Gulshan Commerce College "গুলশান কমার্স কলেজ"

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Gulshan Commerce College "গুলশান কমার্স কলেজ"

Gulshan Commerce College "গুলশান কমার্স কলেজ" প্রতিষ্ঠাকালঃ২০০৪ খৃষ্টাব্দ
অবস্হা?

19/05/2026

১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

14/05/2026
২০২৭ সালের এসএসসি পরীক্ষা  জানুয়ারি মাসে , এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে
14/05/2026

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে , এইচএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে

26/04/2026

এসএসসি ও সমমান পরীক্ষার ৩য় দিনে ৩৯ জন পরীক্ষার্থী বহিষ্কার!

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে ...
26/04/2026

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর।

করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।’

একই কারণে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান মন্ত্রী।

তবে এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

সূত্র: যুগান্তর

25/04/2026

☑️ DMC পাস করা ছেলেটা BCS দিয়ে এখন মস্ত বড় পুলিশ অফিসার।

☑️ BUET থেকে EEE পাস করা ছেলেটা এখন
সোনালি ব্যাংকের ম্যানেজার।

☑️ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে English
প্রথম শ্রেণী পাওয়া ছেলেটা এখন নামকরা
ফটোগ্রাফার।

☑️ SUST এর CSE পাস করা ছেলেটা এখন শহরের
খ্যাতনামা ঔষুধ ব্যাবসায়ী।

☑️ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে Philosophy থেকে পাস করা ছেলেটা এখন একজন নামকরা পুলিশ অফিসার।

☑️ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে রেকর্ড
মার্ক পাওয়া মেয়েটা এখন Air Force এর অফিসার।

☑️ NSU থেকে পাস করা ছেলেটা আজ Public
University (SUST) এর শিক্ষক।

☑️ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেমেস্ট্রিতে অনার্স
করা মেয়েটা আজ জেলা ম্যাজিস্ট্রেট।

☑️ ঢাকা কলেজ থেকে অনার্স পাস করা মানুষটাও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন।

☑️ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা
না থাকার মানুষটাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
দেশের সব কয়টা Public University এর চ্যান্সেলর হতে পারে।

ভয় নেই। জীবন থেমে থাকার নয়। জীবনে
বড় কিছু হতে হলে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা Subject বড় কিছু না। বড় হলো তার ইচ্ছা শক্তি। যে যা হতে চায় তাকে সেইটাই হতে দেয়া উচিৎ।
(কালেক্ট)

25/04/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (সম্ভাব্য) আবেদন যোগ্যতা
বিজ্ঞান ৭.০০,বানিজ্য ৬.৫০, মানবিক ৬.০০
সেকেন্ড টাইম থাকবে।

এইচএসসি ২০২৬ সালের পরিক্ষার রুটিন প্রকাশিত।
25/04/2026

এইচএসসি ২০২৬ সালের পরিক্ষার রুটিন প্রকাশিত।

25/04/2026

এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মানবদেহের অবশিষ্ট অ...
25/04/2026

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মানবদেহের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহের অবশিষ্টাংশ জামিল লিমনের।

তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।

স্থানীয় পুলিশ এখনো নাহিদা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী।

দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সবশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, ‘অত‍্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

‘সন্দেহভাজন ব‍্যক্তি জামিলের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,’ বলা হয় ‍ওই পোস্টে।

এর আগে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়।

এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।

অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়।

বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।

বিস্তারিত: TDS

21/04/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Gulshan Commerce College "গুলশান কমার্স কলেজ" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share