Department of Anthropology, Jahangirnagar University

Directions

Department of Anthropology, Jahangirnagar University This is a fan page of The Department of Anthropology: Jahangirnagar University Greetings!

On behalf of the faculty members, staff, and students of the Department of Anthropology, Jahangirnagar University, we welcome you! The Department of Anthropology in Jahangirnagar University started as the first Anthropology department in Bangladesh. Few visionary people started this department in 1985 and academic session starts from 1986. These are exciting times for Anthropology as the discipline is now widely recognized as an essential source of knowledge for advancements in nearly all spheres of human endeavor. The department has gone through transformations led over the years by the faculty members, staff, students, administrators, and our generous alumni. They have built a strong foundation on which we are now ready to face the challenges ahead. Through excellence in research, teaching, and service our dedicated faculty has distinguished itself in the core areas of research in many related multi-disciplinary areas. Our commitment to excellence is evident in the ever-increasing competitiveness of the students and in the exceptional faculty members who bring to the classroom a wealth of knowledge and the effectively share that expertise with their undergraduate and graduate students. For all this reason this is considered as the best department of anthropology in Bangladesh.

23/08/2026

অ্যানথ্রোপলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি (AAAJU)

সাধারণ সভার কার্যবিবরণী (Meeting Minutes)

সভা: সাধারণ সভা

তারিখ: ১৯ আগস্ট ২০২৬

সময়: সন্ধ্যা ৬:০০টা

স্থান: প্রবর্তনা (Probortona), মোহাম্মদপুর

অ্যানথ্রোপলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি (AAAJU)-এর সাধারণ সভা ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম, পুনর্মিলনী আয়োজন এবং নতুন কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

১. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনর্মিলনী আয়োজন

সকলের সম্মতিক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অ্যালামনাই পুনর্মিলনী (Reunion) আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় AAAJU-এর সভাপতি বিশেষভাবে উল্লেখ করেন যে, পুনর্মিলনী অনুষ্ঠানের দিন বর্তমান AAAJU কমিটি থেকে নতুন AAAJU কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে নির্বাচন অথবা সিলেকশন (Selection)—কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা সংশ্লিষ্ট সময়ের পরিস্থিতি ও সদস্যদের চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

২. “Reunion Organizing Committee 2026-27” গঠন

পুনর্মিলনী সফলভাবে আয়োজন এবং নতুন AAAJU কমিটি গঠনের প্রক্রিয়া পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির নাম হবে:

“Reunion Organizing Committee 2026-27”

প্রতিটি ব্যাচ থেকে যারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে আগ্রহী, তাদের মধ্য থেকে প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে।

এই কমিটির প্রধান দায়িত্ব হবে:

AAAJU-এর পুনর্মিলনী আয়োজন ও সমন্বয় করা;

পুনর্মিলনীর সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করা;

নতুন AAAJU কমিটি গঠনের জন্য নির্বাচন/সিলেকশন প্রক্রিয়া সমন্বয় করা;

পুনর্মিলনী ও পরবর্তী কমিটি গঠন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা।

৩. একটি WhatsApp গ্রুপ গঠন

“Reunion Organizing Committee 2026-27”-এর সদস্যদের নিয়ে একটি WhatsApp গ্রুপ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই গ্রুপের মাধ্যমে পুনর্মিলনী আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে নিয়মিত যোগাযোগ, আলোচনা ও সমন্বয় করা হবে।

৪. পুনর্মিলনীর সময় ও স্থান নির্ধারণ

সভায় জানুয়ারি ২০২৭-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনর্মিলনী আয়োজনের ব্যাপারে উপস্থিত সকলে সিদ্ধান্ত নিয়েছে।

পুনর্মিলনীর সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম/মুক্তমঞ্চ/টিচার্স ক্লাব ইত্যাদি সম্ভাব্য ভেন্যুর প্রাপ্যতা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে চূড়ান্ত করা হবে।

সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় যে, পুনর্মিলনীতে অংশগ্রহণকারী সকল অ্যালামনাইয়ের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। যে ভেন্যুতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হবে, সেখানেই পুনর্মিলনী আয়োজন করা হবে। এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

৫. বিভাগীয় শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যানথ্রোপলজি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময়/সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাটির তারিখ ও সময় পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করা হবে।

উপসংহার

সভায় উপস্থিত সদস্যবৃন্দ উপরোক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ বা সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন। AAAJU-এর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও কার্যকর করার লক্ষ্যে সকল অ্যালামনাইয়ের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।

শুভেচ্ছাসহ

সভাপতি

Anthropology Alumni Association of Jahangirnagar University (AAAJU)

আশা করি খুব শীঘ্রই রিইউনিয়নের ঘোষণা আসছে...
20/08/2026

আশা করি খুব শীঘ্রই রিইউনিয়নের ঘোষণা আসছে...

Address

Jahangirnagar University, Savar
Dhaka
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of Anthropology, Jahangirnagar University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share