Bangladesh Medical University-BMU

Bangladesh Medical University-BMU Bangladesh Medical University (BMU).
(2)

বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মান...
25/08/2026

বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর
বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ও অত্র বিশ্ববিদ্যালয়ের ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাহরীন আখতার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে গত ১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে অধ্যাপক ডা. নাহরীন আখতার এই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৬১ সালের ২৮শে আগস্ট জন্মগ্রহণ করেন। সে হিসাবে তিনি আগামী ২৮ আগস্ট ২০২৬ইং তারিখে দীর্ঘ চাকুরী জীবন থেকে অবসরে (পিআরএল) যাবেন বিধায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার অত্যন্ত সততা, আন্তরিকতা, বিশ্বস্ততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক কঠিন সময়ে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো তিনি একটি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে এসেছেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষাখাতে তাঁর বিশেষ অবদান রয়েছে।

সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৩ বছরসহ আমি আমার ৩৭ বছরের কর্মজীবনে চেষ্টা করেছি সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়ার এবং সঠিক সময়ে প্রস্থান করার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। কোষাধ্যক্ষের প্রধান দায়িত্ব আর্থিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হওয়ায় আমাকে বিভিন্ন সময় একটু কঠিন হতে হয়েছে। আর্থিক বিধি বিধান ও আইন অনুযায়ী আমি দায়িত্বপালনের চেষ্টা করেছি। এই বিশ্ববিদ্যালয়ের বিগত সময়ে যারা বিভিন্নভাবে বহু বছর বঞ্চিত ছিল তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার দায়িত্বপালনকালে অর্থ ও হিসাব অফিস এবং অডিট দপ্তরের সব সময় প্রয়োজনীয় সহায়তা পেয়েছি। আমি দায়িত্ব পালনের শুরুতে যে ভঙ্গুর ও অনিয়মে ভরপুর আর্থিক বিষয়গুলো ছিল তা একটি শৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। সকলে ঐক্যবদ্ধ থাকলে ও সম্মলিত প্রচেষ্টার মাধ্যমে অনেক কঠিন বিষয়ও সমাধান করা করা সম্ভব হয়।

সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম বলেন, সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার সবসময় স্পষ্ট কথা বলতেন। তিনি তার বক্তব্যে এই বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকলকে সমালোচনার পরিবর্তে কাজে অধিকতর মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার একজন গুণী চিকিৎসক। তিনি সৎ ও ধৈর্যশীল। চিকিৎসাসেবা ও প্রশাসনে তাঁর অবদানকে আমরা সবসময় স্মরণে রাখব।

সুন্দর এই অনুষ্ঠানে অধ্যাপক ডা. নাহরীন আখতার এর বর্ণাঢ্য, বৈচিত্র্যময় কর্মজীবন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন অফিস ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সম্মানিত বিদায়ী কোষাধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ সাইফ উল্লাহ মুন্সী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু হেনা চৌধুরী। আরো বক্তব্য রাখেন পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আকতারুজ্জামান, উপ-রেজিস্ট্রার ও সম্মানিত কোষাধ্যক্ষ মহোদয়ের একান্ত সচিব সাবিনা ইয়াসমিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইয়াহিয়া খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ জাফর ইকবাল, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মান্নান, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার (কর্মকর্তা) মোঃ মারুফ হোসেন, উপ-রেজিস্ট্রার এটিএম আমিনুল ইসলাম, উপ-রেজিস্ট্রার মোঃ আনিছ উর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু নাজির, কর্মকর্তা মোঃ জাকির হোসেন, শামীম আহম্মদ, মোহাম্মদ আশিকুর রহমান, অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ আব্দুল মতিন, অডিট অফিসার সুমাইয়া সরকার স্বর্ণা, পিওটু রেজিস্ট্রার সৈয়দ তাহিয়াতুর রহমান সুজন, পিওটু ট্রেজারার মোঃ ইলিয়াস খাঁন প্রমুখসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অধ্যাপক ডা. নাহরীন আখতার ১৯৮৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। বিএএফ শাহীন স্কুল এবং হলি ক্রস কলেজের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ডা. নাহরীন আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৫ সালে ডিজিও ডিগ্রী এবং ১৯৯৮ সালে বিসিপিএস থেকে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৭ সালে চিকিৎসক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অবস এন্ড গাইনী বিভাগে তাঁর শিক্ষকতা জীবন শুরু করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের ফিটোম্যাটারনাল মেডিসিন উইং এ ২০০৬ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৫ সালে ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ডা. নাহরীন আখতার ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত উক্ত বিভাগের বিভাগীয় প্রধান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গুণী এই শিক্ষক এর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় অর্ধশত প্রকাশনা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে গবেষণা কার্যক্রমে গাইড হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মেলনে প্রবন্ধ উপস্থান করেছেন। অধ্যাপক ডা. নাহরীন আখতার বিসিপিএস, অবসট্রেটিক্যাল এন্ড গাইনেকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অফ কল্পোস্কপি এন্ড সার্ভিক্যাল প্যাথলজি এর আজীবন সদস্য। এছাড়াও তিনি ফিটোম্যাটারনাল মেডিসিন সোসাইটি অফ বাংলাদেশ এর সহ সভাপতি এবং বাংলাদেশ প্যারিনেটাল সোসাইটির কার্যকরী সদস্য।
সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে ‘স্পাইন, হ্যান্ড, আর্থোস্কপি এন্ড আর্থোপ্লাস্টি সার্জারি’ শীর্ষক সিএমই প...
24/08/2026

