_Ai0T9-0 (কমেন্টে ভিডিও দেয়া থাকবে)

বর্তমানে ৫টি স্নাতক (অনার্স) এবং বেশ কয়েকটি স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামই চলমান। বর্তমানে স্নাতক পর্যায়ে মোট ৫টি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। প্রোগ্রাম ৫টি হলো:

1) BSc (Hons) in Oceanography

2) BSc (Hons) in Marine Fisheries

3) BSc (Engg) in Naval Architecture and Offshore Engineering

4) BBA (Hons) in Port Management and Logistics

5) LLB (Hons) in Maritime Law

বর্তমানে ৬টি অনুষদে ১৫টি ডিপার্টমেন্ট ও ১টি ইন্সটিটিউট চালু আছে। প্রস্তাবিত ৭টি অনুষদে ৩৮টি ডিপার্টমেন্ট ও ৩টি ইন্সটিটিউট।

আবেদন যোগ্যতা

সার্কুলার অনুযায়ী BSc প্রোগ্রামে আবেদনের জন্য SSC এবং HSC-তে জিপিএ ৪.০+৪.০ এবং BBA ও LLB প্রোগ্রামে আবেদনের জন্য জিপিএ ৩.৫+৩.৫ প্রয়োজন। আরো জানতে সার্কুলার দেখ।

Pros

১. দেশের একমাত্র পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ফলে সমুদ্র ও নৌ বিষয়ক সেক্টরে কাজের সুযোগ!

২. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত দেশের সর্বোচ্চ! গড়ে প্রতি ৭ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক।

৩. পর্যাপ্ত পরিমাণে প্রফেসর। নতুন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষার্থী অনুপাতে রয়েছে পর্যাপ্ত প্রফেসর!

৪. বিদেশি শিক্ষক দিয়ে ক্লাস নেয়া হয়। সো, বুঝতেই পারছো, টিচার ফ্যাসিলিটিতে মেরিটাইম অনেক এগিয়ে।

৫. ক্লিন ক্যাম্পাস। এরকম ঝকঝকে ক্যাম্পাস সরকারি বিশ্ববিদ্যালয়ে পাওয়া সত্যিই দুষ্কর। আর, ক্লাসরুম ও লাইব্রেরিও দৃষ্টিনন্দন।

৬. সেশন জটবিহীন বিশ্ববিদ্যালয়য়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা কারো অজানা নয়। তবে এখানে একদিনের জন্যও সেশন জট নেই। ফলে নিশ্চিতে ৪ বছরে পড়াশোনা শেষ করে বের হওয়া যাবে।

৭. সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস। দেশের তৃতীয় রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়।

৮. ছেলে ও মেয়ের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ২টি হল রয়েছে মিরপুর ডিওএইচএস-এ।

৯. সকলের জন্য পর্যাপ্ত বাসের সুবিধা রয়েছে।

১০. র‍্যাগিং নেই। এটা প্রোক্টরিয়াল বডি থেকে ভালভাবে খেয়াল রাখা হয়।

১১. ভালো ল্যাব সুবিধা।

Cons

১. ঢাকার অস্থায়ী ক্যাম্পাস বেশ ছোট। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সম্পূর্ণ সুবিধা মিস করতে হবে। তবে মূল ক্যাম্পাস দেশের অন্যতম আধুনিক ক্যাম্পাস হতে যাচ্ছে। পাশাপাশি আয়তনও যথেষ্ট (১০৬.৬ একর)।

২. রাজনীতি করার সুযোগ নেই। তাই যাদের রাজনীতি করার আগ্রহ, তাদের জন্য সেই সুযোগ হবে না।

৩. খরচ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তুলনামূলকভাবে বেশি। তাই এটাও বিবেচনার বিষয়।

ভর্তি পরীক্ষা

পরীক্ষা ১০০ নম্বর ও জিপিএ ১০০ নম্বর। সময় ৯০ মিনিট। পরীক্ষার মধ্যে ৪০ নম্বর লিখিত ও ৬০ নম্বর এমসিকিউ।

