12/10/2026
'বিশ্ব শিক্ষক দিবস ২০২৬' উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় দেশের ১০২ জন গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা প্রদান করেছে।
আনন্দের সাথে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী এই সম্মাননায় ভূষিত হয়েছেন।
অসুস্থতার কারণে অধ্যাপক রব্বানী স্যার উপস্থিত থাকতে না পারায়, তাঁর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মানিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননাটি গ্রহণ করেন। পরবর্তীতে উপাচার্য মহোদয় সম্মাননা স্মারক রব্বানী স্যারের কাছে হস্তান্তর করেন।
স্যার, সম্মাননা বাবদ প্রাপ্ত সম্পূর্ণ অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমের উন্নয়নে প্রদান করেছেন।
শিক্ষা, গবেষণা ও মানবসেবায় স্যারের নিরলস অবদান আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা স্যারের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যময় দীর্ঘায়ু কামনা করি।
---
On the occasion of World Teachers' Day 2026, the Ministry of Education conferred national honours on 102 distinguished teachers across Bangladesh.
We are delighted to share that Professor Dr. Khondaker Siddique-e Rabbani, Founding Chairman and Honorary Professor of the Department of Biomedical Physics and Technology, University of Dhaka, is among the recipients.
As Professor Rabbani was unwell, the Vice-Chancellor of the University of Dhaka, Professor Dr. A. B. M. Obaidul Islam, received the honour on his behalf from the Honourable Prime Minister.Later, the Vice-Chancellor handed over the award memento to Professor Rabbani.
Professor Rabbani has generously donated the entire honorarium to the development of the Dhaka University Telemedicine Programme.
His lifelong dedication to teaching, research and service to humanity continues to inspire us all. We wish him a speedy recovery and a long, healthy life.
#বিশ্ব_শিক্ষক_দিবস_২০২৬ #গুণী_শিক্ষক_সম্মাননা