বিএমইউতে অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে
‘স্পাইন, হ্যান্ড, আর্থোস্কপি এন্ড আর্থোপ্লাস্টি সার্জারি’ শীর্ষক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক সার্জারি বিভাগে উদ্যোগে ‘স্পাইন, হ্যান্ড, আর্থোস্কপি এন্ড আর্থোপ্লাস্টি সার্জারি’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সিএমই প্রোগ্রাম আজ রবিবার ২৪ আগস্ট ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। সিএমই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিএমই প্রোগ্রামে বিএমইউ এর ডেন্টাল অনুষদের সম্মানিত ডীন দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, প্রক্টর অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শেখ ফরহাদ প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত সিএমই প্রোগ্রামে সংশ্লিষ্ট বিষয়ে নানা অগ্রগতি ও অর্জন নিয়ে তথ্য সমৃদ্ধ বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়। সিএমই প্রোগ্রামে অর্থোপেডিক সার্জারি বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে টিচিং মেথোলডলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরুবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ...
24/08/2026

বিএমইউতে টিচিং মেথোলডলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট বিষয়ক
৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) তে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সম্মানিত ফ্যাকাল্টিদের অংশগ্রহণে ‘টিচিং মেথোলডলজি এ্যান্ড এ্যাসেসমেন্ট’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার ২৪ আগস্ট ২০২৬ইং তারিখে শুরু হয়েছে। বিএমইউ এর বিভিন্ন বিভাগের সম্মানিত ৩০ জন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় বিজ্ঞ আলোচকবৃন্দ আন্তর্জাতিক মানের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে আইকিউএসি এর এ ধরণের প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব ও অপরিহার্যতা তুলে ধরার পাশাপাশি এই প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডি) এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল এডুকেশন এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ হুমায়ুন কবির তালুকদার, বিএমইউ এর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেল আহমেদ খান।

আইকিউএসি এর সম্মানিত পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষাণার্থী সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ ছাড়াও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার (আইন) ও প্রস্থডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

উন্নততর চিকিৎসাসেবা বিষয়ে প্রশিক্ষণে অংশ নিতে চীনে যাচ্ছেন বিএমইউর ৭ সদস্যের চিকিৎসক প্রতিনিধ দলসর্বাধুনিক প্রযুক্তি, চি...
24/08/2026

উন্নততর চিকিৎসাসেবা বিষয়ে প্রশিক্ষণে অংশ নিতে চীনে যাচ্ছেন
বিএমইউর ৭ সদস্যের চিকিৎসক প্রতিনিধ দল

সর্বাধুনিক প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি, টেকন্যিকাল বিভিন্ন বিষয়সহ উন্নততর চিকিৎসাসেবা বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিতে চীনে যাচ্ছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর সাথে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশের জন্য চীনের পক্ষ থেকে নেয়া ‘২০২৬ ট্রেনিং এন্ড একচেঞ্জ প্রোগ্রাম ফর মেডিক্যাল প্রোফেশনালস ফ্রোম বাংলাদেশ’ কর্মসূচীর অংশ হিসেবে বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দল এই প্রোগামে অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলটি আগামী ৩০ আগস্ট ২০২৬ইং থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চীনে অবস্থান করবেন। এসময় বিএমইউর চিকিৎসক প্রতিনিধি দলটি কার্ডিললজি (হৃদরোগ), ক্লিনিক্যাল অনকোলজি (ক্যান্সার), শিশু, জেনারেল সার্জারি, কলোরেক্টাল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান আহরণ ও দক্ষতা অর্জন করবেন।

