Internet Madrasa

Internet Madrasa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Internet Madrasa, College & University, 12/30, uttor Rajason, Deltamoor, Saver, Dhaka.

ইন্টারনেট মাদ্রাসা — অনলাইনে কওমী শিক্ষার বিশ্বস্ত নাম। দাওরায়ে হাদীস পর্যন্ত লাইভ ক্লাস, বেফাক বোর্ড সনদসহ। ৯ বছরের সফলতায় বিশ্বস্ত ও মানসম্পন্ন ইসলামী শিক্ষা যা শিশু, তরুণ, প্রাপ্তবয়স্ক—সব বয়সের জন্য অনলাইন ইসলামী জ্ঞানের নির্ভরযোগ্য ঠিকানা!

21/07/2026

📢 হিফজ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ: ২১-০৭-২০২৬ ইং

আলহামদুলিল্লাহ,
তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদরাসার অফলাইন শাখার হিফজুল কুরআন বিভাগে একজন যোগ্য ও দক্ষ হিফজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

✅ যোগ্যতা ও অভিজ্ঞতা:

◾ পূর্ণাঙ্গ হাফেজে কুরআন হতে হবে এবং হুফফাজ ট্রেনিংপ্রাপ্ত হতে হবে।
◾ ছাত্রদেরকে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার যোগ্যতা থাকতে হবে।
◾ আন্তর্জাতিক মানের বিশুদ্ধ তেলাওয়াত এবং বিভিন্ন লাহানে উন্নতমানের মশক করানোর দক্ষতা থাকতে হবে।
◾ সিদ্দিক আল মিনশায়ী, শায়েখ মাহমুদ খলিল আল হুসারি প্রমুখ কারীদের তেলাওয়াতের অনুসরণে মশক করাতে সক্ষম হতে হবে।
◾ মাকামে জেহেরকা, মাকামে সিকা ও অন্যান্য লাহান এবং ক্বিরাতে দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
◾ জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
◾ বর্তমান যুগের শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থীদের মানসিকতা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

🎁 সুযোগ-সুবিধা:

✅ বেতন: আলোচনা সাপেক্ষে
✅ আবাসন ও খাবারের সুব্যবস্থা
✅ দুই ঈদের বোনাস
✅ মাসিক ছুটির ব্যবস্থা

📍 কর্মস্থল:
ডেল্টা মোড়, উত্তর রাজাশন, সাভার, ঢাকা।

📞 যোগাযোগ:

মুহতামিম সাহেব
মাওলানা হাসিবুর রহমান হাফি.

📱 WhatsApp:
01674040502
01960627613

📝 আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে, মেসেঞ্জারে যোগাযোগ না করার জন্য।

প্রার্থীকে সরাসরি কল অথবা WhatsApp-এর মাধ্যমে—

✅ নিজের তেলাওয়াতের ভিডিও
✅ প্রয়োজনীয় তথ্য
✅ ছবি

প্রেরণ করতে হবে।

প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের মাদরাসায় উপস্থিত হওয়ার সময়সূচি জানানো হবে। পরবর্তীতে সরাসরি সাক্ষাৎকার ও তেলাওয়াত যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

جزاكم الله خيرًا

তা’লীমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদরাসা
হিফজুল কুরআন বিভাগ

🌿 দ্বীনি শিক্ষা কোনো নির্দিষ্ট বয়স, পেশা বা শিক্ষাগত যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ নয়।ইন্টারনেট মাদরাসায় একই প্ল্যাটফর্মে পড়াশ...
19/07/2026

🌿 দ্বীনি শিক্ষা কোনো নির্দিষ্ট বয়স, পেশা বা শিক্ষাগত যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ নয়।

ইন্টারনেট মাদরাসায় একই প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন—

✅ মাদরাসার শিক্ষার্থী
✅ জেনারেল শিক্ষার্থী
✅ চাকরিজীবী
✅ ডাক্তার ও ইঞ্জিনিয়ার
✅ সরকারি চাকরিজীবী
✅ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
✅ দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী

ব্যস্ততা, পেশা কিংবা দূরত্ব—কোনোটিই যেন দ্বীনি ইলম অর্জনের পথে বাধা না হয়। তাই ঘরে বসেই নিয়মিত ও সুশৃঙ্খলভাবে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারনেট মাদরাসা।

📚 অভিজ্ঞ আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধানে পাঠদান
👨‍🏫 পুরুষ ও মহিলাদের জন্য সম্পূর্ণ পৃথক ক্লাসব্যবস্থা
🌍 দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে অংশগ্রহণের সুযোগ
💻 অনলাইনে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও পর্যবেক্ষণ

