Dhaka University Rover Scout Group

Dhaka University Rover Scout Group Dhaka University Rover Scout Group is one of the oldest and most prestigious rover scout groups in Bangladesh. In 1963, Rover Md.

Dhaka University Rover Scout Group is one of the oldest and most prestigious Rover Scout groups in Bangladesh. It has been playing an important role in the development and expansion of the scout movement in the country. It also has been playing a key role in various disciplinary & voluntary activities of the university. Although this group was established at the beginning of the 1960s, its full ac

tivities started after the 1st investiture ceremony, held in the 1965-66 session. Ramjul Haq participated in the 11th World Scout Jamboree which was held in Greece. Later in 1967, the participation of four Rover Scouts in the 4th Pakistan National Jamboree, held at the campus of University of Karachi, received wide attention and praises by all. For the last 55 years, Dhaka University Rover Scout Group has been participating in various community services and community development activities within the university campus and elsewhere. The group undertook a community development project at Daschira village in Manikganj in the 1970s which was visited by many officials from the World Organization of the Scout Movement (WOSM) from its Headquarters in Geneva along with the top leaders of Bangladesh Scouts. Currently, there are seven units, including two Girl-in-Rover units, in the group. At present, there are more than three hundred trained Rover Scouts in these seven units. Till now, 24 Rover Scouts of this group have achieved the prestigious President’s Rover Scout (PRS) Award. Organizational Structure:
Chief Patron: Professor Dr. Md. Akhtaruzzaman, Vice Chancellor, University of Dhaka
President: Professor Dr. Muhammad Samad, Pro-Vice Chancellor (Administration), University of Dhaka
Vice-President: Professor Mamtaz Uddin Ahmed, Treasurer, University of Dhaka
Scout Advisor: Professor Md. Ramjul Haq
Secretary and Chief Rover Scout Leader: Mr. Mahmudur Rahman, Associate Professor, Department of Islamic History and Culture
Treasurer and Rover Scout Leader: Md. Mumit Al Rashid, Associate Professor, Department of Persian Language and Literature
Rover Scout Leader: Dr. Fatima Akter, Lecturer, Department of Geography and Environment; Md. Juel Mia, Lecturer, Institute of Disaster Management and Vulnerability Studies (IDMVS); Md. Marufur Rahman, Assistant Professor, Department of Disaster Science and Management.

ঢাবি রোভারের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০২৬ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত বার্ষিক তাঁবুবা...
15/08/2026

ঢাবি রোভারের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৩ আগস্ট শুরু হওয়া তিন দিনব্যাপী এ অনুষ্ঠান আজ ১৫ আগস্ট দুপুরে ৭৩ জন দীক্ষাপ্রার্থী সহচরকে দীক্ষা প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।

দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ ইসরাফিল প্রাং। তিনি তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের এই আয়োজনকে স্বাগত জানিয়ে ক্যাম্প আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরাম (ডুরসেফ)-এর সভাপতি এম. এম. ফজলুল হক। তিনি দীক্ষা প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুরসেফের অন্যান্য সদস্যবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের লিডারবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের লিডার ড. মো. মুমিত আল রশিদ।

তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে দীক্ষা প্রার্থীদের মধ্যে স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার মানসিকতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা আরও সুদৃঢ় হয়। সফলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, লিডার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানগাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্...
14/08/2026

ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬।

আজ ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান স্কাউট লিডার ড. মো. মুমিত আল রশিদ-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে রোভারদের সেবার আদর্শ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান রোভারদের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। পাশাপাশি রোভার স্কাউটদের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দীক্ষা গ্রহণের মাধ্যমে ওয়ার্ল্ড স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করেন।

এছাড়াও সদ্য President's Rover Scout Award অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৩ জন রোভারকে সম্মাননা প্রদান করা হয়।

সেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিকতার আদর্শে—
প্রস্তুত আমরা, সেবার পথে এগিয়ে চলি।

বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬ উ...
13/08/2026

বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬ উপলক্ষে ৮০ জন দীক্ষাপ্রার্থী সহচর, স্পন্সর, মডারেটর ও স্বেচ্ছাসেবকসহ প্রায় ১৩০ জনের বহর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) থেকে জাতীয় রোভার প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু।

নতুন শিক্ষা, নতুন অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি সঞ্চয়ের প্রত্যাশায় শুরু হলো এই পথচলা। আজকের যাত্রাই হোক আগামী দিনের নেতৃত্ব ও সেবার অঙ্গীকারের সূচনা।

আজ ১৩/০৮/২০২৬ শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬
13/08/2026

আজ ১৩/০৮/২০২৬ শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২৬

'স্কার্ফের ঋণ'লেখা: জয়নাল আবেদীন কাঠমান্ডু থেকে নাগারকোর্টে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম। সন্ধ্যায় পৌঁছে দেখি, কমদামে কোনো ...
01/08/2026

'স্কার্ফের ঋণ'
লেখা: জয়নাল আবেদীন

কাঠমান্ডু থেকে নাগারকোর্টে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম। সন্ধ্যায় পৌঁছে দেখি, কমদামে কোনো হোটেল পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই রাস্তার পাশের একটি ফার্মেসি থেকে এক ভদ্রমহিলা এসে আমাকে স্কাউট স্যালুট দিলেন। গলায় বাংলাদেশ স্কাউটসের স্কার্ফ দেখে তিনি বুঝেছিলেন, আমিও একজন স্কাউট।