প্রতিনিধি দলটি আজ ২৪ আগস্ট ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী মহোদয়ের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় মাননীয় উপাচার্য চিকিৎসক প্রতিনিধি দলের প্রতি চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে বিএমইউসহ দেশের রোগীদের চিকিৎসাসেবাসহ স্বাস্থ্যখাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার আহব্বান জানান।

প্রতিনিধি দলে রয়েছেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু সিদ্দিক আব্দুল্লাহ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন মোর্শেদ, জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজি, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার, কালোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ সহিদুল ইসলাম, কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলাউদ্দিন এবং ইউরোলজি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুল ইসলাম খন্দকার।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

বিএমইউ এর অর্থ কমিটির ১২১তম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিতবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত কোষাধ্যক্ষ মহ...
23/08/2026

বিএমইউ এর অর্থ কমিটির ১২১তম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত কোষাধ্যক্ষ মহোদয়ের অফিসে আজ রবিবার ২৩ আগস্ট ২০২৬ইং তারিখে ২২টি এজেন্ডা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১২১তম গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

গুরুত্বপূর্ণ ওই সভায় মাননীয় সংসদ সদস্য ও বিএমইউ এর অর্থ কমটির সম্মানিত সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান, এমপি, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত যুগ্ম-সচিব (বাজেট) ও বিএমইউ এর অর্থ কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ মওদুদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, ইউজিসি এর পরিচালক (অর্থ ও হিসাব ডিভিশন) জনাব মোঃ রেজাউল করিম হাওলাদার প্রমুখ অংশগ্রহণ করেন।

গুরুত্বপূর্ণ ওই সভায় রোগীদের চিকিৎসাসেবার স্বার্থে বিভিন্ন বিভাগের যন্ত্রপাতিসহ অতি প্রয়োজনীয় মালামাল ক্রয়, শিশুদের জন্য পিআইসিইউ চালু, রোগীদের প্রয়োজনে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ উন্নয়নমূলক কার্যক্রম ও বাজেট বরাদ্দসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বিএমইউ এর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে ‘জুলাই ৩৬: জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষকগণতন্ত্র র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিতদেশ যেনো আর ফ্যাস...
19/08/2026

বিএমইউতে ‘জুলাই ৩৬: জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক
গণতন্ত্র র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
দেশ যেনো আর ফ্যাসিবাদের কবলে না পড়ে: উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে ও শহীদ ডা. মিল্টন হলে আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬ ইং ‘জুলাই ৩৬: জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয়’ শীর্ষক গণতন্ত্র র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’র আহ্বায়ক ডা. মুহা. শহিদুল হক রাহাত। মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউ’র সদস্য সচিব ডা. মুহাম্মদ জাফর ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। এছাড়াও মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউ’র উদ্যোগে সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও ডুকমেন্টারি এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে। মানুষ মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছে। জুলাই চেতনাকে সবসময় জাগ্রত রাখতে হবে। দেশ যেনো আর ফ্যাসিবাদের কবলে না পড়ে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হবে। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতন্ত্র বার বার বাধাগ্রস্ত হয়েছে তার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করেন। মাননীয় উপাচার্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায়, দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দেন এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন। তিনি তাঁর বক্তব্যে বিএমইউতে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে ভালো ব্যবহার এবং একই সাথে তারা যাতে রোগীরা সর্বোচ্চমানের চিকিৎসাসেবা পান তা নিশ্চিত করার জন্য এখানে কর্মরত সবাইকে জোর তাগিদ দেন। মাননীয় উপাচার্য তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনাকে বার বার ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে কিন্তু দেশের জনগণের বিশ্বাস ও ভালোবাসার কারণে সে ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে এবং অবশেষে জাতীয়তাবাদের বিজয় সুনিশ্চিত হয়েছে, ঐক্যবদ্ধ থেকে এই বিজয়কে ধরে রাখতে হবে।

বিএমইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ ছিল বলেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখনও সবাইকে ঐক্যবদ্ধ থেকে জুলাই গণঅভ্যুত্থান এর চেতনায় ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করেছে, যার একটাই লক্ষ্য যাতে দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে দোরগোড়ায় পৌঁছে দেয়া যায়। বিএমইতে চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও বিএমইউতে কর্মরত সবাইকে খেয়াল রাখতে হবে।

বিএমইউর সম্মানিত প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, সৎ, ন্যায়, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করে যেতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র গঠনেও কাজ করতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে যারা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিজমের দোসর হয়ে এই বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রকামী মানুষের উপর হামলা চালিয়েছে অবশ্যই তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’র আহ্বায়ক ও আজকের অনুষ্ঠানের সভাপতি ডা. মুহা. শহিদুল হক রাহাত বক্তব্যে সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে মোকাবিলা করে যাওয়ার এবং ফ্যাসিবাদীরা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান।