ভর্তি পরীক্ষা হবে যেসব বিষয়ের উপর

১. FEOS (BSc in Oceanography, Marine Fisheries): উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজি (প্রতিটি ২০ নম্বর করে)।

২. FET (BSc in Naval Architecture and Offshore Engineering): উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি (প্রতিটি ২০ নম্বর করে)।

৩. FMGP (LLB in Maritime Law): বাংলা, ইংরেজি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান (প্রতিটি ২০ নম্বর করে)।

৪. FSA (BBA in Port Management and Logistics): বাংলা, ইংরেজি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান (প্রতিটি ২০ নম্বর করে)।

ভর্তি পরীক্ষা প্রস্তুতি

গ্রুপে সকল অনুষদের ভর্তি প্রস্তুতি নিয়ে পোস্ট আছে। আর যদি বইয়ের সাজেশন চাও তবে, ভর্তি পরীক্ষার জন্য আইডিয়া নিতে ও বিগত বছরের প্রশ্নের জন্য মেরিটাইমনলেজ বইটি পড়তে পারো।

FEOS ও FET-এর প্রস্তুতি নিতে হলে ঢাবি, রাবির মত প্রস্তুতিই যথেষ্ট। আর, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, সেহেতু লিখিত অংশের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক বেশ সহায়ক হবে। অন্যদিকে, FMGP ও FSA-এর প্রস্তুতির জন্য ঢাবি আইবিএ-র মত প্রস্তুতি নিলেই হবে। গণিত ছাড়া অন্যান্য বিষয়ে লিখিত অংশে খুব বড় উত্তরের প্রশ্ন দেয়া হয় না।

এ বিষয়ে একটি লাইভ প্রশ্নোত্তর আছে। ভিডিও লিঙ্ক: https://www.facebook.com/aspectadmission/videos/983318522330191/

ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা

২০২০-২১ সেশনে প্রতি আসনের বিপরীতে প্রায় ১৫৬ জন পরীক্ষা দিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.bsmrmu.edu.bd

Admission Test information Notice.
14/10/2021

Admission Test information Notice.

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি(BSMRMU), দেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম ও একমাত্র মে...
26/03/2021

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি(BSMRMU), দেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম ও একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়। উপমহাদেশের ৩য় ও বিশ্বের ১২ তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়।
আন্তজারর্তিক মানসম্পন্ন এ বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, এখানে কি কি বিষয় আছে? পরীক্ষা প্রস্তুতি কীভাবে নিবো? এ বিষয়ে পড়ে কি জব করতে পারবো?
এরকম ভর্তি পরীক্ষা, বিষয় ও নিয়ে সকল তথ্যাদি এখানে দেওয়া হলো-
About University, Subjects and Question Pattern:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/911647595849362/
Subject Reviews and Preparation:
Oceanography and Hydrography:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1025433124470808/
and
https://www.facebook.com/groups/473781262969333/permalink/960000601014061/
Naval Architecture and Offshore Engineering :
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1027064494307671/
and
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1025665377780916/
Port Management and Logistics:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/960534790960642/
and
https://www.facebook.com/groups/473781262969333/permalink/999206040426850
Maritime Law and Policy:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/953490358331752/
and
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1025397004474420/
Marine Fisheries and Aquaculture:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/970929769921144/
***All in One short subject review:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/771654363182020/

Admission Questions
Faculty of Earth and Ocean Science (FEOS): OCN+Fisheries:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1192066887807430/
Faculty of Engineering and Technology (FET): NAOE:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1192085841138868/
Faculty of Shipping Administration (FSA): PML:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1199322450415207/
Faculty of Maritime Governance and Policy(FMGP): LLB:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/1195866234094162/
Admission Questions Drive Link: (alternative download source)
https://drive.google.com/drive/folders/1d3GPifNfxftoY4r_FoWLASD42CRFTlGY