আমি বাংলাদেশ থেকে "Seminar on the Future of Education in Scouting"-এ অংশ নিতে এসেছি শুনে তিনি তাঁর ভাইয়ের হোটেলে মাত্র ১০০০ নেপালি রুপিতে থাকার ব্যবস্থা করে দিলেন। তাঁর দুই ভাতিজা আমাকে হোটেলে পৌঁছে দিল। রাতে আন্তরিক আপ্যায়ন আর পরদিন ভোরে নাগারকোর্টের অপরূপ সূর্যোদয়—দুটোই ছিল অসাধারণ অভিজ্ঞতা।

হোটেলে ফিরে বিল দিতে গেলে জানলাম, সব আগেই পরিশোধ করা হয়েছে। তারা শুধু বলল, "You are a Scout, our aunt's guest. We cannot take any payment from our aunt's guest."

অনেক অনুরোধ করেও বিল দিতে পারিনি। কৃতজ্ঞতার স্মারক হিসেবে তাদের একটি ৫০০ নেপালি রুপির নোট ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুটি কী-রিং উপহার দিয়েছিলাম। পরে সেই স্কাউট ভদ্রমহিলাকে ধন্যবাদ জানাতে গেলেও তাঁকে আর পাইনি।

ভিনদেশে একটি স্কার্ফ আমাকে যে সম্মান, আন্তরিকতা ও ভালোবাসা এনে দিয়েছিল, তা আজও ভুলতে পারিনি।

এটাই হয়তো স্কাউটিং। এটাই বিশ্বভ্রাতৃত্ব।

Happy scout scarf Day .

ডে ক্যাম্প ২০২৬ | ৩১ জুলাই ২০২৬আজ, ৩১ জুলাই ২০২৬, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত ডে ক্যাম্...
31/07/2026

ডে ক্যাম্প ২০২৬ | ৩১ জুলাই ২০২৬

আজ, ৩১ জুলাই ২০২৬, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত ডে ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুইটি ইউনিট উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছে।

ডে ক্যাম্প স্কাউটিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক কার্যক্রম, যেখানে রোভাররা দলগত নেতৃত্ব, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, সমস্যা সমাধান, সেবার মনোভাব এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পায়। বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি স্কাউটিংয়ের মূল আদর্শকে আরও দৃঢ়ভাবে ধারণ করে।

অংশগ্রহণকারী সকল রোভারের জন্য রইল আন্তরিক শুভকামনা। আশা করি, এই ডে ক্যাম্প তাদের জন্য হবে জ্ঞান, দক্ষতা ও ভ্রাতৃত্ববোধে সমৃদ্ধ এক আনন্দময় এবং স্মরণীয় অভিজ্ঞতা।

A Beautiful, Well-Organized, and Memorable Event by DURSEFFrom the registration process and the warm reception of guests...
31/07/2026

A Beautiful, Well-Organized, and Memorable Event by DURSEF

From the registration process and the warm reception of guests to the formal handover ceremony of the outgoing committee, the inauguration of the newly formed committee, goodwill speeches, the raffle draw, and the vibrant cultural performances—every segment of the program was thoughtfully planned and executed with excellence.

The dedication and contributions of the outgoing committee deserve sincere appreciation, while the newly formed committee is warmly congratulated and wished every success. Your collective efforts made this event truly enjoyable, meaningful, and memorable for everyone in attendance.

Heartfelt thanks, gratitude, and best wishes to everyone involved in making this event a success. May DURSEF continue to strengthen the spirit of brotherhood, leadership, and service among the Rover Scouts of the University of Dhaka in the years to come.

Scout Salute!

আজ ৩ জুলাই,২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহচর স্তরের রোভারদের স্তর উন্নয়নের লিখিত ও ভাইভা মূল্যায়ন সফলভ...
03/07/2026

আজ ৩ জুলাই,২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহচর স্তরের রোভারদের স্তর উন্নয়নের লিখিত ও ভাইভা মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ ২ জুলাই,২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নিয়মিত ক্রু মিটিং অনুষ্ঠিত হয়। ক্রু মিটিংয়ে আগাম...
02/07/2026

আজ ২ জুলাই,২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের নিয়মিত ক্রু মিটিং অনুষ্ঠিত হয়। ক্রু মিটিংয়ে আগামীকাল বিকেল ২.৩০ ঘটিকায় কলাভবন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য স্তর উন্নয়ন পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন সম্মানিত রোভার স্কাউট লিডারবৃন্দ ও সিনিয়র রোভারমেট গণ।

আজ ১ জুলাই,২০২৬ বুধবার ছাত্র - শিক্ষক কেন্দ্রের (টি.এস. সি)মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথা...
01/07/2026

আজ ১ জুলাই,২০২৬ বুধবার ছাত্র - শিক্ষক কেন্দ্রের (টি.এস. সি)মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও এই গৌরবপূর্ণ অনুষ্ঠানে সেবা প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

Address

TSC (1st Floor-west Side), University Of Dhaka
Dhaka
1000

Opening Hours

Monday 16:00 - 18:30
Thursday 16:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dhaka University Rover Scout Group:

Shortcuts

Share