Department of Educational & Counselling Psychology, University of Dhaka

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Department of Educational & Counselling Psychology, University of Dhaka

Department of Educational & Counselling Psychology, University of Dhaka Department of Educational and Counselling Psychology, University of Dhaka, Bangladesh

DECP offers MS programmes in Educational Psychology and Counselling Psychology, demonstrating a commitment to advancing applied psychology and nurturing professionals for meaningful contributions to individual and community well-being.

প্যারা-কাউন্সেলরদের জন্য মৌলিক কাউন্সেলিং দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নদারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI) কাউন্সেলিং...
26/04/2026

প্যারা-কাউন্সেলরদের জন্য মৌলিক কাউন্সেলিং দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI) কাউন্সেলিং সেন্টারে কর্মরত প্যারা-কাউন্সেলরদের জন্য ‘মৌলিক কাউন্সেলিং দক্ষতা’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত ২৩ ও ২৪ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের কারিগরি সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণে ডিরি’র ৩২ জন প্যারা-কাউন্সেলর অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। সহ-প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মনোবিজ্ঞানী জনাব আব্দুল্লাহ নোমান।

উল্লেখ্য, ডিরি দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মিক ও সার্বিক কল্যাণে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব সেবাগ্রহীতাদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন মানসিক সংকট নিয়ে আসেন। ডিরি মূলত তাদের নিজস্ব লোকায়ত ‘ফরিয়াদি’ কাঠামোর মাধ্যমে এই সেবা প্রদান করে আসছিল।

সেই ঐতিহ্যবাহী ‘ফরিয়াদি’ মডেলকে আরও বিজ্ঞানসম্মত ও সংস্কৃতি-উপযোগী করার লক্ষ্যে ড. ইসলাম প্যারা-কাউন্সেলরদের জন্য বিশেষায়িত ‘সহায়তা’ মডেল প্রস্তুত করেন। এই মডেলে লোকজ ও আধ্যাত্মিক দর্শনের অনুসরণে, সোহবত- একত্রে বসা, শোনা এবং একে অপরের যাত্রায় সঙ্গী হওয়া, আদব- পেশাদারিত্বের সীমা ও পারস্পরিক সম্মান বজায় রাখা, তাওয়াজ্জুহ- নিবিড় সহমর্মী অনুধাবন, ইত্যাদি ধারণাগুলোকে আধুনিক কাউন্সেলিং বিজ্ঞানের সাথে সমন্বয় করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণার্থীদের জটিল মানসিক রোগের প্রাথমিক উপসর্গ চিহ্নিতকরণ এবং যথাযথ বিশেষজ্ঞের কাছে ‘রেফার’ করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

‘ইনডিজেনাস কাউন্সিলিং ও বাঙালির মনোজগৎ: লালন দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিতঢাকা, ২০ এপ্রিল ২০২৬: ঢাকা বিশ...
20/04/2026

‘ইনডিজেনাস কাউন্সিলিং ও বাঙালির মনোজগৎ: লালন দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের এমএস ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ‘ইনডিজেনাস কাউন্সিলিং ও বাঙালির মনোজগৎ: লালন দর্শনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক একটি বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) বিভাগের এক শ্রেণিকক্ষে এই বক্তৃতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Department of Theatre And Performance Studies, Dhaka University,Bangladesh সহযোগী অধ্যাপক ড. শাহমান শাহরিয়ার (শাহমান মৈশান)। বক্তৃতায় আলোচনার প্রাসঙ্গিকতায় লালন সংগীতের প্রায়োগিক উপস্থাপনা করেন একই বিভাগের প্রভাষক ফারজিয়া হক ফারিন।

বক্তৃতায় লালন শাহ্-এর দর্শন ও সংগীতকে বাঙালির আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তির অন্যতম উৎস হিসেবে অভিহিত করা হয়। ড. শাহমান শাহরিয়ার তার আলোচনায় দেখান কীভাবে লালন দর্শন বাঙালির মনস্তত্ত্বের গভীর তলদেশকে স্পর্শ করে।

