Center For Shariah Studies

Center For Shariah Studies FOR OPEN ISLAMIC EDUCATION

এসো আরবি (৩য় খণ্ড) আমালুল বাইত
23/08/2026

এসো আরবি (৩য় খণ্ড)
আমালুল বাইত

যত্ন, নিরাপত্তা এবং শেখার আনন্দ..প্রি-মক্তব কাঠামোবদ্ধ শিক্ষা নয়, প্রি-মক্তবের উদ্দেশ্য শিশুকে দ্রুত মক্তবের উপযোগী করে ...
20/08/2026

যত্ন, নিরাপত্তা এবং শেখার আনন্দ..
প্রি-মক্তব কাঠামোবদ্ধ শিক্ষা নয়, প্রি-মক্তবের উদ্দেশ্য শিশুকে দ্রুত মক্তবের উপযোগী করে তোলা।

(সূরা ত্বহা, আয়াত ১১৭ )তাফসীর জালালাইনের দারস থেকে।
18/08/2026

(সূরা ত্বহা, আয়াত ১১৭ )
তাফসীর জালালাইনের দারস থেকে।

প্রি-মক্তব বিভাগের সবক আজ থেকে শুরু হয়েছে। প্রি-মক্তব, নাজিরাহ্ এবং হিফজ বিভাগে সবক শুরু হবে ইনশাআল্লাহ্। (বালক\বালিকা) ...
17/08/2026

প্রি-মক্তব বিভাগের সবক আজ থেকে শুরু হয়েছে। প্রি-মক্তব, নাজিরাহ্ এবং হিফজ বিভাগে সবক শুরু হবে ইনশাআল্লাহ্। (বালক\বালিকা) (অনাবাসিক)

ওয়াজিবাহ বাইতবিষয়: ছরফ, সিলসিলাতুল আফআল\তাছরিফুল ফে'ল।
15/08/2026

ওয়াজিবাহ বাইত
বিষয়: ছরফ, সিলসিলাতুল আফআল\তাছরিফুল ফে'ল।

ইয়াহইয়া ইবনু আব্দির রহমান ইবনু হাতিবের সূত্রে বর্ণিত— একবার উমার ইবনুল খত্তাব (রদিয়াল্লাহু আনহু) একদল লোকসহ সফরে বের ...
11/08/2026

ইয়াহইয়া ইবনু আব্দির রহমান ইবনু হাতিবের সূত্রে বর্ণিত— একবার উমার ইবনুল খত্তাব (রদিয়াল্লাহু আনহু) একদল লোকসহ সফরে বের হলেন, যাদের মধ্যে আমর ইবনুল আস (রদিয়াল্লাহু আনহু)-ও ছিলেন। তারা একটি পানির হাউজের কাছে পৌঁছলেন। তখন আমর ইবনুল আস হাউজের মালিককে বললেন, " ইয়া ছহিবাল হাউজ ! এই হাউজে কি হিংস্র জন্তু-জানোয়ার পানি পান করতে আসে?"

তখন উমার ইবনুল খত্তাব হাউজের মালিককে বললেন, "আমাদেরকে এ বিষয়ে অবগত করো না, কেননা আমরা হিংস্র জন্তুর পরে পান করি, আর তারাও আমাদের পরে পান করে (অর্থাৎ একই পানি সবাই ব্যবহার করে, এতে কোনো সমস্যা নেই)।"

#এই আছার (অর্থ্যাৎ সাহাবীদের আমলের বিবরণ সংক্রান্ত বর্ণনা) ইমাম মালিক (রহিমাহুল্লাহ্) সংকলিত করেছেন এবং এটি সূত্রের দিক থেকে সহীহ ও মুরসাল ( অর্থ্যাৎ তাবেঈ ইয়াহইয়া ইবনু আব্দির রহমান সরাসরি হযরত উমরের সূত্রে বর্ণনা করেছেন। অথচ তার জন্ম হয়েছে হযরত উমারের মৃত্যুর পরে। তাহলে অবশ্যই হযরত উমার এবং তার মাঝে একজন সূত্র আছেন যার নাম তিনি উল্লেখ করেন নি। তবে যেহেতু এ বর্ণনা অন্যান্য বর্ণনা দ্বারা সমর্থিত এবং বাকী সূত্রগুলো আস্থাভাজন তাই এটা মুনক্বতি' হওয়া সত্ত্বেও মুগতাফির এবং সূত্রের দিক থেকে থেকে সহীহ)।

#মুসান্নিফ রহিমাহুল্লাহর ব্যাখ্যা : ‘হিংস্র জন্তু পানি পান করতে আসে কী না?’ আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নের মূল কারণ হলো — অপবিত্র কোনো জিনিসের মিশ্রণের ফলে পানি (অপবিত্র) হয়ে যায়। ফলত: তিনি জানতে চেয়েছেন যে, হিংস্র জন্তু সেখানে পানি পান করে কী না। কারণ, এ ধরণের প্রাণীর মুখে অপবিত্র কিছু লেগে থাকতে পারে।

