24/08/2026
তাজবীদের নিয়ম-কানুন শেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—শেখা নিয়মগুলো কুরআন তিলাওয়াতে সঠিকভাবে প্রয়োগ করতে পারা। আর এই প্রয়োগের দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত কুরআন নাজেরা।
তাজবীদ শেখার পর এর সঠিক প্রয়োগকে দৃঢ় করতে এবং তিলাওয়াতে সাবলীলতা ও দক্ষতা অর্জন করতে শুধুমাত্র বোনদের জন্য আইওএমের বিশেষ আয়োজন "নাজেরা কোর্স"।
আমাদের অভিজ্ঞ উস্তাজাদের সরাসরি তত্ত্বাবধানে, তিলাওয়াতের যাবতীয় ভুল-ত্রুটি দূর করে নিখুঁত ও সহিহ করার এই কাফেলায় যুক্ত হোন আজই!
🟢 ক্লাস শুরু: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে।
🔴 ভর্তির শেষ সময়: ৩১শে আগস্ট, ২০২৬।
🎉 আলিম কোর্সের রানিং ব্যাচের ৪র্থ–৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং আলিম ফারেগ ব্যাচের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়! (বিস্তারিত জানা যাবে বার্তা গ্রুপ থেকে।)
🟩 নাজেরা কোর্সের বিস্তারিত
➖ ভর্তি ফি: ১০০০ টাকা
➖ যোগ্যতা: শুধুমাত্র শুদ্ধ তাজবীদ জানা বোনেরা ভর্তি হতে পারবেন।
➖ ইন্সট্রাক্টর: অভিজ্ঞ উস্তাজারা ক্লাস পরিচালনা করবেন।
➖ কোর্সটি শুধুমাত্র বোনদের জন্য।
➖ ক্লাস রেকর্ড করা হবে না।
➖ আইওএমের শিক্ষার্থী কিংবা বাইরের যেকোনো বোন এই কোর্সে ভর্তি হতে পারবেন।
➖ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
🔰 ২টি গ্রুপে ভর্তি নেওয়া হবে
1️⃣ বেসিক গ্রুপ
▪️ মাসিক ফি: ৫০০ টাকা
▪️ কোর্সের মেয়াদ: ৬ মাস
▪️ সিলেবাস: ৩০তম পারা (মূলত বেসিক কারেকশন)
▪️ পরীক্ষা: মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা থাকবে।
▪️ ক্লাসের সময়: শনি, সোম ও বুধবার — বাদ মাগরিব, ইন শা আল্লাহ।
▪️ ক্লাসের ধরন: প্রতি ক্লাসের শুরুতে ৩০ মিনিটের মাশক (অনুশীলন) থাকবে, যা বাধ্যতামূলক।
2️⃣ ইন্টারমিডিয়েট গ্রুপ
▪️ মাসিক ফি: ৬৫০ টাকা
▪️ কোর্সের মেয়াদ: সম্পূর্ণ কুরআন নাজেরার ক্ষেত্রে শিক্ষার্থীর পড়ার অগ্রগতির ওপর কোর্সের সময়কাল নির্ভর করবে।
▪️ পরীক্ষা: মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা থাকবে।
▪️ সিলেবাস: সূরা বাকারা থেকে শুরু করে সম্পূর্ণ কুরআন (সিফাত ও মাখরাজের ভিত্তিতে কারেকশন দেওয়া হবে)।
▪️ ক্লাসের সময়: ইন্টারমিডিয়েট গ্রুপের ক্লাস ২টি ব্যাচে অনুষ্ঠিত হবে—
১ম ব্যাচ: রবি, মঙ্গল ও শুক্রবার — বাদ মাগরিব।
২য় ব্যাচ: রবি, মঙ্গল ও বৃহস্পতিবার — বাদ ফজর।
📌 উল্লেখ্য, কোর্সের মূল ক্লাস শুরু হওয়ার পূর্বে তাজবীদের শুদ্ধতা যাচাইয়ের জন্য একটি ভাইভা নেয়া হবে। ভাইভার ফলাফলের ভিত্তিতে কোনো শিক্ষার্থী নাজেরার জন্য উপযুক্ত কি না, তা নির্ধারণ করা হবে। প্রয়োজনে শিক্ষার্থীকে তাজবীদ কোর্সে রেফার করা হবে।