বিভাগের চেয়ারম্যান এবং ‘ইনডিজেনাস কাউন্সিলিং’ কোর্সের শিক্ষক ড. Azharul Islam বলেন, “এই জ্ঞানগর্ভ আলোচনা শিক্ষার্থীদের দেশীয় কৃষ্টি ও দর্শনের আলোকে মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষ করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। অন্যের সেবা করার ক্ষেত্রে নিজের আত্মউপলব্ধি ও আত্মসচেতনতা অত্যন্ত জরুরি, যা লালন তাঁর গানে ও দর্শনে বারবার মনে করিয়ে দিয়েছেন।” তিনি বিশেষজ্ঞ বক্তাদ্বয়কে বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এমএস পর্যায়ে ‘Indigenous Counselling and Human Rights Issues’ নামে একটি কোর্স পরিচালনা করছে। এই কোর্সের মূল লক্ষ্য হলো—শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি ও দর্শনের আলোকে বাঙালির মনোজগৎ এবং মানসিক সংকট মোকাবিলায় সাধারণ মানুষের সহজাত পদ্ধতিগুলো (Coping Mechanisms) বুঝতে সহায়তা করা।

প্রিয়জনের যত্ন নিতে গিয়ে নিজেকে ভুলে যাচ্ছেন না তো? 💙অন্যের সেবা করা মহৎ কাজ, কিন্তু সেই যত্ন বজায় রাখতে আপনার নিজের মান...
03/04/2026

প্রিয়জনের যত্ন নিতে গিয়ে নিজেকে ভুলে যাচ্ছেন না তো? 💙

অন্যের সেবা করা মহৎ কাজ, কিন্তু সেই যত্ন বজায় রাখতে আপনার নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাও সমান জরুরি। প্রজেক্ট 'সাহসের পথ' (Wellness Journey BD) আয়োজন করেছে পরিচর্যাকারীদের জন্য একটি বিশেষ ফ্রি কর্মশালা— "পরিচর্যাকারীদের মানসিক চাপ ও নিজের প্রতি যত্ন"।

📌 এই কর্মশালাটি কাদের জন্য?
ক্যান্সার, স্ট্রোক, বয়স্ক ব্যক্তি অথবা অটিজম, ADHD ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যারা নিয়মিত সেবা বা যত্ন প্রদান করছেন।

✨ কর্মশালা থেকে আপনি কী শিখবেন?

মানসিক চাপ নিয়ন্ত্রণের কার্যকর কৌশল।

অপরাধবোধ ছাড়াই নিজের যত্ন নেওয়ার উপায়।

শারীরিক ও মানসিক অবসাদ (Burnout) কাটানোর পদ্ধতি।

📅 তারিখ (যেকোনো একদিন বেছে নিন):
১১ই এপ্রিল অথবা ১৮ই এপ্রিল, ২০২৬

⏰ সময় (আপনার পছন্দমতো স্লট বেছে নিন):

সকাল ৯:০০ - ১১:০০

দুপুর ১২:০০ - ২:০০

বিকাল ৩:০০ - ৫:০০

📍 স্থান: রুম নং: ৫০৪৩, ডিইসিপি (DECP), কলা ভবন (৪র্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

🎁 বিশেষ সুবিধাসমূহ:

অংশগ্রহণকারীদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে।

দ্বিতীয় পর্যায়ে ৮ সেশনের উন্নত সাপোর্ট প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ।

দ্বিতীয় পর্যায়ের জন্য ২০০০ টাকা যাতায়াত ভাতা (শর্তসাপেক্ষে)।

📢 রেজিস্ট্রেশন করুন আজই! আসন সংখ্যা সীমিত।
[রেজিস্ট্রেশন লিংক https://shorturl.at/yxk2u]

"কারণ নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়, বরং এটি অত্যন্ত জরুরি।"

#সাহসেরপথ #মানসিকস্বাস্থ্য

Classes on 5th April 2026 will remain off!
02/04/2026

Classes on 5th April 2026 will remain off!

🎉 New Publication Alert!We are pleased to share that a new paper from our department' MIndWell Research Lab has just bee...
10/03/2026

🎉 New Publication Alert!

We are pleased to share that a new paper from our department' MIndWell Research Lab has just been published in Culture & Psychology (SAGE), an internationally recognised journal in cultural and cross-cultural psychology!
"Beyond Redemption: Prevention, Protection, and Narrative Identity Construction among Bangladeshi Street-Based Female S*x Workers"
👨‍🔬 Research Team:
Dr. Md. Azharul Islam · Md. Reza A. Rabby · Md. Mokaddes Ali · Shamsul Haque

📌 What is this research about?
This study explores how street-based female s*x workers in Bangladesh reconstruct their identity through life stories, despite severe trauma, poverty, and social stigma. Analysing 103 personal narratives, the research shows how motherhood, peer solidarity, and community support serve as powerful forces for healing and meaning-making, challenging Western psychological models and advocating for culturally grounded, prevention-focused approaches for Bangladeshi communities.

