বাণী অর্চনা-১৪৩০ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাণী অর্চনা-১৪৩০ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাণী অর্চনা-১৪৩০ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাণী অর্চনা-১৪৩০ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, College & University, Ahsan Ullah Hall, BUET, Dhaka.

সুপ্রিয় সুধী,গত ১৪ই ফেব্রুয়ারি রোজ বুধবার সরস্বতী মায়ের অশেষ কৃপায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের বাণী অর্চনা-১...
16/02/2024

সুপ্রিয় সুধী,
গত ১৪ই ফেব্রুয়ারি রোজ বুধবার সরস্বতী মায়ের অশেষ কৃপায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের বাণী অর্চনা-১৪৩০ সুসম্পন্ন হয়েছে।

আপনারা যারা আমাদের পাশে থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাণী অর্চনায় বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করছি,সামনের বছরগুলোতেও আমাদের পাশে আপনাদেরকে পাবো।

সকলে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন,ভালো থাকুন।
সকলকে অসংখ্য ধন্যবাদ।

16/02/2024

বাণী অর্চনা ১৪৩০ উপলক্ষ্যে আয়োজিত দেয়ালিকা প্রদর্শনীতে নির্বাচিত বিজয়ী শিল্পী/লেখকদের তালিকা :

আর্ট সেগমেন্ট : অয়ন চৌধুরী (যন্ত্রকৌশল '১৯)
কবিতা সেগমেন্ট : অর্ণব ধর অভ্রনীল (কেমিকৌশল '২২)
গল্প/প্রবন্ধ/অভিজ্ঞতা বর্ণন সেগমেন্ট : শ্রমনা হাওলাদার (নৌযান ও নৌযন্ত্র কৌশল '২০)

বিজয়ী শিল্পী/লেখকদের উপাসনালয়, আহসান উল্লা হলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আল্পনার কাজ চলছে 🎨🎨
13/02/2024

আল্পনার কাজ চলছে 🎨🎨

চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে পৌঁছে গেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। রাত পোহালেই পুজো। সকলের নিমন্ত্রণ রইল। অনুষ্ঠানসূচী...
13/02/2024

চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে পৌঁছে গেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। রাত পোহালেই পুজো। সকলের নিমন্ত্রণ রইল।
অনুষ্ঠানসূচী
সকাল ০৮:৪৫ ঘটিকা ------ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন
সকাল ০৯:০০ ঘটিকা ------ পূজারম্ভ
সকাল ১০:০০ ঘটিকা ------ পুষ্পাঞ্জলি ও পূজান্তে প্রসাদ বিতরণ
দুপুর ০১:৩০ ঘটিকা ------ মধ্যাহ্ন প্রসাদ বিতরণ
বিকাল ০৫:৩০ ঘটিকা ----- সন্ধ্যা আরতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

স্থান: আহসানউল্লা হল প্রাঙ্গন

আগামীকাল বুয়েটের পূজো দেখার নিমন্ত্রণ রইলো।
13/02/2024

আগামীকাল বুয়েটের পূজো দেখার নিমন্ত্রণ রইলো।

11/02/2024

বিশ্বজগতে যা কিছু সুন্দর, যা কিছু জ্ঞানময়, যা কিছু সৃজনশীল এবং যা কিছু শৈল্পিক, তা-র সবই দেবী সরস্বতীর প্রকাশ। পরমাত্মার জ্ঞান, প্রজ্ঞা আর সৃজনীশক্তিই তিনি, বৈদিক ঋষিদের থেকে পরম্পরাক্রমে আজও তারই কাছে প্রার্থনায় নত হই আমরা জ্ঞান, সঙ্গীত বা শিল্পের উৎকর্ষের আশায়।

দেবী সঙ্গীতময়ী, কাজেই সেই চিরপরিচিত প্রণামমন্ত্রকেই সুরে সুরে গেয়েছি আমরা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এবারের বাণীবন্দনার 'দেবী-আহ্বান' হিসেবে।

আসছে ১৪ই ফেব্রুয়ারি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত হচ্ছি বাণীবন্দনায়। আহসানউল্লা হল প্রাঙ্গনে আমাদের সারাদিনের সরস্বতীপূজার আয়োজনে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

10/02/2024

জয়জয় দেবী চরাচর সারে,
কুচযুগশোভিত মুক্তা হারে ।
বীণারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমস্তুতে ।।

আর কদিন বাদেই শুরু হতে যাচ্ছে বসন্ত। দিকে দিকে রংয়ের খেলায় মেতে উঠেছে প্রকৃতি। মধুর ধ্বনি বেজে উঠছে চারপাশে, নিভৃতবাসিনি দেবী বীণাপাণি , যিনি জ্ঞান রূপে, প্রজ্ঞা রূপে, শিল্প রূপে, কলারূপে সদা বিরাজমান আমাদের সত্ত্বায়, সেই দেবী সরস্বতী চারপাশ আলোকিত করে নেমে আসবেন পৃথিবীতে আমাদের মাঝে।

আসছে ১৪ই ফেব্রুয়ারি আমাদের বুয়েট ক্যাম্পাসে প্রতিবারের মতো এবারও আমরা আয়োজন করতে করতে চলেছি দেবীবন্দনা । বাক্ দেবীর আরাধনায় আমাদের সঙ্গে সবান্ধবে যোগ দিতে আপনিও নিমন্ত্রিত।
#বাণী_অর্চনা_১৪৩০

পূজা প্রস্তুতি চলছে
06/02/2024

পূজা প্রস্তুতি চলছে

 #ফিরে_দেখাবাণী অর্চনা-১৪২৯বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
27/01/2024

#ফিরে_দেখা
বাণী অর্চনা-১৪২৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

 #লেখা_আহ্বান! বছর ঘুরে আবারও চলে এলো বাণী অর্চনার সময়। প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহ...
26/01/2024

#লেখা_আহ্বান!

