State University of Bangladesh Law Debating Society - SUBLDS

State University of Bangladesh Law Debating Society - SUBLDS a page that will give you the idea about the works of SUB Law Debating Society and keep you in touch

"যুক্তির আলোয় আলোকিত মানুষ"গতকাল ১০ আগস্ট সোমবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর বিত...
11/08/2026

"যুক্তির আলোয় আলোকিত মানুষ"

গতকাল ১০ আগস্ট সোমবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর বিতার্কিকদের নিয়ে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অধিবেশনের শুরুতে উপস্থিত বক্তৃতা এবং পরবর্তীতে বিতার্কিকদের মধ্যে থেকে টিম বাছাই করে প্র্যাকটিস ডিবেট আয়োজন করা হয় যা নতুন বিতার্কিকদের মাঝে আত্মবিশ্বাস সঞ্চার এবং তাদের যুক্তি উপস্থাপনের দক্ষতাকে প্রশমিত করেছে। বাকি সদস্যরা তাদের বিতর্কটি উপভোগ করেন।

বিতর্কের সত্যিকারের সৌন্দর্য হলো— মতের সংঘাতে ভিন্ন দৃষ্টিভঙ্গির জন্ম, যুক্তির আলোতে অন্ধকার দূর করা এবং শব্দের শক্তিতে বিশ্বকে বদলে দেওয়ার সাহস খুঁজে পাওয়া।
বিতর্কের এই সৌন্দর্য সবার জীবনে আশীর্বাদ হয়ে আসুক এটিই আমাদের প্রত্যাশা।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,  আজ রাত ১০ টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি এবং ঢাকা ইন্টারন...
07/08/2026

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ রাত ১০ টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর মধ্যে একটি প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বিতর্কে এসইউবিএলডিএস এর পক্ষ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে টিম SUBLDS AUDACIOUS
📍মাধ্যম: Google meet
SUBLDS- এর সকল সাধারণ সদস্যদেরকে উক্ত বিতর্কে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

একইসাথে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে অংশগ্রহণকারী সকলের জন্য শুভকামনা।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Dhaka International University Debating Society- DIUDS কে। আমরা আশা করছি বিতর্ক জগতে একসাথে আমরা...
03/08/2026

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Dhaka International University Debating Society- DIUDS কে। আমরা আশা করছি বিতর্ক জগতে একসাথে আমরা বহুদূর এগিয়ে যাব।

State University of Bangladesh Law Debating Society - SUBLDS এর নবগঠিত কমিটিকে Dhaka International University Debating Society- DIUDS এর আন্তরিক শুভেচ্ছা।

এতদ্বারা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর সকল বিতার্কিক, সাধারণ সদস্য ও সংশ্লিষ্ট সকলক...
02/08/2026

এতদ্বারা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর সকল বিতার্কিক, সাধারণ সদস্য ও সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এসইউবিএলডিএস এর দশম কার্যনির্বাহী পরিচালনা পরিষদ গঠিত হয়েছে।

দশম কার্যনির্বাহী পরিচালনা পর্ষদ-

প্রধান পৃষ্ঠপোষক -
ড. আসিফ নজরুল
উপদেষ্টা, আইন বিভাগ (এসইউবি)

প্রধান সহযোগী এবং মডারেটর-
জিনাত আমিন
বিভাগীয় প্রধান, আইন বিভাগ

সভাপতি (President): তোফাজ্জল হোসেন (Tofajjol Hossen)

সাধারণ সম্পাদক (General Secretary): কাজী আলিফুজ্জামান শিমুল (Kazi Alifujjaman Shimul)

অতিরিক্ত সাধারণ সম্পাদক (Additional General Secretary): রোহানুর রহমান (Rohanur Rahman)

সাংগঠনিক সম্পাদক (Organizing Secretary): মাহফুজুর রহমান (Mahfuzur Rahman)

সমতা ও নীতি বিষয়ক প্রধান (Lead of Equity and Ethics): আরিফ ইমতিয়াজ (Arif Imtiaz)

দপ্তর ও অর্থ সম্পাদক (Office and Financial Secretary): রিয়াজ উদ্দিন রিজভী (Riaz Uddin Rizvi)

আইটি, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক (IT, Publicity and Branding Secretary): জোবায়ের মহিউদ্দিন (Jobayer Mohiuddin)

ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক (Event Management Secretary): আনিকা হোসেন (Anika Hossain)

নবনিযুক্ত ১০ম কার্যনির্বাহী পরিষদের জন্য রইল শুভ কামনা।

এতদ্বারা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর সকল বিতার্কিক, সাধারণ সদস্য ও সংশ্লিষ্ট সকলে...
01/08/2026

এতদ্বারা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর সকল বিতার্কিক, সাধারণ সদস্য ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইন বিভাগের বিতার্কিকদের বিতর্ক, যুক্তিবোধ, বাকপটুতা ও সার্বিক বুদ্ধিবৃত্তিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এবং নবম কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসইউবিএলডিএস এর দশম কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হলো।

​উপযুক্ত যোগ্যতা, বিগত মেয়াদের সক্রিয়তা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা বিবেচনা করে এই কমিটি কার্যকর থাকবে।

​মনোনীত নবগঠিত দশম কার্যনির্বাহী পরিষদের বিবরণ নিম্নে প্রদান করা হলো:

​সভাপতি (President): তোফাজ্জল হোসেন (Tofajjol Hossen)