মুভমেন্ট ফর জাস্টিস- বিএমইউ’র সদস্য সচিব ডা. মুহাম্মদ জাফর ইকবাল তাঁর বক্তব্যে বিএমইউর ক্যাম্পাসে জুলাই স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠার দাবি জানান।

উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন তাঁর বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরা যেনো বুক ফুলিয়ে চলতে না পারে তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জোর দাবি জানান।

অনুষ্ঠানে বিএমইউর মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মোঃ সহিদুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল, চীফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক (তুহিন), সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহীদ মোঃ ফারুক ওসমানী, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মোঃ মাসুদ রানা, উপ-পরিচালক (এস্টেট) ও মুভমেন্ট ফর জাস্টিস-বিএমইউ’র কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, উপ-পরিচালক (জনসংযোগ-অতি.দা.) সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু, উপ-পরিচালক (হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. আবু নূর মোহাম্মদ মাসুদ রানা, ডা. মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আবু নাছের, সহযোগী অধ্যাপক ডা. এ কে আজাদ, সহযোগী অধ্যাপক ডা. আমানুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. আরিফ আহমেদ জুয়েল, সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মান্নান অঞ্জন, সহকারী অধ্যাপক ডা. মোঃ আরিফুজ্জামান, সহকারী অধ্যাপক ডা.আব্দুল্লাহ আল-মামুন, সহকারী প্রক্টর ডা. মোহাম্মদ এরশাদ আহসান সোহেল, সহকারী প্রক্টর ডা. শাহরিয়ার শামস লস্কর, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন-বিএমইউ’র আহ্বায়ক ডা. মোঃ সফিকুল ইসলাম সফিক, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন- বিএমইউ’র সদস্য সচিব ডা. মোঃ সাইদুজ্জামান উপল, অফিসার্স এসোসিয়েশ এর সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার এ টি এম আমিনুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সেবা তত্ত্বাবধায়ক শারমিন আক্তার, সহকারী সেবা তত্ত্বাবধায়ক মোসা. বিজলী খাতুন, সহকারী সেবা তত্ত্বাবধায়ক তাছলিমা খাতুন, সেকশন অফিসার শামীম আহম্মদ, সেকশন অফিসার মোঃ আশিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন লিটন, চীফ মেডিক্যাল টেকনোলজিস্ট এ কে এম সাইদুল ইসলাম (খোকন), চীফ ফিজিওথেরাপিস্ট মোঃ মহসিন আকন্দ, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ কাইয়ুম, মোঃ রাশেদ, মোঃ বিল্লাল, মোঃ মকবুল, মোঃ খোরশেদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিতডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে গুরুত্বারোপবাংলাদেশ মেডিক্যাল ইউন...
17/08/2026

বিএমইউতে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে গুরুত্বারোপ

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ‘ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে (ডেঙ্গু ২০২৬: আপডেটস অন ইমারর্জিং চ্যালেঞ্জেস এ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট-Dengue 2026: Updates on Emerging Challenges and Clinical Management)’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৭ আগস্ট ২০২৬ইং তারিখ বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীদের সঠিক সময়ে রোগ নির্ণয় করা সবচাইতে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে রোগীর অবস্থায় অবনতি হতে পারে, তাই রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা প্রদান জরুরি।

সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণ এবং হাসপাতাল পর্যায়ে চিকিৎসা প্রদানের সমন্বিত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. এম. রাশেদ উল ইসলাম। তিনি ‘দি চেঞ্জিং ল্যান্ডস্কেপ অফ ডেঙ্গু ইন বাংলাদেশ: সেরোটাইপ ডাইনামিক্স এন্ড ডিজিস সাভারিটি (The Changing Landscape of Dengue in Bangladesh: Serotype Dynamics and Disease Severity)’ বিষয়ে আলোচনা করেন। বিএমইউয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু (Updated Clinical Management of Dengue)’ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। বিএমইউ এর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সদস্য এবং বিএমইউর কার্ডিওলজি বিভাগের হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী এর সঞ্চালনায় সম্মানিত মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ডেন্টাল ডীন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. আবু হেনা চৌধুরী প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসক, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে এমপিএইচ নতুন ব্যাচের ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিতবাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) জনস্বাস্থ্য ও ইনফরমেটিক...
16/08/2026

