বাংলাদেশ ইউনানী এন্ড আয়ূর্বেদিক ছাত্র ও চিকিৎসক কল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ইউনানী এন্ড আয়ূর্বেদিক ছাত্র ও চিকিৎসক কল্যাণ পরিষদ

বাংলাদেশ ইউনানী এন্ড আয়ূর্বেদিক ছাত্র ও চিকিৎসক কল্যাণ পরিষদ ইউনানী আয়ুর্বেদিক হেল্পলাইন

ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত
28/12/2025

ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত

ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার নামে অপচিকিৎসা প্রতিরোধ ও মনিটরিং কমিটি গঠনঃ  ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্য...
20/11/2025

ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার নামে অপচিকিৎসা প্রতিরোধ ও মনিটরিং কমিটি গঠনঃ

ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার নামে দেশের বিভিন্ন হাটে বাজারে, লনঞ্চে, গাড়ীতে, ফেরিতে সর্বত্র এক শ্রেণীর প্রতারক চক্র কুরুচিপূর্ণ লিফলেটে বিজ্ঞাপন, ফেসবুকে প্রচারনা ইত্যাদি মাধ্যমে তথাকথিত ভুয়া চিকিৎসা কেন্দ্র/প্রশিক্ষণ কেন্দ্র খুলে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তৎপ্রেক্ষিতে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা/ প্রশিক্ষণের নামে অপচিকিৎসা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিটি জেলায় নিন্মলিখিতভাবে "ইউনানী, আয়ুর্বেদিক ও প্রেমিওপ্যাথিক চিকিৎসার নামে অপচিকিৎসা প্রতিরোধ ও মনিটরিং কমিটি গঠন করা হলো।

১। সভাপতি-সিভিল সার্জন, সংশ্লিষ্ট জেলা।
২। সদস্য -জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, সংশ্লষ্ট জেলা।
৩। সদস্য - পুলিশ সুপারের একজন প্রতিনিধি, সাংশ্লিষ্ট মেলা।
৪৷ সদস্য- ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন স্থানীয় প্রতিনিধি সংশ্লিষ্ট জেলা।
৫। সদস্য সচিব - মেডিডেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক) অথবা মেডিকেল অফিসার, সিভিল সার্জন এর কার্যালয় (যেখানে যিনি প্রযোজ্য)।

কমিটির কার্যাবলীঃ
১ । কমিটি সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা নামে অপচিকিৎসা প্রদানকারী ভুয়া চিকিৎসক (পেশাগত রেজিট্রেশন সনদ ব্যতীত) এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন ইউনানী আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসা/প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা তৈরী ও বিদি/ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করে অত্র দপ্তরকে অবহিত করবেন।
২। ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার মান উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করতেন।
৩। কমিটি কমপক্ষে প্রতি ০৩ (তিন) মাস পরপর সভায় মিলিত হবেন।
৪। কমিটি প্রয়োজনে সর্বোচ্চ ০২ (দুই) জন সদস্য কো-অন্ট করতে পারবেন।
এতে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এবং চেয়ারম্যান ( ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ডিগ্রীপ্রাপ্ত চিকিৎসক নিবন্ধন কমিটি) মহোদয়ের সদয় অনুমোদন হয়েছে।

ডাঃ ফরিদা ইয়াসমিন
পরিচালক
হোমিও ও দেশজ চিকিৎসা ও রেজিস্ট্রার
হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক ডিগ্রীপ্রাপ্ত চিকিৎসক নিবন্ধন কমিটি
স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

কোন ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক যদি ভূয়া ডিগ্রি ব্যবহার (ইউনানী আয়ুর্বেদিক একাডেমিক পড়াশোনা শেষ না করে)  করে সে ক্ষেত্রে এ...
23/10/2025

কোন ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক যদি ভূয়া ডিগ্রি ব্যবহার (ইউনানী আয়ুর্বেদিক একাডেমিক পড়াশোনা শেষ না করে) করে সে ক্ষেত্রে এক বছর কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

