09/09/2026
মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
......................................
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। প্রথমে তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে রাখা হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধায় শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থা একটু খারাপ যাচ্ছিলো। চিকিৎসকরা মনে করেছেন, তাকে আইসিইউতে নেয়া দরকার। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে সেদিন রাতেই তাকে লাইফ সার্পোটে দেয়া হয়।
আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বুধবার বলেন, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তবে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
# #
#ছাত্র #রাজনীতি #আওয়ামীলীগ #বাংলাদেশ #ইউনিয়ন #বামপন্থী #ঢাকাবাংলাদেশ #বিশ্ববিদ্যালয় #ঢাবি #ভাইরাল #ঢাকাবিশ্ববিদ্যালয় #শাহবাগ #গনজাগরণ #মঞ্চ #গণজাগরণ মঞ্চ