কিছু প্রশ্নের উত্তর:
https://www.facebook.com/groups/473781262969333/permalink/952377898442998/

আরো কিছু জানতে বা সকল আপডেট পেতে আমাদের গ্রুপ announcement চেক করুনঃ
https://www.facebook.com/groups/473781262969333/announcements/
University Website:
https://www.bsmrmu.edu.bd/

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়' (BSMRMU) পরিচিতিধরন: পাবলিক/সরকারি বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠাকাল: ২০১৩ক...
24/02/2021

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়' (BSMRMU) পরিচিতি

ধরন: পাবলিক/সরকারি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাকাল: ২০১৩
ক্যাটাগরি: বিশেষায়িত
ক্যাম্পাস: আপাতত ঢাকার মিরপুর ১২-তে। তবে নির্মাণাধীন মূল ক্যাম্পাস চট্টগ্রামে (১০৬.৬ একর)
বিশেষ দিক: বাংলাদেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়
আবেদন: এখনও জানানো হয় নি
ভর্তি পরীক্ষা: জুন ৪-৫, ২০২১
সেকেন্ড টাইম: চালু

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়', বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সমুদ্র বিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকার মিরপুর ১২-তে (পল্লবী) অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে। চট্রগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ১০৬.৬ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ ২০২১-এর শেষের দিকে সম্পন্ন হওয়ার কথা। তবে কোভিড-১৯ এর কারণে পিছিয়ে যেতে পারে। স্থায়ী ক্যাম্পাসের ভিডিও: youtu.be/YP0_Ai0T9-0 (কমেন্টে ভিডিও দেয়া থাকবে)

বর্তমানে ৫টি (এবছর ৬-৭টি প্রস্তাবিত) স্নাতক (অনার্স) এবং বেশ কয়েকটি স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামই চলমান। বর্তমানে স্নাতক পর্যায়ে মোট ৫টি ডিপার্টমেন্টে শিক্ষা কার্যক্রম চলছে। প্রোগ্রাম ৫টি হলো:
BSc (Hons) in Oceanography
BSc (Hons) in Marine Fisheries
BSc (Engg) in Naval Architecture and Offshore Engineering
BBA (Hons) in Port Management and Logistics
LLB (Hons) in Maritime Law

তবে এবছর আরো ১-২ টি প্রোগ্রাম চালু করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৬টি অনুষদে ১৫টি ডিপার্টমেন্ট ও ১টি ইন্সটিটিউট চালু আছে। প্রস্তাবিত ৭টি অনুষদে ৩৮টি ডিপার্টমেন্ট ও ৩টি ইন্সটিটিউট।

আবেদন যোগ্যতা
এবছর এখনও সার্কুলার দেয় নি। তবে গতবছরের অনুযায়ী BSc প্রোগ্রামে আবেদনের জন্য SSC এবং HSC-তে জিপিএ ৪.০+৪.০ এবং BBA ও LLB প্রোগ্রামে আবেদনের জন্য জিপিএ ৩.৫+৩.৫ চেয়েছিল।