#ইউনানী #আয়ুবেদিক #কাউন্সিল #ইউনানী #আয়ুবেদিক #আইন #২০২৫

ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকরা সুখবর পেতে যাচ্ছে।
23/10/2025

ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকরা সুখবর পেতে যাচ্ছে।

ইউনানী এন্ড আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে পাড়ার জন্য অনুরোধ করছি।  আসসালামু আলাইকুম...! আজ এই পেইজ থেকে একজন এডমিন একটি জরুরী ...
19/10/2025

ইউনানী এন্ড আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে পাড়ার জন্য অনুরোধ করছি।

আসসালামু আলাইকুম...!
আজ এই পেইজ থেকে একজন এডমিন একটি জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল একটা কোম্পানিতে একজন উৎপাদন কর্মকর্তা (ইউনানী) লাগবে বেতন ১৫,০০০৳ ফিক্সড থাকা খাওয়া কোম্পানির। এই পোস্টটা আমাদের পেইজ থেকে করার মূল কারন হলো ইউনানী সেক্টর কোন ভাইরের যদি জবের প্রয়োজন হয় সে যেন একটা জব পাই। বেকার সমস্যা সমাধান এবং চিকিৎসকদের কল্যানে মূলত আমাদের পোস্ট।
এখানে অনেকেই সমালোচনা করেছে এত কম বেতন, একজন লেভাবের বেতন এর থেকে বেশি, চা বিক্রি করে এর থেকে বেশি টাকা ইনকাম করা যায়। আপনারা যারা সমালোচনা করেছেন তাদেরকে পেইজের পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু ভাই আপনারা হয়তো জানের না ১৪-১৫ হাজার টাকা বেতনে আমাদের অনেক ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক ভাই চাকরি করতাছে, এবং অনেক কোম্পানি আছে মাস শেষে এই ১৪-১৫ হাজার টাকা বেতনও ঠিক মত দেই না। আমাদের পেইজ থেকে পোস্ট করার পর ইতিমধ্যে ৫ জন সিভি জমা দিয়েছে জব করার জন্য তাহলে বুঝেন আমাদের সেক্টরের চিকিৎসকরা কি কষ্টে আছে
যারা জব করেন না তারা হয়তো এই কষ্ট বুঝবেন না। তাই আমাদের উচিৎ সমালোচনা না করে যার যার অবস্থান থেকে বেকার ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেহেতু এই সেক্টরে সরকারি কোন কর্মসংস্থানের ব্যবস্থা তেমন নাই। তাই বর্তমানে এই সেক্টরের সবথেকে বড় কর্মসংস্থানের পথ হলো ইউনানী আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি গুলো।
২৩/০৯/২০১৪ ইং তারিখ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ২৮৩ টি ইউনানী, ২০৩ টি আয়ুর্বেদিক, ৩৮ টি হার্বাল, ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।
এই সব ইউনানী আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি গুলোতে কম করে হলেও একজন উৎপাদন কর্মকর্তা, একজন সহকারী উৎপাদন কর্মকর্তা এবং একজন স্টোর অফিসার (ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক) নিয়োগ দিলে প্রতিটি কোম্পানিতে ৩ জন মানুষের কর্মসংস্থান হতো। এতে এই সেক্টরের বেকার সমস্যা অনেকটা সমাধান হতো। বিভিন্ন ইউনানী আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি গুলোতে স্টোর অফিসার নিয়োগ দেওয়া হয় জেনারেল শিক্ষিত লোকজন৷ ইউনানী আয়ুর্বেদিক ঔষধ যেহেতু ভেষজ থেকে তৈরী করা হয়। সেক্ষেত্রে স্টোরের কাজ লিস্ট অনুযায়ী ভেষজ গুলো দেওয়া। এখানে জেনারেল শিক্ষিত লোক তো আর ভেষজ চিনবে না। তাই ইউনানী আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি গুলোতে স্টোর অফিসার হিসাবে একজন ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেওয়া বাধ্যতা মূলক করা দরকার। যেমনটা ফার্মাসিউটিক্যাল গুলোতে করা করা হয়, স্টোর অফিসার নিয়োগ দেওয়া হয় একজন ফার্মাসিস্টকে।
আমাদের সকলের উচিৎ এই দাবিগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরে কাছে পৌঁছানো।