বছর ঘুরে আবারও চলে এলো বাণী অর্চনার সময়। প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে বিদ্যা, শিল্পকলা, সঙ্গীত ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজিত হবেন বাণীরূপে। সেই সমারোহের অনুষঙ্গ হিসেবে থাকছে দেয়ালিকা প্রকাশের আয়োজন। দেয়ালিকাতে আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দসই লেখা ; পূজার অভিজ্ঞতা বর্ণন কিংবা ধর্মীয় গ্রন্থ সমালোচনার পাশাপাশি তা হতে পারে গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী অথবা প্রবন্ধ। মায়ের আরাধনা বিষয়ক যেকোন আর্ট অথবা স্কেচও আপনারা পাঠাতে পারেন নিঃসংকোচে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে এই উদ্যোগ কে সফল করতে।

আর হ্যাঁ, সেরা লেখকদের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কারের আয়োজন। তাই দেরি না করে, নিজের প্রতিভাকে প্রকাশ করুন পূর্ণ উদ্যমে!

লেখা পাঠানোর নিয়ম :
১. নিজের কন্টেন্ট এর ভাষারীতি আর বানানগুলো একটু পাঠানোর আগে চেক করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
২. অভ্র তে লিখলে মেনশন করে দিবেন।
৩. মেইলের সাবজেক্টে 'সরস্বতীপূজা_দেয়ালিকা_২০২৪' লিখে দিলেই হবে।
৪. সাবমিশন ডেডলাইন : ৫ ফেব্রুয়ারি। পাঠানোর ঠিকানা: [email protected]
৫. যেকোন সংশয়ে উক্ত মেইলে যোগাযোগ করলেই হবে।

সবিনয় নিবেদন,আসছে ১লা ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বুধবার রেবতী নক্ষত্রযুক্ত বসন্ত পঞ্চমীর পুণ...
24/01/2024

সবিনয় নিবেদন,

আসছে ১লা ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বুধবার রেবতী নক্ষত্রযুক্ত বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শ্রীশ্রী বাণী অর্চনা আয়োজিত হবে। উক্ত পূজানুষ্ঠানে আপনি সবান্ধবে যোগদান করে আনন্দবর্ধন করবেন।

বিনীত,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ

সকাল ১০ঃ৩০ ঘটিকা থেকে শুরু করে দুপুর ১২ঃ৩০ ঘটিকা পর্যন্ত কয়েক দফায় পুষ্পাঞ্জলি প্রদানের ব্যবস্থা করা হবে । এছাড়াও অনলাইনে পূজানুষ্ঠান ও পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণের সুযোগ থাকবে ।

অনুষ্ঠানসূচী

সকাল ০৮:৪৫ ঘটিকা ------ মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন
সকাল ০৯:০০ ঘটিকা ------ পূজারম্ভ
সকাল ১০:০০ ঘটিকা ------- পুষ্পাঞ্জলি ও পূজান্তে প্রসাদ বিতরণ
দুপুর ০১:৩০ ঘটিকা ------- মধ্যাহ্ন প্রসাদ বিতরণ
বিকাল ০৫:৩০ ঘটিকা ------- সন্ধ্যা আরতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

পূজা মণ্ডপ
আহসানউল্লা হল প্রাঙ্গন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

কেউ যদি প্রণামী/অনুদান পাঠাতে আগ্রহী হোন তবে আমরা অনুরোধ করবো মোবাইল ব্যাংকিং ব্যবহার করার জন্য । তবে এক্ষেত্রে পাঠানোর সময় অনুগ্রহপূর্বক রেফারেন্স হিসেবে আপনার নাম ও ব্যাচ প্রদান করার বিনীত অনুরোধ রইলো।

প্রণামী/অনুদানঃ

বিকাশঃ
সনজু'১৮ : 01774377473
বাপ্পী'১৮ : 01914825156
আনন্দ'১৮ : 01572295042
তন্ময়'২০ : 01760170359

রকেটঃ
পার্থ'১৮ : 017909995447

নগদঃ
উৎসব'১৯ : 01936557195

**To send from USA**
Pramiti Sarker Didi('09 IPE):
316-993-8015 (Zelle)
[email protected] (PayPal)

Madhusudan Basak Dada('08 CSE):
[email protected] (Zelle)
[email protected] (PayPal)

**To send from outside USA**

Anik Sarker Dada('14 CSE):
[email protected](PayPal)

*** বিদেশ থেকে প্রণামী/অনুদান প্রেরণকারী সম্মানিত এলাম্নাইগণ দয়া করে নিম্নে প্রদত্ত ফর্মটি পূরণ করুন ।

ফর্ম লিংকঃ https://forms.gle/qdXxMwEwtCyenhAP6

আমাদের এই আয়োজনে সকলে আমন্ত্রিত। নমস্কার।

ওয়েবসাইট লিংকঃ
https://sites.google.com/view/saraswatipujabuet2024

Address

Ahsan Ullah Hall, BUET
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাণী অর্চনা-১৪৩০ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to বাণী অর্চনা-১৪৩০ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়:

Share