​সাধারণ সম্পাদক (General Secretary): কাজী আলিফুজ্জামান শিমুল (Kazi Alifuzzaman Shimul)

​অতিরিক্ত সাধারণ সম্পাদক (Additional General Secretary): রোহানুর রহমান (Rohanur Rahman)

​সাংগঠনিক সম্পাদক (Organizing Secretary): মাহফুজুর রহমান (Mahfuzur Rahman)

​সমতা ও নীতি বিষয়ক প্রধান (Lead of Equity and Ethics): আরিফ ইমতিয়াজ (Arif Imtiaz)

​দপ্তর ও অর্থ সম্পাদক (Office and Financial Secretary): রিয়াজ উদ্দিন রিজভী (Riaz Uddin Rizvi)

​আইটি, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক (IT, Publicity and Branding Secretary): জোবায়ের মহিউদ্দিন (Jobayer Mohiuddin)

​ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক (Event Management Secretary): আনিকা তাবাসসুম (Anika Tabassum)

নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করা হচ্ছে। আইন বিভাগ বিশ্বাস করে, নতুন এই নেতৃত্ব অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে এবং ক্লাবের গৌরবময় ধারা অব্যাহত রেখে একে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

​একই সাথে, বিদায়ী কমিটির সকল সদস্যকে তাঁদের বিগত সফল দায়িত্ব পালন ও অসামান্য অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো যাচ্ছে।

​এই নির্দেশ অদ্য পহেলা আগস্ট ২০২৬, ০১.০৮.২০২৬ তারিখ হতে অবিলম্বে কার্যকর হবে।

আদেশক্রমে
জিনাত আমিন ( চেয়ারম্যান, আইন বিভাগ)
মডারেটর
এসইউবিএলডিএস

✨ আজ এমন একজন মানুষের জন্মদিন যার দক্ষ নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টায় এসইউবিএলডিএস অর্জন করেছে অসংখ্য সাফল্য এবং সুনাম। ...
05/05/2026

✨ আজ এমন একজন মানুষের জন্মদিন যার দক্ষ নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টায় এসইউবিএলডিএস অর্জন করেছে অসংখ্য সাফল্য এবং সুনাম। আজ এসইউবিএলডিএস এর ৯ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মুন্না হুসাইন এর জন্মদিন।🎉

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) পরিবারের পক্ষ থেকে রইলো তার জন্য অসীম শুভকামনা ও ভালোবাসা। ♥️

🌸 শুভ জন্মদিন!🌸

SUBLDS Dialogue 2026Debate competition (Day-1)
22/04/2026

SUBLDS Dialogue 2026
Debate competition (Day-1)

22/04/2026

"Our Power, Our Planet"
Let's show our planet some love today and every day. Even the smallest green steps make a huge difference for our future.

Happy Earth Day 2026! 🌎

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা…” 🌸নববর্ষ  নতুন শুরুর অঙ্গীকার, নতুন স্বপ্নের ডানা মেলা। পুরোনো সব ক্লান্তি, ব্যর্থতা আর ...
14/04/2026

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা…” 🌸

নববর্ষ নতুন শুরুর অঙ্গীকার, নতুন স্বপ্নের ডানা মেলা। পুরোনো সব ক্লান্তি, ব্যর্থতা আর দুঃখকে পেছনে ফেলে জীবনের পথে আবার নতুন করে হাঁটা।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (এসইউবিএলডিএস) এর পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—প্রতিটি সূর্যোদয়ই এক একটি নতুন সুযোগ, নিজের গল্পটাকে আরও সুন্দর করে লেখার। নতুন বছর আসুক আনন্দ, শান্তি আর সফলতার বার্তা নিয়ে; আমাদের প্রতিটি দিন হোক ভালোবাসা, হাসি আর আশায় ভরা।

শুভ নববর্ষ ✨

বিজয়ের মুকুটে দশম পালক: যুক্তির মঞ্চে আবারও সেরা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ! 🏆​এফডিসির ঝকঝকে মঞ্চে যুক্তির ঝনঝনানি, ...
05/04/2026

বিজয়ের মুকুটে দশম পালক: যুক্তির মঞ্চে আবারও সেরা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ! 🏆
​এফডিসির ঝকঝকে মঞ্চে যুক্তির ঝনঝনানি, আর সেই লড়াই শেষে বিজয়ের হাসি আবারও 'স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ' (SUB)-এর মুখে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় টানা ১০ম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আমাদের বিতার্কিকরা! 🌸
​বিষয় ছিল: "অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমেই জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব।"
​শক্তিশালী প্রতিপক্ষ বিইউবিটি-কে হারিয়ে বিরোধী দলের যুক্তি আর তথ্যের মায়াজালে বিচারকদের মুগ্ধ করে এই জয় ছিনিয়ে আনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে-র উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম-এর উপস্থিতিতে বিতার্কিকদের এই সাফল্য প্রমাণ করে—শাণিত যুক্তির সামনে যে কোনো সংকটই হার মানতে বাধ্য।
​দশম জয়ের এই মাহেন্দ্রক্ষণে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ গর্বিত ও উচ্ছ্বসিত। যুক্তির শক্তিতে আমরা অপরাজেয়, আমরা অপ্রতিরোধ্য! 💐

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when State University of Bangladesh Law Debating Society - SUBLDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to State University of Bangladesh Law Debating Society - SUBLDS:

Shortcuts

Share