বিঃদ্রঃ সবাই পোস্টটি সেয়ার করি যেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের নজরে আসে।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:পদবী: উৎপাদন কর্মকর্তা (ইউনানী) যোগ্যতাঃ ইউনানী চিকিৎসক (ডিইউএমএস / বিইউএমএস)   সৎ এবং কাজে দক্ষ ...
19/10/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
পদবী: উৎপাদন কর্মকর্তা (ইউনানী)
যোগ্যতাঃ ইউনানী চিকিৎসক (ডিইউএমএস / বিইউএমএস)
সৎ এবং কাজে দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৫,০০০৳ ফিক্সড
থাকা খাওয়া কোম্পানির
ঠিকানা: ব্রাক্ষণবাড়িয়া
বিস্তারিত জানতে : ইনবক্সে যোগাযোগ করুন।

06/10/2025
ডাকসু নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীদের জন্য শুভ কামনা ভিপি জিএস এজিএস পদসহ ডাকসুর প্রায় সকল পদে বিপুল জয় পেয়েছে সাদিক-ফরহ...
10/09/2025

ডাকসু নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীদের জন্য শুভ কামনা

ভিপি জিএস এজিএস পদসহ ডাকসুর প্রায় সকল পদে বিপুল জয় পেয়েছে সাদিক-ফরহাদ-মহিউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেল।

৮টি কেন্দ্র এবং ১৮টি হলের সম্পূর্ণ ভোটের হিসেব....

বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিকসিস্টেমস্ অব মেডিসিন ৭৫/বি, ইন্দিরা রোড, ঢাকা-১২১৫। বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা-...
01/09/2025

বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক

সিস্টেমস্ অব মেডিসিন ৭৫/বি, ইন্দিরা রোড, ঢাকা-১২১৫। বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা-২০২৫
পরীক্ষার সময়সূচী

পেটের সকল সমস্যায় কার্কারী আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার। পেটের সমস্যা বলতে সাধারণত হজমের গোলযোগ, বদহজম, পেটে ব্যথা,...
23/08/2025

পেটের সকল সমস্যায় কার্কারী আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার।

পেটের সমস্যা বলতে সাধারণত হজমের গোলযোগ, বদহজম, পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যাকে বোঝায়। এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হতে পারে, যেমন- খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, বা কোনো রোগের কারণে। এই সমস্যাগুলো সহজ সমাধান হলো আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা পাউডার ।

বর্ণনা: ত্রিফলা পাউডার আমলকী, হরীতকী ও বহেড়ার সমন্বয়ে প্রস্তুত অনন্য আয়ুর্বেদিক মেডিসিন। ইহা বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি ও হৃদরোগে কার্যকরী। ইহা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, অর্শ ও চর্ম রোগে সুফলদায়ক। হরীতকী কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা উপশম করে। আমলকীতে বিদ্যমান ভিটামিন সি ও ফাইলেম্বিক এসিড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বহেড়ায় বিদ্যমান মেনিটল মূত্রতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করে।

উপাদান: Phyllanthus emblica, Terminalia chebula & Terminalia bellirica.

