Darul Ifta Wal Irshad - দারুল ইফতা ওয়াল ইরশাদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Darul Ifta Wal Irshad - দারুল ইফতা ওয়াল ইরশাদ

Darul Ifta Wal Irshad - দারুল ইফতা ওয়াল ইরশাদ "ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান"
যোগাযোগ: ০১৬৭৮-৮৫৭৭২০ Here, the accommodation fee is arranged for the poor students.

দারুল ইফতা ওয়াল ইরশাদ একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং খালেস দ্বীনি প্রতিষ্ঠান । । সম্পূর্ণ আল্লাহতালার বিশেষ রহমত ও অনুগ্রহের উপর ভরসা করেই এটি প্রতিষ্ঠিত হয়েছে । এখানে বাংলাদেশের বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় পাশ করার পরে যারা উচ্চতর ইসলামী শিক্ষা অর্জনের করে মুফতি হতে আগ্রহী, তাদের মধ্যে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মানুষের দৈনন্দিন জীবনের য

াবতীয় সমস্যার শরয়ী সমাধান ও ফতুয়া প্রদানের যোগ্যতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই বেশ কিছু ছাত্র বিজ্ঞ মুফতি হয়ে বের হচ্ছে। যারা দেশের বিভিন্ন জেলায় দ্বীনি খেদমতে ইসলামী সভ্যতা সংস্কৃতি বিকাশে বিশেষ অবদান রেখে আসছে। যার ফলে স্বল্প সময়ে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে। এখানে গরিব ছাত্রদের আবাসিক থাকা খাওয়ার ফি ব্যবস্থা করা হয়। যা অনেক ব্যয়বহুল। প্রতিষ্ঠানে গবেষণার জন্য কয়েকটি কম্পিউটার , বিপুল পরিমাণ ধর্মীয় কিতাব ও দৈনন্দিন খরচ নির্ভয় এর জন্য বড় অংকের টাকার প্রয়োজন। বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরো বিস্তৃত করার জন্য কিছু জমির অতি প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানের ২০২৩ শিক্ষাবর্ষের পরিকল্পনা জমি, কম্পিউটার এবং কিছু ধর্মীয় কিতাব ক্রয় করা । এর ব্যায় নির্বাহের পরিকল্পনায় লিল্লাহ এবং সাধারণ ফান্ডে আপনি আপনার মূল্যবান যাকাত সদকা ও সাধারণ দান করে সদকায়ে জারিয়ার সওয়াবের অংশীদার হতে পারেন ।

𝐃𝐚𝐫𝐮𝐥 𝐈𝐟𝐭𝐚 𝐖𝐚𝐥 𝐈𝐫𝐬𝐡𝐚𝐝 is a 𝐇𝐢𝐠𝐡𝐞𝐫 𝐈𝐬𝐥𝐚𝐦𝐢𝐜 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞. It has been established with full reliance on the special mercy and grace of Allah Ta'ala. From various religious educational institutions in Bangladesh, after passing the Dawara Hadith examination, those who are interested in becoming 𝐌𝐮𝐟𝐭𝐢 after obtaining higher Islamic education are trained to acquire the ability to provide Shari'i solutions to all the problems of people's daily lives and fatwa. Alhamdulillah, every year several students come out of this institution as learned muftis. Those who have been making a special contribution to the development of Islamic civilization culture in religious service in different districts of the country As a result, the company has gained a wide reputation in a short period of time. Which is very expensive. The institution requires a few computers for research, a large number of religious books, and large sums of money for daily expenses. Some land is very much needed, especially to expand the educational programme of the institution. Our institution's plan for the 2023 academic year is to purchase land, computers, and some religious books. You can share in the reward of zariah in charity by giving your valuable Zakat Sadaqah and general donation to the Lillah and General Fund in its expenditure plan.

