02/01/2026
পুনঃবিজ্ঞপ্তি: (সি১ ইউনিটের ব্যাবহারিক পরীক্ষা)
কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে তাঁর মৃত্যুতে সরকার কর্তৃক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও মানবিকী অনুষদের C1 ইউনিটের অন্তর্ভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৩১-১২-২০২৫ তারিখের পরিবর্তে আগামী ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার নির্ধারণ করা হয়েছিল। তথাপি, ০৭-০১-২০২৬ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিবেচনায় নিয়ে উক্ত তারিখে অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষা আগামী ০৫-০১-২০২৬ তারিখ সোমবার পুনঃনির্ধারণ করা হলো। ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত পূর্বে জারিকৃত সময় ও স্থানসহ অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হলো।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে
তথ্যসূত্র: জনসংযোগ অফিস, জাবি।