নির্দেশনা: বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পিত্তাধিক্য, ডায়াবেটিস, চর্মরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, ক্ষীণদৃষ্টি।

সেবনবিধি: ১ থেকে ২ চা চামচ এক কাপ গরম পানিতে মিশিয়ে দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা: শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

বিঃদ্রঃ এই মেডিসিনটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে নিয়ে এসেছে সেবন করার পৃর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন।

#ত্রিফলা #এসিডিটি #গ্যাস্ট্রিক #বদহজ #কোষ্ঠকাঠিন্য #থেকে #চির #মুক্তি #ন্যাচারাল #মেডিসিন #ত্রিফলা #পাউড়ার

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিকঃদেশে নতুন করে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক...
23/08/2025

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিকঃ
দেশে নতুন করে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান।
বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত প্রান্তিক স্বাস্থ্যসেবায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫ হাজার ৮০টি কমিউনিটি ক্লিনিক মেরামত ও পুনঃস্থাপন করা হবে। নতুন কমিউনিটি ক্লিনিকগুলো করা হবে জাইকার অর্থায়নে। আর মেরামত ও পুনঃস্থাপনের কাজে অর্থায়ন করবে ওপেক। আক্তারুজ্জামান বলেন, সরকার যখন কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা করে, তখন ছয় হাজার মানুষের জন্য অথবা ৩০ মিনিট হাঁটার দূরত্বের মধ্যে একটি করে ক্লিনিক থাকার কথা ছিল। তবে দেশের বাস্তবতায় সেটা সব জায়গায় সম্ভব হয়নি। পাহাড়ি এলাকা, হাওর কিংবা চরাঞ্চলে কোনো কোনো জায়গায় দশ হাজার থেকে পনেরো হাজার মানুষের জন্য একটি ক্লিনিক রয়েছে। ফলে সেখানকার কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই ঘাটতি পূরণেই আমরা নতুন করে কমিউনিটি ক্লিনিক বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছি। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে কমিউনিটি ক্লিনিকের জন্য আবেদন নেওয়া হচ্ছে। যারা জমি দিতে আগ্রহী, তারা যদি নোটারি করা ৩০০ টাকার স্ট্যাম্পে আন্ডারটেকিং দেন, আমরা তাদের আবেদনকে অগ্রাধিকার দিয়ে লিস্ট করছি। জমি পাওয়া গেলে দ্রুত সেই এলাকায় নতুন কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হবে। সব মিলিয়ে আমাদের সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। নতুন করে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে ১৩ হাজার ৯৮৯ জনবল। তাদের জন্য রাজস্ব বাজেট থেকে ৪২০ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আক্তারুজ্জামান বলেন, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে ইতোমধ্যে ১২০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই সব কমিউনিটি ক্লিনিকে ওষুধ পৌঁছে যাবে। এ ছাড়া আরও ২০০ কোটি টাকার ওষুধ কেনার প্রক্রিয়া চলছে।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ বলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এখন শুধু সেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকতে চায় না, বরং একটি শক্তিশালী স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে চায়। এজন্য আমরা নিজস্ব ভবন নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা করেছি। এর ফলে সিএইচসিপি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আধুনিক ও উন্নত প্রশিক্ষণ পাবেন। একইসঙ্গে সারাদেশের ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকগুলো পুনর্নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল রেফারেল সিস্টেম চালু করা হবে, যাতে একজন সেবাগ্রহীতা কোথায়, কী ধরনের চিকিৎসা পেয়েছেন তা সহজে ট্র্যাক করা যায় এবং সঠিক সময়ে সঠিক সেবা নিশ্চিত করা যায়।
সভায় জানানো হয়, সারা দেশে ১৪ হাজার ৪৬৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী সপ্তাহে দুই দিন সেবা দিয়ে থাকেন। প্রতিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হয় ১৩ থেকে ১৭ সদস্যবিশিষ্ট কমিউনিটি গ্রুপের মাধ্যমে। বর্তমানে দেশে সিএইচসিপির সংখ্যা ১৩ হাজার ৯২৩ জন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
সূত্রঃ কালবেলা প্রতিবেদক, প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম, অনলাইন সংস্করণ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইউনানী এন্ড আয়ূর্বেদিক ছাত্র ও চিকিৎসক কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share