Dr. Mahbubur Rahman Mollah College (DMRC), Dhaka

Dr. Mahbubur Rahman Mollah College (DMRC), Dhaka ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
— এখানে আগামী এখন —
Official Page
EIIN: 133965 College Code: 1180
website: www.dmrc.edu.bd
(234)

এখানে আগামী এখন Official Page
EIIN: 133965 College Code: 1180
website: www.dmrc.edu.bd

13/04/2026
'গোল্ড কার্ড' অর্জনকারী প্রভাতি শাখা এবং English Version-এর সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। একাদশ শ্রেণির ১ম সেমিস্টা...
08/04/2026

'গোল্ড কার্ড' অর্জনকারী প্রভাতি শাখা এবং English Version-এর সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন।

একাদশ শ্রেণির ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি শাখায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এবং পুরো সেমিস্টারজুড়ে ধারাবাহিক ক্লাস পারফরম্যান্সের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক 'Green Card' অর্জনকারী শিক্ষার্থীরা ‘Gold Card’ লাভ করেছে। উক্ত সম্মাননা প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ নয়ন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও শ্রেণিকক্ষের পারফরম্যান্স ধারাবাহিকভাবে মূল্যায়নের লক্ষ্যে শ্রেণিশিক্ষক ও বিষয়শিক্ষকগণ কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের ‘Green Card’ প্রদান করে থাকেন। পরবর্তীতে, সেমিস্টারজুড়ে সর্বোচ্চ সংখ্যক 'Green Card' অর্জনকারীরা অধ্যক্ষ মহোদয়ের নিকট থেকে ‘Gold Card’ অর্জনের গৌরব লাভ করে।

এভাবেই শিক্ষাবর্ষব্যাপী সর্বাধিক ‘Gold Card’ প্রাপ্ত শিক্ষার্থীরা “DMRC ALL-ROUNDER” পুরস্কারের জন্য মনোনীত হয়।

সকল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা—তোমাদের এই সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা হয়ে থাকুক।

'গোল্ড কার্ড' প্রাপ্ত দিবা শাখার সকল শিক্ষার্থীকে অভিনন্দন! ★★★★★★★একাদশ শ্রেণির ১ম সেমিস্টার পরীক্ষার ফল অনুযায়ী দিবা শ...
05/04/2026

'গোল্ড কার্ড' প্রাপ্ত দিবা শাখার সকল শিক্ষার্থীকে অভিনন্দন!
★★★★★★★

একাদশ শ্রেণির ১ম সেমিস্টার পরীক্ষার ফল অনুযায়ী দিবা শাখার প্রতিটি সেকশনে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং সেমিস্টারব্যাপি ধারাবাহিক ক্লাস পারফরম্যান্সের মাধ্যমে সর্বোচ্চসংখ্যক গ্রীণকার্ড অর্জনকারী শিক্ষার্থীদেরকে 'গোল্ডকার্ড' প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, মোঃ ওবায়দুল্লাহ নয়ন স্যার।

উল্লেখ্য যে, শিক্ষার্থীর একাডেমিক ও ক্লাস পারফরম্যান্স ধারাহিকভাবে মূল্যায়নের জন্য শ্রেণিশিক্ষক ও বিষয়শিক্ষকগণ কর্তৃক কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে 'গ্রীণকার্ড' প্রদান করা হয় এবং সেমিস্টারজুড়ে সর্বোচ্চ গ্রীণকার্ড প্রাপ্তরা অধ্যক্ষ মহোদয়ের নিকট হতে 'গোল্ড কার্ড' প্রাপ্ত হয়ে থাকে। এভাবে শিক্ষাবর্ষজুড়ে সর্বোচ্চ সংখ্যক 'গোল্ড কার্ড' প্রাপ্তরা ''DMRC ALL-ROUNDER" পুরস্কারের জন্য বিবেচিত হয়।

20/03/2026

✨ ঈদ মোবারক ✨🌙

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কলেজের সম্মানিত অধ্যক্ষ, ভাইস-প্রিন্সিপালবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবক, স্নেহের শিক্ষার্থী এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই পবিত্র উৎসব আমাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই কামনা করি।

শুভেচ্ছান্তে,
আফরোজা রহমান লতা
কো-চেয়ারম্যান
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ

20/03/2026

✨ ঈদ মোবারক ✨🌙

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবক, স্নেহের শিক্ষার্থী এবং সকল স্টাফদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদের এই আনন্দময় দিনে সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
মানবিকতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আমরা সবাই আরও ঐক্যবদ্ধ হই—এই কামনা করি।

শুভেচ্ছান্তে,

মোঃ ওবায়দুল্লাহ নয়ন
অধ্যক্ষ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে সাবেক সফল শিক্ষা প্রতি...
17/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে সাবেক সফল শিক্ষা প্রতি মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিজয়ী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি মহোদয় দায়িত্ব প্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে —

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিবার

Address

Demra Road
Dhaka
1362

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801943899643

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahbubur Rahman Mollah College (DMRC), Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dr. Mahbubur Rahman Mollah College (DMRC), Dhaka:

Share