🏛️ Proudly funded by the Centre for Advanced Studies and Research in Biological Sciences, The University of Dhaka

📄 Read the full paper link in the comment box.

*xworkers

🎉 New publication from MIndWell Lab!

The MIndWell Research Lab has just published in Culture & Psychology (SAGE), a major international journal in cultural psychology.

📌 "Beyond Redemption" examines how street-based female s*x workers in Bangladesh reconstruct their identity through trauma, motherhood, peer solidarity & community support.

🔍 Key findings:
▸ 100% experienced childhood family dysfunction
▸ 93% survived physical/s*xual violence before entering s*x work
▸ Motherhood & peer networks are powerful forces for healing
▸ Challenges Western models of identity — argues for collective, culturally grounded approaches

🌍 A decolonial contribution to narrative psychology from Bangladesh.

We thank the Centre for Advanced Studies and Research in Biological Sciences of The University of Dhaka for a grant to conduct this study.

📄 Full paper: https://doi.org/10.1177/1354067X261434549

স্মৃতির পাতায় ডিইসিপি ইফতার মাহফিল ২০২৬গত ৮ মার্চ ২০২৬, ডিইসিপি ১৪তম ব্যাচের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক চমৎকার ইফতার পার্ট...
10/03/2026

স্মৃতির পাতায় ডিইসিপি ইফতার মাহফিল ২০২৬

গত ৮ মার্চ ২০২৬, ডিইসিপি ১৪তম ব্যাচের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক চমৎকার ইফতার পার্টি। ইফতারের এই আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান ছিল না, বরং তা ডিইসিপি পরিবারের সকল সদস্যের এক আনন্দময় মিলনমেলায় পরিণত হয়েছিল।

এত সুন্দর ও গোছানো একটি আয়োজনের জন্য ১৪তম ব্যাচকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক।

এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে ১৪তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিতঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়...
22/02/2026

এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে ১৪তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। এটি বিভাগের ১৪তম ব্যাচ। বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল নবীনদের উৎসাহ প্রদান এবং পেশাদারিত্বের দিকনির্দেশনা। পুরো অনুষ্ঠানটি ছাত্র উপদেষ্টা ও প্রভাষক সানেমুন ফাতেমা ক্যামেলিয়ার তত্ত্বাবধানে এবং ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের সক্রিয় পরিচালনায় সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উৎসাহিত করেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক পারভিন হক এবং অধ্যাপক শামিম এফ করিম। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মেহজাবীন হক, সহযোগী অধ্যাপক ড. নাফিজা ফেরদৌসী এবং সহকারী অধ্যাপক রাউফুন নাহের। বক্তারা শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক একাডেমিক উৎকর্ষ সাধনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবায় সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য যে, অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবারে মোট ১৫০ জন প্রার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে ৩২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তিকৃত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চট্টগ্রাম কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি সুন্দরবন কলেজ থেকেও মেধাবী শিক্ষার্থীরা এই ব্যাচে স্থান করে নিয়েছেন। নবীন শিক্ষার্থীদের বরণের মাধ্যমে বিভাগের একাডেমিক কার্যক্রমে এক নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবীনদের সাথে প্রবীণ শিক্ষার্থীদেরও আমন্ত্রণ রইল...
19/02/2026

নবীনদের সাথে প্রবীণ শিক্ষার্থীদেরও আমন্ত্রণ রইল...

Useful event for prospective MPhil candidates!
13/01/2026

Useful event for prospective MPhil candidates!

এমএস ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) চূড়ান্ত ফলাফল প্রকাশ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সা...
11/01/2026

এমএস ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) চূড়ান্ত ফলাফল প্রকাশ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমএস এডুকেশনাল সাইকোলজি এবং এমএস কাউন্সেলিং সাইকোলজি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিষয় পছন্দক্রমের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত জরুরি তথ্য:

প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮/০১/২০২৬ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র এবং ৩,০০০/- টাকা বিভাগীয় উন্নয়ন ফি জমা দিতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির কার্যক্রম ২১/০১/২০২৬ হতে ২৭/০১/২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

Address

4th Floor, Arts Building, Dhaka University
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801922728077

Alerts

Be the first to know and let us send you an email when Department of Educational & Counselling Psychology, University of Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Educational & Counselling Psychology, University of Dhaka:

Share