26/10/2026
জরুরি নিরাপত্তা সতর্কতা
সম্মানিত অভিভাবক,
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রতারক ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা পরিচয় দিয়ে অভিভাবকদের ফোন করছে এবং “আপনার পূর্বে করা পেমেন্ট সফল হয়নি”, "রিফান্ড এসেছে" বা “আপনার সন্তানের Scholarship/উপবৃত্তির টাকা আসছে”—এমন মিথ্যা তথ্য দিয়ে পুনরায় পেমেন্ট করতে, নির্দিষ্ট নম্বরে টাকা পাঠাতে, bKash/Nagad/Rocket/Mobile Banking নম্বর Active/Verify করতে অথবা OTP/PIN/Verification Code দিতে বলছে।
অনুগ্রহ করে মনে রাখবেন:
* কোনো শিক্ষক, কর্মকর্তা, CloudCampus24 বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ফোন করে আপনার OTP, PIN, Password বা Verification Code চাইবে না।
* কারও নির্দেশনায় কোনো Payment App/Link ব্যবহার করে পুনরায় পেমেন্ট করবেন না।
* Scholarship/উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কারও ব্যক্তিগত নম্বরে টাকা পাঠাবেন না এবং ফোনে কারও নির্দেশনায় আপনার bKash/Nagad/Rocket/Mobile Banking Account Active/Verify করার চেষ্টা করবেন না।
* পেমেন্ট বা Scholarship/উপবৃত্তি সংক্রান্ত কোনো সন্দেহ হলে ফোনদাতার কথায় কোনো পদক্ষেপ না নিয়ে শ্রেণি শিক্ষক/শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করুন।
* আপনার OTP/PIN/Password কোনো অবস্থাতেই অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
এ ধরনের সন্দেহজনক ফোন পেলে নম্বরটি সংরক্ষণ/স্ক্রিনশট করে দ্রুত সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক/শিক্ষা প্রতিষ্ঠানকে জানান।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।