আপনি যে পেশা বা শিক্ষাব্যবস্থাতেই থাকুন—দ্বীনি ইলমের এই পরিবারে আপনিও স্বাগত।

✨ ভিন্ন ভিন্ন পথ থেকে আসা আমরা, জ্ঞানের আলোয় এক পরিবার।
ইন্টারনেট মাদরাসা—সবার জন্য, একসাথে।

📲 বিস্তারিত জানতে WhatsApp করুন: 01674040502

#ইন্টারনেট_মাদরাসা #দ্বীনি_শিক্ষা #অনলাইন_মাদরাসা #আলেম_আলেমা_কোর্স #কুরআন_শিক্ষা

ইন্টারনেট মাদ্রাসার অনলাইন শাখার ১৩ জুলাই ২০২৬ থেকে ২৫ অক্টবর ২০২৬ পর্যন্ত সেমিস্টারের ক্লাস রুটিন।
11/07/2026

ইন্টারনেট মাদ্রাসার অনলাইন শাখার ১৩ জুলাই ২০২৬ থেকে ২৫ অক্টবর ২০২৬ পর্যন্ত সেমিস্টারের ক্লাস রুটিন।

07/07/2026

কুরআনের সাথে কিভাবে সম্পর্ক গড়ব?

~উস্তাদ হযরত মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম আযহারি (হাফিযাহুল্লাহ), সিনিয়র উস্তাদ, ইন্টারনেট মাদরাসা।
এমফিল গবেষক : হাদিস উলূমুল হাদিস বিভাগ: আল-আযহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।

🍁কুরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা কেবল তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি বুদ্ধিবৃত্তিক, আত্মিক ও আমলভিত্তিক একটি সমন্বিত জীবনব্যবস্থা। আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহর আলোকে কুরআনের সঙ্গে প্রকৃত সম্পর্ক প্রধানত সাতটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

১. কুরআন হিফয করা:
কুরআন হিফয করা এই উম্মতের এক অনন্য বৈশিষ্ট্য। কুরআন সর্বপ্রথম মানুষের অন্তরে সংরক্ষিত হয়েছে, এরপর তা লিখিত আকারে সংকলিত হয়েছে। কুরআনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হিফযের দুটি স্তর রয়েছে—
১. ফরযে আইন:নামাজ শুদ্ধভাবে আদায়ের জন্য সূরা আল-ফাতিহা এবং প্রয়োজনীয় পরিমাণ কুরআন মুখস্থ করা।
২. ফরযে কিফায়া: সম্পূর্ণ কুরআন বা এর উল্লেখযোগ্য অংশ মুখস্থ করা।
মহান আল্লাহ ইরশাদ করেছেন:
﴿بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ﴾ [العنكبوت: ٤٩]
অর্থ: "বরং এটি সুস্পষ্ট আয়াতসমূহ, যা তাদের অন্তরে সংরক্ষিত, যাদের জ্ঞান দান করা হয়েছে।" (সূরা আল-আনকাবূত, আয়াত: ৪৯)

আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
«إنَّ الَّذي ليسَ in جوفِهِ شيءٌ منَ القرآنِ كالبيتِ الخرِبِ»
অর্থ: "যার অন্তরে কুরআনের কোনো অংশ নেই, সে যেন একটি পরিত্যক্ত ঘরের মতো।"
(সুনান আত-তিরমিযী, হাদিস: ২৯১৩)

হযরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
«يُقالُ لِصاحِبِ القرآنِ: اقرَأ وارتَقِ ورتِّلْ كما كُنتَ ترتِّلُ في الدُّنيا، فإنَّ منزلتَكَ عندَ آخِرِ آيةٍ تقرَؤُها»
অর্থ: "কুরআনের সাথীকে বলা হবে: পড়তে থাকো, উপরে উঠতে থাকো এবং দুনিয়ায় যেভাবে তারতীলের সঙ্গে পড়তে, সেভাবেই পড়ো। তোমার মর্যাদা হবে তোমার সর্বশেষ পঠিত আয়াত পর্যন্ত।"
(সুনান আবু দাউদ, হাদিস: ১৪৬৪; সুনান আত-তিরমিযী, হাদিস: ২৯১৪)

