Jahangirnagar University

Jahangirnagar University Welcome to the official page of Jahangirnagar University. https://en.m.wikipedia.org/wiki/Jahangirnagar_University

23/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ আগস্ট ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব সায়েন্স ইন রিমোট সেনসিং এন্ড জিআইএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আজ বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ও আইএরএস এর শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত জ্ঞানচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করতে ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস প্রোগ্রামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিশেষায়িত শিক্ষা সময়ের পরিবর্তনের সাথে সংগতি রেখে এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য বা ডাটা ব্যবস্থাপনার ক্ষেত্রে এক অপরিহার্য উপাদান। আমি আশাবাদী যে, এই সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরিত হবে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে মেধাবী শিক্ষার্থীরা তাদের বৈশ্বিক মানের জ্ঞানের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, আইআইটির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বক্তব্য প্রদান করেন। প্রবেশিকা অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান ভর্তিকৃত ৩০ জন নবীন শিক্ষার্থীকে পাঠ দানের জন্য ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের কাছে অর্পণ করেন এবং তিনি শিক্ষার্থীদের পাঠদানের জন্য গ্রহণ করেন।

ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)

20/08/2026
15/08/2026
https://www.facebook.com/share/1EQQncpr6A/
11/08/2026

https://www.facebook.com/share/1EQQncpr6A/

সংবাদ বিজ্ঞপ্তি
রাবি উপাচার্যের সাথে জাবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১১ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফররত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, প্রফেসর মোহাম্মদ মাফরুহি সাত্তার (অধিকর্তা, জীববিজ্ঞান অনুষদ), প্রফেসর আইরিন আক্তার (পরিচালক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট), প্রফেসর শামীমা সুলতানা (পরিচালক, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ও প্রফেসর ছালেহ আহম্মদ খান (ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক)। এসময় তাঁরা জাবির স্নাতক পর্যায়ের আগামী ভর্তি পরীক্ষা রাবি কেন্দ্রে গ্রহণসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও আইসিটি সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) প্রফেসর মো. হাসনাত কবীর ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন উপস্থিত ছিলেন।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আখেরী চাহার সোম্বা উপলক্ষ্যে আগামী ১২-০৮-২০২৬ তারিখ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।

09/08/2026

প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ ॥ উপাচার্যের অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৯ আগস্ট ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দল আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। আজ সকাল সাড়ে এগারোটায় উপাাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য তাঁদেরকে অভিনন্দন জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, দাবা দলের ম্যানেজার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা ও কোচ শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক উথোয়াচিং রোয়াজা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মোমিনুর রহমান, গণিত বিভাগের মো. মোমিনুল ইসলাম শাওন, তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সাদনান হাসান দিহান, দর্শন বিভাগের এইচ. এম. সাফিন খান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তানজিম হোসেন আহাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন, দেবব্রত পাল, সুজিত কুমার ব্যানার্জী, এস এম সাদান হোসেন ও মনোায়ারা বেগম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ মে ২০২৬ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সামপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দাবা দলের সহযোগী ম্যানেজার রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আওলাদ হোসেন, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)

Address

Jahangirnagar University, Savar
Dhaka
1342

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 15:15
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

880-2-7791045

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jahangirnagar University:

Shortcuts

Share