আর উমার (রদিয়াল্লাহু আনহু)- কর্তৃক হাউজের মালিককে বিষয়টি তাদেরকে অবগত করতে নিষেধ করাটা এই প্রমাণ বহন করে যে — যতক্ষণ না নিশ্চিতভাবে জানা যায় যে (পানি অপবিত্র হয়েছে), ততক্ষণ পানি তার মূল বৈশিষ্ট্য অর্থ্যাৎ পবিত্রতার উপরই বহাল থাকে, এবং এ ব্যাপারে অতিরিক্ত অনুসন্ধান করা বাধ্যতামূলক নয়। কেননা দ্বীন (ইসলাম) সহজ ও প্রশস্ত। (و الله أعلم)

- ফিকহুস সুনান ওয়াল আছারের দারস থেকে
Center For Shariah Studies

09/08/2026

হযরত আবু হুরাইরা রা. রাসূল ﷺ- এর সূত্রে বর্ণনা করেন:
” الطَّهُورُ مَاؤُهُ و الْحِلُّ مَيْتَتُهُ“

হাদীসটির ভাষ্যে দু'টি বিষয় নির্দেশ করা হয়েছে-

(١) সমুদ্রের পানি طاهر এবং مطهر অর্থ্যাৎ নিজে পবিত্র, অপরকেও পবিত্র করতে পারার যোগ্যতা সম্পন্ন।
(٢) সমুদ্রের প্রাণী যা সেখান থেকে শিকার করা হয় বা সেখানে মৃত্যুবরণ করে অথবা সমুদ্র বাইরে নিক্ষেপ করেছে ফলে ডাঙ্গায় মৃত্যুবরণ করেছে। এ ধরণের সকল প্রাণী হালাল এবং পবিত্র বা ভক্ষণযোগ্য।

—ফিকহুস সুনান ওয়াল আছারের দারস থেকে।

Center For Shariah Studies— এর ব্যবস্থাপনায় প্রি-মক্তব, মক্তব, নাজিরাহ্ এবং হিফজ। শিশুদের জন্য এ চারটি বিভাগের শিক্ষা কা...
09/08/2026

Center For Shariah Studies— এর ব্যবস্থাপনায় প্রি-মক্তব, মক্তব, নাজিরাহ্ এবং হিফজ। শিশুদের জন্য এ চারটি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে ইনশা-আল্লাহ্। কওমী মাদরাসার সিলেবাস অনুসরণ করা হবে। শিক্ষা উপযোগ বৃদ্ধির জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান পাঠ্য তালিকায় থাকবে।

আমাদের লক্ষ্য শিশুদের জন্য নিরাপদ, আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যময় একটি মাদরাসা গড়ে তোলা। আর মাদরাসার মোটো— أولادنا \ OUR CHILDREN- شعارنا \ OUR HERITAGE - مستقبلنا \ OUR FUTURE.

-দু'আ, পরামর্শ ও চা'র দাওয়াত কবুলের জন্য বিনীত আমন্ত্রণ থাকলো।

28/07/2026

(ক্বসাসুন নাবিয়্যিন (২য় খন্ড)
যে শব্দগুলো মু'জাম থেকে দেখতে হয়েছে)

*١. من كنعان إلى مصر- কেনান থেকে মিশরের দিকে*

انتقل- সে স্থানান্তরিত হয়েছে
يرعون- তারা চড়ায়,চড়াচ্ছে

يحلبون- তারা দুধ দোহন করে
شاة- ছাগল
صوف- পশমী কাপড়
عبيد(جمع)- দাস
ينعمون-তারা নিয়ামত ভোগ করে,আরামে জীবনযাপন করে
يطيب- সে ভালো হয়/সুস্বাদু হয়
عيش- জীবনযাপন
استقبل- সে স্বাগত জানালো
ماجد- মহামান্বিত,সম্মানিত
شفيق- স্নেহশীল

*٢. بعد يوسف- ইউসুফ আঃ এর পরে

بعد مدة-কিছুকাল পর
دفنوا- তারা দাফন করল
حزن عليه- তার উপর দুঃখ পেলো/তার মৃত্যুতে শোক প্রকাশ করল
على হলো حزن ফে'ল এর سلاح

فقدوا-তারা হারালো
أحزان(جمع)- حزن(واحد)
لم تصبهم- তাদের নিকট আসেনি
عزى(التعزية)- সে স্বান্তনা দিলো
فكانوا في يوسوف سواء-
যেন ইউসুফ আঃ এর মৃত্যুতে তাদের সকলের শোক ছিলো সমান
مشى- সে হাঁটল
خسارة- ক্ষতি
سادة(جمع)- নেতৃবৃন্দ( سيد)
أكبر- সবচেয়ে বড়
(اسم التفضيل)
عادل- ন্যায়পরায়ণ

أراح(الإراحة)(باب الإفعال)-
সে বিশ্রাম দিল/আরাম দিল

أزال(الإزالة)(باب الإفعال)-সে দূর করেছে
أغاث- সে সাহায্য করল
أجار- সে আশ্রয় দিল
بهائم- গৃহপালিত চতুষ্পদ জন্তু(بهيمة এর جمع)
مجاعة- দুর্ভিক্ষ