২. নিয়মিত তাজবীদের সঙ্গে তিলাওয়াত করা:
কুরআন শুধু বেশি বেশি পড়ার জন্য নয়; বরং তারতীল, তাজবীদ ও যথাযথ আদবের সঙ্গে তিলাওয়াত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মহান আল্লাহ ইরশাদ করেছেন:
﴿وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا﴾
অর্থ: "কুরআন স্পষ্ট ও সুবিন্যস্তভাবে (তারতীলের সঙ্গে) পাঠ করো।"(সূরা আল-মুযযাম্মিল: ৪)

আরও ইরশাদ করেছেন,
﴿الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ﴾ [البقرة: ١٢١]
অর্থ: "যাদের আমি কিতাব দিয়েছি, তারা তা যথাযথভাবে তিলাওয়াত করে।"

হযরত আবু উমামাহ আল-বাহিলী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
«اقْرَءُوا القُرْآنَ فإنَّه يَأْتي يَومَ القِيامَةِ شَفِيعًا لأَصْحابِهِ»
"তোমরা কুরআন তিলাওয়াত করো; কেননা কিয়ামতের দিন এটি তার সাথীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে।"
(সহীহ মুসলিম, হাদিস: ৮০৪)

৩. তাদাব্বুর (গভীর চিন্তা ও অনুধাবন):
কুরআন অবতীর্ণ হয়েছে শুধু পড়ার জন্য নয়; বরং তা বোঝা, চিন্তা করা এবং জীবন পরিচালনার জন্য।
মহান আল্লাহ ইরশাদ করেছেন:
﴿كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ﴾
অর্থ: "এটি এক বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা করে।"
(সূরা সোয়াদ: ২৯)

আরও ইরশাদ করেছেন,
﴿أَفَلَا يَتَدَبَّرونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا﴾
"তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা করে না? নাকি তাদের অন্তরে তালা লাগানো রয়েছে?"
(সূরা মুহাম্মদ: ২৪)

হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে কুরআন তিলাওয়াত করে শোনাচ্ছিলাম। সূরা আন-নিসার ৪১ নম্বর আয়াতে পৌঁছলে তিনি বললেন,
«حَسْبُكَ الآنَ»
আমি তাঁর দিকে তাকিয়ে দেখলাম, তাঁর দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে।
(সহীহ বুখারী, হাদিস: ৫০৫০; সহীহ মুসলিম, হাদিস: ৮০০)

৪. কুরআনের মাধ্যমে আত্মশুদ্ধি:
কুরআনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, ঈমানকে দৃঢ় করা এবং উত্তম চরিত্র গঠন করা। তাই কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; বরং আত্মশুদ্ধি ও জীবন গঠনের জন্য নাযিল হয়েছে।
মহান আল্লাহ ইরশাদ করেছেন:
﴿هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ﴾
"তিনিই উম্মীদের মধ্যে তাদেরই একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদের আত্মশুদ্ধি করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন।"(সূরা আল-জুমুআ: ২)

আরও ইরশাদ করেছেন,
﴿قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ۝ وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا﴾
অর্থ: "নিশ্চয়ই সে সফল, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ, যে তাকে কলুষিত করেছে।"(সূরা আশ-শামস: ৯–১০)

হযরত সা'দ ইবনু হিশাম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-কে রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন,
«كانَ خُلُقُهُ القُرْآنَ»
"কুরআনই ছিল তাঁর চরিত্র।"
(সহীহ মুসলিম, হাদিস: ৭৪৬)

৫. কুরআনের ওপর আমল করা:
কুরআন নাযিলের একমাত্র উদ্দেশ্য কেবল তিলাওয়াত নয়; বরং এর আদেশ-নিষেধ অনুযায়ী গোটা জীবন পরিচালনা করা৷কুরআন নাযিলের সবচেয়ে বড় উদ্দেশ্য৷

মহান আল্লাহ ইরশাদ করেছেন:
﴿وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ﴾
"এটি এক বরকতময় কিতাব। অতএব তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।"(সূরা আল-আনআম: ১৫৫)

৬. নিয়মিত মুরাজাআহ (পুনরাবৃত্তি) করে হিফয সংরক্ষণ করা:
কুরআন নিয়মিত পুনরাবৃত্তি না করলে তা দ্রুত স্মৃতি থেকে হারিয়ে যায়। তাই অল্প বা বেশি—যতটুকুই মুখস্থ থাকুক না কেন, তা নিয়মিত মুরাজাআহ করা আবশ্যক।

হযরত আবু মূসা আল-আশ'আরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
«تَعاهَدُوا هذا القُرْآنَ، فَوَوالَّذِي نَفْسُ مُحَمَّদٍ بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَلُّتًا مِنَ الإِبِلِ فِي عُقُلِهَا»