🕌 দ্বীনের জ্ঞান: সর্বোত্তম কল্যাণ 🕌রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "আল্লাহ যার জন্য কল্যাণ চান, তাঁকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।...
09/04/2025

🕌 দ্বীনের জ্ঞান: সর্বোত্তম কল্যাণ 🕌

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "আল্লাহ যার জন্য কল্যাণ চান, তাঁকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।"
📚 সহীহ বুখারী ও সহীহ মুসলিম

🔹 এই হাদিসে আমাদের জন্য এক মহান বার্তা রয়েছে—আল্লাহ তায়ালা যাকে ভালোবাসেন, তাঁর হৃদয়ে দ্বীনের প্রতি ভালোবাসা ও গভীর বুঝ দান করেন।

🔸 ইসলামী জ্ঞান অর্জন শুধু একজন আলেমের কাজ নয়, বরং প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর এটি একটি দায়িত্ব। কারণ দ্বীনের জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে, সঠিক-ভুলের পার্থক্য বুঝিয়ে দেয় এবং জান্নাতের পথকে সুগম করে।

✨ তাই আসুন, সময় বের করে কুরআন-হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ি। দ্বীনের জ্ঞান অর্জন করি এবং তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিই।

🔖 আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন এবং সে অনুযায়ী amal করার তৌফিক দেন। আমিন 🤲

📢 ভর্তির বিজ্ঞপ্তিদারুল ইফতা ওয়াল ইরশাদ, মিরপুর, ঢাকা(ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রত...
08/04/2025

📢 ভর্তির বিজ্ঞপ্তি
দারুল ইফতা ওয়াল ইরশাদ, মিরপুর, ঢাকা
(ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান)
আলহামদুলিল্লাহ!
দারুল ইফতার ১ বছর মেয়াদি আত্ তাখাস্‌সুস ফিল ফিকহ ওয়াল্ ইফতা বিভাগে ভর্তি ইচ্ছুক তালিবে ইলমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৭ শাওয়াল ১৪৪৬হিঃ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । কোটা পুর্ন হওয়া পর্যন্ত চলবে।

বৈশিষ্ট্যঃ-
🏫 অভিজ্ঞ মুফতি সাহেবগণের তত্ত্বাবধানে ইলম ও আমলের উন্নত তাদরীব এর বিশেষ ব্যবস্থা রয়েছে।

🏘 আবাসিক থাকার ও মানসম্মত খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
📝 যারা ফিকহ ও ফতোয়া শাস্ত্রে গভীরভাবে গবেষণা ও দক্ষতা অর্জন করতে আগ্রহী, তাদেরকে নির্ধারিত তারিখে যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার অনুরোধ জানানো যাচ্ছে।
🖋 ওয়াস সালাম,
মুফতি নুরুজ্জামান হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি
দারুল ইফতা ওয়াল ইরশাদ, মিরপুর, ঢাকা
📞 যোগাযোগ: ০১৬৭৮-৮৫৭৭২০
📍 ঠিকানা:
বাসা-২২/২৪, রোড-৩, ব্লক-ডি, শহীদবাগ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬
(সরকারি বঙ্গবন্ধু কলেজের ঠিক সামনে, ১ মিনিট হেঁটে যাওয়ার পথ)

16/04/2024
সবাইকে জুম্মা মোবারাক।
12/04/2024

সবাইকে জুম্মা মোবারাক।

সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা "তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
10/04/2024

সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

ঈদ উপলক্ষে পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা: মুসলমানগণ পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করাতে অসুবিধা নেই। কারণ সাহাবীগণ ঈদ উপল...
09/04/2024

ঈদ উপলক্ষে পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা:
মুসলমানগণ পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করাতে অসুবিধা নেই। কারণ সাহাবীগণ ঈদ উপলক্ষে তা করতেন। তারা এই বলে শুভেচ্ছা জ্ঞাপন করতেন
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ
”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদত-বন্দেগী) কবুল করুন। (বায়হাকী (২/৩১৯)-সনদ হাসান)।

ঈদের দিন রোযা রাখা নিষেধ: প্রখ্যাত সাহাবী আবু সাঈদ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, “নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ...
08/04/2024

ঈদের দিন রোযা রাখা নিষেধ:
প্রখ্যাত সাহাবী আবু সাঈদ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন,
“নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এ দু দিন রোযা রাখতে নিষেধ করেছেন।” (বুখারী হাদীস নং ১৮৫৫)

Address

House-24, Road-3, Block-D, Pallabi, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

+8801678857720

Alerts

Be the first to know and let us send you an email when Darul Ifta Wal Irshad - দারুল ইফতা ওয়াল ইরশাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Darul Ifta Wal Irshad - দারুল ইফতা ওয়াল ইরশাদ:

Share