11/10/2026
শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২তম (ইভিনিং) ব্যাচের শিক্ষার্থী " আবু সাইফ বিলাস" ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ ১১ অক্টোবর ২০২৬, সকাল ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তাঁর এই অকাল মৃত্যুতে উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ গভীরভাবে শোক প্রকাশ করছে। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
আমিন।
— Department of Civil Engineering Uttara University
Uttara University