LQDhaka Madinah Arabic

LQDhaka Madinah Arabic Center For Learning Madinah Arabic.

“মদিনা আরবী” কি?

ড. ভি আব্দুর রহীম কর্তৃক উদ্ভাবিত "আরবী-যাদের-মাতৃভাষা নয় তাদের জন্য আরবী" এই নামে পরিচিত কুরআনের ভাষা বুঝে পড়ার জন্য একটি কোর্স, যা সারা দুনিয়াতে "মদিনা আরবী" নামে পরিচিত।

“মদিনা আরবী” কেন? LQDhaka -র প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় রেজা করিম স্যারের ভাষায়……
"আল-কুরআন পৃথিবীর একমাত্র বই যেটা প্রায়শই না বুঝে পড়া হয়। আমরা এ অবস্থার পরিবর্তনের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

"আমাদের স্বপ্

ন এবং বিশ্বাস বাংলাদেশে একদিন আমরা সবাই আল-কুরআন বুঝে পড়বো, রিসার্চ করবো, সমাজ এবং দেশের সার্বিক উন্নয়নে যথযোগ্য ভূমিকা রাখবো।"

আল-কুরআন পড়ে বুঝতে পারার জন্য যা যা ভাষাগত জ্ঞান দরকার তার সবই বিদ্যমান মদিনা আরবীতে।

মদিনা সিরজের বইগুলো কোথায় পড়ানো হয়?
• এটা পড়ানো হয় পৃথিবীর প্রতিটি মহাদেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে।
• মদিনা বিশ্ববিদ্যালয়ে
• একশোরও বেশী আমেরিকান স্কুল কলেজে আর ও-লেভেল এ-লেভেলের পাঠ্যবই হিসাবে।

মদিনা আরবি কাদের জন্য?

• এ বইগুলো পৃথিবীর যেকোনো প্রান্তের বাংলাভাষী বোন ও ভাইদের জন্য যারা আরবি শিখে সরাসরি কুরআন পড়তে, বুঝতে, শেখাতে আর রিসার্চ করতে আগ্রহী।
• যারা ঘরে বসে বা ক্লাসে বসে আরবি ভাষা শিখতে চান।
• যারা আরবি ভাষার বিশ্বমানের শিক্ষক হতে চান।

রেজা করিম স্যার বাংলাদেশে মদিনা আরবী শেখানোর ক্ষেত্রে একজন অন্যতম সফল পথ প্রদর্শক। তিনি কানাডায় বসবাস কালীন সময়ে আসিফ মেহেরআলীর একজন সরাসরি ছাত্র ছিলেন। দেশে ফিরে তিনি মদিনা আরবীকে বাংলা-ভাষা-ভাষীদের কাছে সহজভাবে উপস্থাপনের জন্য আন্তরিক প্রচেষ্টা শুরু করেন। তারই ফলশ্রুতিতে জন্ম নেয় LQDhaka.

২০০৬ সাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠান এর জন্য নিরলস শ্রম দিয়ে গেছেন। অদ্যবধি সহস্রাধিক শিক্ষার্থী "ডিপ্লোমা ইন মদিনা আরবী" কোর্স সম্পন্ন করেছেন।

মৃত্যুর আগে অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে ড. ভি আব্দুর রহীমের লেখা মদিনা আরবীর তিনটি বই বাংলা ভাষায় ১০ খণ্ডে আনুবাদিত করে আমদের উপহার দিয়ে গেছেন তিনি।

রেজা করিম স্যারের অবদানে এখন যে কেও ঘরে বসেই অনলাইনে এই কোর্স করতে পারেন।

LQDhaka কর্তৃক পরিচালিত "মদিনা আরবী" কোর্সের বিবরনঃ

DIMA: ডিপ্লোমা ইন মদিনা আরবী (Diploma in Madinah Arabic)
সেমিস্টার - ১ থকে ৫
বই – রিডার ১ থেকে ৫
প্রতিটি সেমিস্টার : তিন/চার মাস

DIAMA : ডিপ্লোমা ইন অ্যাডভান্স মদিনা আরবী (Diploma in Advance Madinah Arabic)
সেমিস্টার - ৬ থকে ১০
বই – রিডার ৬ থেকে ১০
প্রতিটি সেমিস্টার : তিন/চার মাস

*আমাদের ডিপ্লোমা ইন মদিনা আরবী কোর্সের ২৯তম ব্যাচে ফার্স্ট সেমিস্টারে ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

নতুন ব্যাচের ক্লাস ১৫ই জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে ইনশাআল্লাহ।*

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ https://lqdhaka.org/join-our-course/

রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে : WhatsApp 01759-002243 (রাহুল)

31/03/2026

একটি বিশেষ ঘোষণা:

"সূরা আল-হুজুরাত" ফাইনাল কুইয।

পুনঃ নির্ধারিত তারিখ: আগামি ৫ই এপ্রিল রবিবার, ২০২৬

বিশেষ পুরস্কার: সবচেয়ে কম সময়ে সর্বাধিক সঠিক উত্তর দাতা বিজয়ীদের মধ্যে -

১। প্রথম তিনজনের জন্য *"মদিনা আরবী রিডার-১"* বই (LQDhaka-র প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় রেজা করিম স্যার কর্তৃক বাংলায় অনুবাদকৃত)।

২। প্রথম পাঁচজনের জন্য আমাদের অনলাইন কুরআনিক আরবী ভাষা শিক্ষা কোর্স, *"ডিপ্লোমা ইন মদিনা আরবী, সেমিস্টার-১"* -এ ফ্রী এনরোলমেন্টের সুযোগ।

আপনাদের সুবিধার্থে *প্র্যাক্টিস কুইয* গুলোতে "Multiple Response" allow করে দেওয়া হয়েছে।
এখন প্রয়োজনে আপনারা বার বার প্র্যাক্টিস কুইযে অংশগ্রহণ করতে পারবেন।

ফাইনাল কুইযের আগে বেশী বেশী প্র্যাক্টিস এর জন্য :

*1. YouTube videos Playlist:*
https://youtube.com/playlist?list=PL6NTnl832XAvjgLZo6Zlp5BvMuRx89vZm&si=vD9QN2VtNrv1f1Vj

*2. Practice Flashcards and Quizzes:*
https://studyportal.lqdhaka.org/flashcards/

Practice Quiz-2 on Surah Al-Hujurat (Ayat 6 to 10):
13/03/2026

Practice Quiz-2 on Surah Al-Hujurat (Ayat 6 to 10):

সূরা আল-হুজুরাত, আয়াত ৬-১০

Practice Flashcard-2 on Surah Al-Hujurat (Ayat 6 to 10):
13/03/2026

Practice Flashcard-2 on Surah Al-Hujurat (Ayat 6 to 10):

প্র্যাকটিস ফ্ল্যাশকার্ড -২ (সূরা আল-হুজরাত, আয়াত ৬-১০) শব্দ: ১/৫৩ অর্থ দেখতে ক্লিক করুন

Practice Quiz-1 on Surah Al-Hujurat (Ayat 1 to 5):
13/03/2026

Practice Quiz-1 on Surah Al-Hujurat (Ayat 1 to 5):

সূরা আল-হুজুরাত, আয়াত ১-৫

13/03/2026

Practice Flashcard-1 on Surah Al-Hujurat (Ayat 1 to 5):

10/03/2026

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ আমাদের *"সূরা আল-হুজুরাত"* এর সবগুলো আয়াত শব্দে শব্দে পড়া শেষ হয়েছে।

আশা করি আপনারা সকলে ইতিমধ্যেই সবগুলো আয়াতের শব্দ অর্থসহ শিখে ফেলতে সক্ষম হয়েছেন। আর যারা এখনো শেখার সুযোগ পাননি, আশা করি রমাদানের বাকি দিন গুলোতে শিখে ফেলতে সচেষ্ট হবেন ইনশা'আল্লাহ।

*সূরা আল-হুজুরাত - ফাইনাল কুইয:*
আগামি ১৬ই মার্চ (২৬শে রমাদান ১৪৪৭), সূরা আল-হুজুরাত এর শব্দভাণ্ডারের উপর একটি *"ফাইনাল কুইয"* অনুষ্ঠিত হবে।

*বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কার:*
আপনাদের প্রচেষ্টার ফল স্বরূপ ফাইনাল কুইযে সবচেয়ে কম সময়ে সর্বাধিক সঠিক উত্তর দাতা প্রথম তিনজন অংশগ্রহনকারীকে LQDhaka-র প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় রেজা করিম স্যারের বাংলায় অনুবাদকৃত *"মদিনা আরবী রিডার-১"* বইটি পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এছাড়াও তাদের জন্য থাকবে আমাদের অনলাইন কুরআনিক আরবী ভাষা শিক্ষা কোর্স, *"ডিপ্লোমা ইন মদিনা আরবী, সেমিস্টার-১"* -এ ফ্রী এনরোলমেন্টের সুযোগ।

বিস্তারিত পরবর্তীতে যোগাযোগের মাধ্যমে জানানো হবে, ইনশা'আল্লাহ।

আপনাদের সুবিধার্থে ফাইনাল কুইযের আগে কিছু প্র্যাক্টিস ফ্ল্যাশকার্ড ও কুইয দেওয়া হবে।

আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য।

Address

Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when LQDhaka Madinah Arabic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to LQDhaka Madinah Arabic:

Share