Pros
১. দেশের একমাত্র পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ফলে সমুদ্র ও নৌ বিষয়ক সেক্টরে কাজের সুযোগ!
২. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত দেশের সর্বোচ্চ! গড়ে প্রতি ৭ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক।
৩. পর্যাপ্ত পরিমাণে প্রফেসর। নতুন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষার্থী অনুপাতে রয়েছে পর্যাপ্ত প্রফেসর!
৪. ক্লিন ক্যাম্পাস। এরকম ঝকঝকে ক্যাম্পাস সরকারি বিশ্ববিদ্যালয়ে পাওয়া সত্যিই দুষ্কর। আর, ক্লাসরুম ও লাইব্রেরিও দৃষ্টিনন্দন।
৫. সেশন জটবিহীন বিশ্ববিদ্যালয়য়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা কারো অজানা নয়। তবে এখানে একদিনের জন্যও সেশন জট নেই (কোভিড-১৯ এর ছুটি ব্যতীত)। ফলে নিশ্চিতে ৪ বছরে কোর্স শেষ করে বের হওয়া যাবে।
৬. সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস। দেশের তৃতীয় রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়।
৭. ছেলে ও মেয়ের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ২টি হল রয়েছে মিরপুর ডিওএইচএস-এ।
৮. সকলের জন্য পর্যাপ্ত বাসের সুবিধা রয়েছে।
৯. র‍্যাগিং নেই। এটা প্রোক্টরিয়াল বডি থেকে ভালভাবে খেয়াল রাখা হয়।
১০. ভালো কথা, শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয়ের দিক দিয়ে এটি দেশের সর্বোচ্চ! শিক্ষার্থী প্রতি চার বছরে সরকার প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে। তাই বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধাও বেশ।

Cons
১. ঢাকার অস্থায়ী ক্যাম্পাস বেশ ছোট। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সম্পূর্ণ সুবিধা মিস করতে হবে। তবে মূল ক্যাম্পাস দেশের অন্যতম আধুনিক ক্যাম্পাস হতে যাচ্ছে। পাশাপাশি আয়তনও যথেষ্ট (১০৬.৬ একর)।
২. রাজনীতি করার সুযোগ নেই। তাই যাদের রাজনীতি করার আগ্রহ, তাদের জন্য সেই সুযোগ হবে না।

ভর্তি পরীক্ষা
পরীক্ষা ১০০ নম্বর ও জিপিএ ১০০ নম্বর। সময় ৯০ মিনিট। পরীক্ষার মধ্যে ৪০ নম্বর লিখিত ও ৬০ নম্বর এমসিকিউ।

ভর্তি পরীক্ষা হবে যেসব বিষয়ের উপর
১. FEOS (BSc in Oceanography, Marine Fisheries): উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজি (প্রতিটি ২০ নম্বর করে)।
২. FET (BSc in Naval Architecture and Offshore Engineering): উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি (প্রতিটি ২৫ নম্বর করে)।
৩. FMGP (LLB in Maritime Law): বাংলা, ইংরেজি, ক্রিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ও সাধারণ জ্ঞান (প্রতিটি ২০ নম্বর করে)।
৪. FSA (BBA in Port Management and Logistics): বাংলা, ইংরেজি, গণিত ক্রিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ও সাধারণ জ্ঞান (সব মিলিয়ে ১০০ নম্বরের প্রশ্ন করা হবে)।

ভর্তি পরীক্ষা প্রস্তুতি
আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরীক্ষার্থীদের দিয়ে দেয়া হয় না। ফলে কোন প্রশ্নব্যাংক নেই। বাজারে যেগুলো আছে সবই ভুয়া। FEOS ও FET-এর প্রস্তুতি নিতে হলে ঢাবি, রাবির মত প্রস্তুতিই যথেষ্ট। আর, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, সেহেতু লিখিত অংশের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক বেশ সহায়ক হবে। অন্যদিকে, FMGP ও FSA-এর প্রস্তুতির জন্য ঢাবি আইবিএ-র মত প্রস্তুতি নিলেই হবে। লিখিত অংশে খুব বড় উত্তরের প্রশ্ন দেয়া হয় না।

ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা
২০১৯-২০ সালে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন পরীক্ষা দিয়েছিল। এবার পরীক্ষার্থীর পরিমাণ বেশ বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.bsmrmu.edu.bd

সবার জন্য শুভকামনা।
Courtesy By
মুহাম্মাদ আশরাফুল আলম শিমুল
মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার (২০১৯-২০)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

Address

Pallabi, Mirpur/12
Dhaka
1216

Telephone

01769721010

Alerts

Be the first to know and let us send you an email when Voice of BMU Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Voice of BMU Students:

Share