বিএমইউতে এমপিএইচ নতুন ব্যাচের ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে Master of Public Health (MPH), Session ২০২৬-২০২৭-এর নতুন ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাতে ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৬ আগস্ট ২০২৬ইং তারিখ বিএমইউর প্রশাসনিক ভবনের বি ব্লকের ২০৯ নম্বর কক্ষে এ ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নতুন ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের একাডেমিক পরিবেশ, কোর্স কাঠামো, শিক্ষণ-পদ্ধতি এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, একাডেমিক শৃঙ্খলা ও গবেষণার সুযোগ সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, জনস্বাস্থের ক্ষেত্রে ভবিষ্যৎ, নেতৃত্ব দক্ষ ও মানবিক পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের নিষ্ঠা, গবেষণামুখী মনোভাব এবং আন্তঃবিষয়ক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এমন ভাবে এই শিক্ষা, জ্ঞান অর্জন করবে যা দেশের মানুষের কল্যাণের পাশাপাশি সারা পৃথিবীর মানুষের জন্য চিকিৎসা, শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।
উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমি আশা করি ইন্ডাকশন প্রোগ্রামের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গণমানুষের জন্য ভবিষ্যতে তাঁদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে উৎসাহিত করা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, চিকিৎসা রোগ প্রতিরোধে জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে সামাজিক সচেতনতা ও তথ্যবহুল অধিক গবেষণা করার আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ও জার্নাল কমিটিরএক্সিকিউটিভ এডিটর অধ্যাপক ডা. মোঃ মোস্তফা জামান, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক বিজয় কুমার পাল, সহযোগী অধ্যাপক ডা. খালেকুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান, সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেল আহমেদ। সঞ্চালনা করেন ডা. ফারজানা ইসলাম।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে MPH Session ২০২৬-২০২৭-এর নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবারের স্বাগত জানানো হয়।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

ইপনা এর উদ্যোগে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কোর্সের ষষ্ঠ ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিতট্রেনিং লব্ধ জ্ঞান  মান...
16/08/2026

ইপনা এর উদ্যোগে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কোর্সের ষষ্ঠ ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ট্রেনিং লব্ধ জ্ঞান মানবিক ও সামাজিক দ্বায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে: মাননীয় উপাচার্য

আজ ১৬ আগস্ট ২০২৬ইং তারিখ ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (IPNA)-এর উদ্যোগে ‘সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’-এর ষষ্ঠ (৬ষ্ঠ) ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপনা এর পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম।

বাংলাদেশে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত শিশুদের সেবার মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই বিশেষায়িত কোর্সের আয়োজন করা হয়। এবারের ব্যাচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত থেরাপিস্ট, সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী), স্পেশাল এডুকেশন টিচার (বিশেষ শিক্ষক) এবং অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকেরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, যারা এই ট্রেনিং নিয়েছেন এই শিক্ষা, মানবিক ও সামাজিক দ্বায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। প্রাইমারি স্কুল গুলোতে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীদের উদ্দেশে সচেতন বৃদ্ধি করতে হবে, বাংলাদেশে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের সঠিক পরিচর্যা ও পুনর্বাসনের জন্য দক্ষ পেশাজীবী এবং সচেতন অভিভাবক তৈরি করা সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি-এর এই কোর্সটি থেরাপিস্ট ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদেরও তাঁদের সন্তানদের বৈজ্ঞানিক উপায়ে সহায়তার ক্ষেত্রে স্বাবলম্বী করে তুলবে।

উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সচেতনতা বৃদ্ধি তাগিদ প্রদান করেন সেই সাথে শিশুদের জন্য মোবাইল ফোন ব্যবহার রোধের জন্য পারিবারিক ভাবে পদক্ষেপ নিতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, গর্ভাবস্থায় মা ও শিশুর প্রতি যত্নশীল হতে হবে পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে রোগ প্রতিরোধে জন্য সচেতন হতে হবে। প্রচার, প্রচারণা ও সচেতনতা উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ইপনার পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম বলেন, কোর্সটি সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন এবং মাঠপর্যায়ে এই অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে শিশুদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।
স্বাগত বক্তব্য রাখেন ও প্রেজেন্টেশন প্রদান করেন অধ্যাপক ডা. সৈয়দা তাবাস্সুম আলম তিনি জানান এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের এই রোগ সম্পর্কে ধারণা ও সঠিক চিকিৎসা ছড়িয়ে পড়বে, সুন্দর সুস্থ সমাজ গড়তে এই ট্রেনিং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তার তথ্যচিত্রে সামগ্রিক বিষয় উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ইপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসগণ, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

https://www.protidinersangbad.com/whole-country/581675
15/08/2026

https://www.protidinersangbad.com/whole-country/581675

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ কর.....

Address

Shahabag
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255165760

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Medical University-BMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Medical University-BMU:

Shortcuts

Share