"এই কুরআনের প্রতি যত্নবান হও। সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! এটি বাঁধা উটের চেয়েও দ্রুত স্মৃতি থেকে হারিয়ে যায়।"
(সহীহ বুখারী, হাদিস: ৫০৩৩; সহীহ মুসলিম, হাদিস: ৭৯১)

কুরআনের সঙ্গে শরয়ী সম্পর্কের সূচনা হয় শুদ্ধভাবে তিলাওয়াত শেখার মাধ্যমে। এরপর নিয়মিত তিলাওয়াত, হিফয, তাদাব্বুর, আত্মশুদ্ধি, কুরআনের ওপর আমল ও নিয়মিত মুরাজাআহর মাধ্যমে এই সম্পর্ক পরিপূর্ণতা লাভ করে। এভাবেই কুরআনের হক যথাযথভাবে আদায় হয়।

কুরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ নয়; বরং এটি জীবনের পথপ্রদর্শক, আত্মশুদ্ধির মাধ্যম এবং দুনিয়া-আখিরাতের সফলতার দিশারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনকে বুঝে পড়া, তার ওপর আমল করা এবং এর আলোকে জীবন পরিচালনার তাওফীক দান করুন। আমীন।

04/07/2026
30/06/2026

যারা মিথ্যা কথা বলে তাদের যেহেন দূর্বল হয়ে যায়। স্মৃতিশক্তি কমে যায়। ইলম হাছিল করা তাদের পক্ষে সম্ভব হয় না।
— বুরহানুদ্দীন মিরগীনানী রাহি.

🧮Brain Math Abacusসংখ্যার সাথে বন্ধুত্ব, মেধার বিকাশ।অ্যাবাকাস শুধু গণিত শেখায় না; এটি শিশুদের—   ✔মনোযোগ বৃদ্ধি করে  ✔...
30/06/2026

🧮Brain Math Abacus

সংখ্যার সাথে বন্ধুত্ব, মেধার বিকাশ।

অ্যাবাকাস শুধু গণিত শেখায় না; এটি শিশুদের—
✔মনোযোগ বৃদ্ধি করে
✔স্মৃতিশক্তি উন্নত করে
✔ দ্রুত হিসাব করার দক্ষতা গড়ে তোলে
✔ আত্মবিশ্বাস বাড়ায়
✔যৌক্তিক চিন্তা ও মস্তিষ্কের বিকাশে সহায়তা করে।

🔶আজকের ছোট্ট অনুশীলনই হতে পারে আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি।

"আপনার শিশুর মেধার বিকাশে আজই শুরু হোক Brain Math Abacus-এর সাথে যাত্রা।" 🧮

🎓 কোর্স ডিটেইলস:
বয়সঃ ৫– ১৬ বছর
সময়ঃ বিকেল ৩.৩০মিনিট অথবা রাত ৮.৩০ মিনিট
(যেটা সুবিধাজনক)
▫️ক্লাস টাইমঃ ১ – ১.৩০ ঘণ্টা
▫️অনলাইন লাইভ ক্লাস (টেলিগ্রামে)
▫️ অভিজ্ঞ শিক্ষক দ্বারা ইনটারঅ্যাকটিভ ক্লাস
▫️আন্তর্জাতিক মানের Abacus শিক্ষা

আপনার যা লাগবে:
✔ মোবাইল/ল্যাপটপ
✔ ইন্টারনেট
✔ টেলিগ্রাম আইডি
✔ Abacus কিট ও বই (ডেলিভারির ব্যবস্থা থাকবে)

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://forms.gle/di4xSo9CShTCLPf6A
Website: www.internetmadrasa.com

📩 ভর্তি বা বিস্তারিত জানতে ইনবক্স করুন।
WhatsApp/Telegram: +8801674-040502





#ইন্টারনেট_মাদ্রাসা


28/06/2026

তাই দেরি না করে এই গুরুত্বপূর্ণ সেমিস্টারে যুক্ত হয়ে নিজের ইলমি ভিত্তিকে আরও সুদৃঢ় করুন।

28/06/2026

তাই দেরি না করে এই গুরুত্বপূর্ণ সেমিস্টারে যুক্ত হয়ে নিজের ইলমি ভিত্তিকে আরও সুদৃঢ় করুন।

28/06/2026

Address

12/30, Uttor Rajason, Deltamoor, Saver
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Internet Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Internet Madrasa:

Shortcuts

Share