21/10/2026
রাসূলুল্লাহ ﷺ তাদের কথা উল্লেখ করেছেন—একজন ন্যায়পরায়ণ শাসক, এমন এক যুবক, যে আল্লাহর ইবাদতের মধ্যেই বেড়ে উঠেছে, এমন একজন ব্যক্তি, যার হৃদয় মসজিদের সঙ্গে বাঁধা থাকে। দুজন মানুষ, যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে—আল্লাহর জন্যই একত্রিত হয় এবং আল্লাহর জন্যই আলাদা হয়ে যায়।
এমন একজন ব্যক্তি, যাকে কোনো সুন্দরী ও সম্ভ্রান্ত নারী পাপের দিকে আহ্বান করে, কিন্তু সে বলে ওঠে, “আমি আল্লাহকে ভয় করি।” এমন একজন ব্যক্তি, যে এতটাই গোপনে দান করে যে, তার ডান হাত কী দান করেছে, বাম হাতও তা জানতে পারে না। আর এমন একজন ব্যক্তি, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
(সহিহ বুখারি, হাদিস: ৬৬০)
আর তাদের এই মহৎ আমলগুলোই ঘটে এমন সময়ে, যখন তারা নির্জনে থাকে।