Akij College of Home Economics

Akij College of Home Economics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akij College of Home Economics, College & University, 4/4/1-B, Block-A, Lalmatia, Dhanmondi, Dhaka.

বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে মেয়েদের উচ্চশিক্ষার প্রসারে কর্মক্ষেত্রে এবং বাস্তব জীবনে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালে Akij College of Home Economics প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের ফুড এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থীদের নিয়ে এই বর্ষায় ছিল এক ভিন্নধর্ম...
17/08/2026

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের ফুড এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থীদের নিয়ে এই বর্ষায় ছিল এক ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং শিক্ষা সফর—জল ও ভাসমান জীবনের এক অনন্য অভিজ্ঞতা।

পানিকে ভয় না পেয়ে, বরং পানির সঙ্গে মানিয়ে নিয়ে এই জীবনযাত্রার অংশ হওয়া এবং জলজীবনের সঙ্গে যুক্ত মানুষদের জীবন ও সংগ্রামকে সম্মান করাই ছিল এই ট্যুরের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে, প্রতিটি শিক্ষার্থীর জন্য সাঁতার শেখাকে একটি প্রয়োজনীয় জীবনদক্ষতা হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

এই ট্যুর শুধু আনন্দ বা ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল আত্মবিশ্বাস, সাহস, দলগত সহযোগিতা, বাস্তব অভিজ্ঞতা এবং নতুন জীবনধারাকে কাছ থেকে জানার এক শিক্ষামূলক যাত্রা। পানির ওপর ভাসমান জীবন, প্রকৃতির সঙ্গে মানুষের অভিযোজন এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য এই ট্যুরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সব মিলিয়ে, এই জলজীবনভিত্তিক সফর ছিল শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয়, বাস্তবধর্মী ও জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা—যা তাদের সাহসী, সচেতন ও আত্মনির্ভর হতে অনুপ্রাণিত করবে। আমাদের এক্সপ্লোর করা জায়গাগুলো 👇

#টাঙ্গুয়ার_হাওর
সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা অঞ্চলে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মিঠাপানির জলাভূমি। স্থানীয়ভাবে এটি ‘নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল’ নামেও পরিচিত। বর্ষায় বিশাল জলরাশি আর শীতে পরিযায়ী পাখির সমাগম—দুই ঋতুতেই হাওরটি ভিন্ন রূপ ধারণ করে।

#ওয়াচ_টাওয়ার:
টাঙ্গুয়ার হাওরের জলাবন ও বিস্তীর্ণ জলরাশিকে কাছ থেকে দেখার অন্যতম সুন্দর স্থান। এখান থেকে চারপাশের হাওর, হিজল-করচের জলাবন এবং দূরের পাহাড় একসঙ্গে দেখা যায়।

#টেকের_ঘাট:
মেঘালয় পাহাড়ঘেঁষা সীমান্তবর্তী একটি ঐতিহাসিক এলাকা। টেকেরঘাটের সবচেয়ে উল্লেখযোগ্য পরিচয় এর চুনাপাথর খনি ও খনিজ প্রকল্পকে ঘিরে। এখানকার পুরোনো খনি এলাকার পরিবর্তিত ভূদৃশ্যই পরবর্তীতে নীলাদ্রি লেকের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

#নিলাদ্রিলেক:
শহীদ সিরাজ লেক নামেও পরিচিত নিলাদ্রি লেক মূলত টেকেরঘাটের পুরোনো চুনাপাথর খনি এলাকার জলাশয়। পাহাড়ঘেরা নীলচে স্বচ্ছ পানি ও পাথুরে ভূদৃশ্যের কারণে এটি বর্তমানে টাঙ্গুয়ার হাওর অঞ্চলের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান।

#লাকমাছড়া:
মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির পাহাড়ি ছড়া। পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঠান্ডা পানির ধারা, চারপাশের পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ জায়গাটিকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অন্যতম আকর্ষণ করেছে।

#শিমুল_বাগান:
যাদুকাটা নদীর কাছাকাছি বিস্তৃত এই শিমুল বাগান বসন্তে রক্তিম শিমুল ফুলে অপরূপ হয়ে ওঠে। সবুজ প্রকৃতি, লাল শিমুল ফুল এবং পেছনের মেঘালয় পাহাড়—তিনের মিলনে তৈরি হয় অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য।

#বারিক্কা_টিলা:
মেঘালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশের সীমান্তঘেঁষা একটি উঁচু টিলা। এর ওপর থেকে একদিকে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে স্বচ্ছ যাদুকাটা নদী—দুইয়ের অপূর্ব মিলন দেখা যায়। তাই এটি এই অঞ্চলের অন্যতম সুন্দর ভিউপয়েন্ট।

#যাদুকাটা_নদী:
মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির এই নদী টাঙ্গুয়ার হাওর অঞ্চলের অন্যতম প্রধান প্রাকৃতিক আকর্ষণ। পাথর, বালু, স্বচ্ছ জল আর পাহাড়ের সমন্বয়ে নদীটির চারপাশে তৈরি হয়েছে অনন্য প্রাকৃতিক দৃশ্য।

(পরিশেষে ধন্যবাদ প্রিন্সিপাল প্রফেসর Parvin Selina Akhter ম্যাডামকে সুন্দর গাইডলাইন দেবার জন্য প্রতি স্পটের আলাদা করে। 💕)

সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশিপ বিভাগ থেকে শিক্ষার্থীদের নিয়ে শ্রীমঙ্গল ভ্রমনের কিছু স্মৃতি আকিজ কলেজ অব হোম ইকোনমি...
17/08/2026

সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশিপ বিভাগ থেকে শিক্ষার্থীদের নিয়ে শ্রীমঙ্গল ভ্রমনের কিছু স্মৃতি
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স এর "শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক"বিভাগের ২য় বর্ষ বি. এসসি(সম্মান) শিক্ষার্থীদের "বাংলাদেশের শ...
11/08/2026

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স এর "শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক"বিভাগের ২য় বর্ষ বি. এসসি(সম্মান) শিক্ষার্থীদের "বাংলাদেশের শিশু ও পরিবার কল্যান" কোর্সের ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে "সুইড বাংলাদেশ" পরিদর্শন।

06/08/2026

নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা– ২০২৬
শুরু থেকে সমাপ্তি— আয়োজনের প্রামাণ্যচিত্র .....🎬

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।

25/07/2026

'বিদ্রোহী’ কবিতার অপ্রতিরোধ্য সুর আর শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগের শিক্ষার্থী লাবিবার নিখুঁত মুদ্রা—সব মিলিয়ে মঞ্চ জুড়ে এক দুর্দান্ত পরিবেশনা....... 🔥

নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা- ২০২৬
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।

25/07/2026

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লামিয়া— ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব’ গানের আবেগঘন পরিবেশনায় ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়..... 🎶

নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২৬
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।

25/07/2026

শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জিনাত— মিষ্টি কণ্ঠে ‘ময়নাগো’ গানের সুরে মঞ্চে ছড়িয়েছে এক মুগ্ধতার আবহ........ ✨

নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২৬
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।

24/07/2026

'নান্টু ঘটক' গানের তালে প্রাণ, ছন্দ আর উচ্ছ্বাসে ভরপুর নৃত্য পরিবেশনায় সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেণরশীপ বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ও তাঁর দল মাতিয়ে তুলেছে পুরো মঞ্চ.....🌟

নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২৬
আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।

Address

4/4/1-B, Block-A, Lalmatia, Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Akij College of Home Economics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Akij College of Home Economics:

Shortcuts

Share