*٣.بنوا إسرائل في مصر-মিশরে বনী ঈসরায়েল*

تغيرت-সে বদলে গেলো
(التفضل,باب التفعل)
سقطوا على الدنيا- তারা দুনিয়ার উপর পড়ে গেলো
রূপক অর্থ- তারা দুনিয়ার মোহে পড়ে গেল

كاسائر-অন্যান্যদের ন্যায়
يمتازون- তারা ভিন্ন নয়(مصدر-الإمتياز،باب الإفتعال)
نسب- বংশমর্যাদা
يحسدون- তারা হিংসা করল
يحتقرون- তারা হেয়, তুচ্ছতাচ্ছিল্য করল৷ (مصدر-الإحتقار،باب الإفتعال)
اشترى- সে ক্রয় করল

*٤. فرعون مصر- মিশরের ফির'আউন*

فراعنة-(جمع)-فرعون
يبغضون- তারা ঘৃণা করল(مصدر-الإبغاض،باب الإفعال)
جبار- প্রতাপশালী
يستحقون- তারা যোগ্য হলো(مصدر-الإستحقاق،باب الإستفعال)
خلقوا-তাদের সৃষ্টি করা হয়েছে
يعامل-সে আচরণ করল
(مصدر-المعملة،باب المفاعلة)
يستخدم-সে সেবক বানালো(مصدر-الإستخدام،
باب الإستفعال)
مغرور- প্রতারিত
خليفة- প্রতিনিধি, প্রতিচ্ছবি
*٥. ذبح الأطفال- শিশুদের যবেহ*
كاهن- পাদ্রী
جن جنون- উন্মত্ত হওয়া
يفتشون-তারা অনুসন্ধান করল(مصدر-التفتيش،باب التفعيل)
نعجة-ভেড়ী
ذئاب(جمع)- নেকড়ে)(ذئب)

حيات(جمع)- সাপ(حية)
عقارب- বিচ্ছু
تعرض- সে বাঁধা দিল /ক্ষতি করল
ألوف-ألف এর جمع- বছর
عسير- কঠিন
تعزية- স্বান্তনা দান করা

*٦.ولادة موسى- মুসা আঃ এর জন্ম*
يقع- সে সংঘটিত করবে
قدر- সে নির্ধারণ করল
خلاص- মুক্তি
رغم- সত্ত্বেও
أشهر-شهرএর جمع- মাস
رقابة- পাহারা

*٧. في النيل- নীল নদে*
مرصاد- ওত পেতে থাকা
اختطفت-সে কেড়ে নিল
(مصدر-الإختطاف،باب الإفتعال)
حجر- কোল
عشرات- বহু/কয়েক ডজন
تخفي- সে একজন স্ত্রী লুকাবে
عيون الغراب-কাকের চোখ
شامة النمل- পিপড়ার ঘ্রাণশক্তি
تضع- সে একজন স্ত্রী রাখে,স্থাপন করে
مصدر-الوضع، باب-فتح يفتح
حنون- স্নেহশীল
من يرضع- কে দুধ পান করাবে
يتنفس- সে শ্বাস নিবে
مصدر-التنفس،باب التفعل

اعتمدت-সে একজন স্ত্রী নির্ভর করল/ভরসা করল
مصدر-الإعتماد،باب الإفتعال
جزعت- সে একজন স্ত্রী ভীত/উদ্বিগ্ন হলো(س)

-ক্বসাসুন নাবিয়্যিন তাকরারে مرضية الإسلام- এর নোট থেকে সংগৃহিত।

26/07/2026

ক্বসাসুন নাবিয়্যীন (২য় খণ্ড)
যে শব্দগুলোর অর্থের জন্য মু'জাম দেখতে হয়েছে।

*٩. ما أسألكم عليه من أجر- আমি এর বিনিময়ে তোমাদের থেকে
কোনো প্রতিদান চাই না*

عليه- এর বিনিময়ে (সালেহ আঃ এর দাওয়াতের বিনিময়ে)
تفرون- তোমরা পলায়ন করছ
أنقص- আমি হ্রাস করব
أنصح- আমি উপদেশ দিই
أبلغكم- তোমাদের কাছে পৌঁছাই
تطيعونني-তোমরা আমার আনুগত্য কর
ناصح- উপদেশ দানকারী
يظلمون- তারা জুলুম করে
يفجرون- তারা পাপাচার করে
عجز- সে ব্যর্থ হলো
مسحرين -- যাদুগ্রস্ত

*١٠. ناقة الله- আল্লাহর উটনী*

ناقة حاملا- গর্ভবতী উটনী
لا تلد -সে জন্মদান করে না
لا تنبت- সে উৎপন্ন হয় না
لا تنتج- সে উদ্ভূত/ সৃষ্টি হয় না
أيقنوا- তারা দৃঢ়ভাবে আবিশ্বাস করল
سينجحون - অচিরেই /অবশ্যই তারা সফল হবে
تحير- সে বিভ্রান্ত হলো
دهشوا-তারা আশ্চর্য /বিস্ময়াভিভূত হওয়া

*١١. النوبة-পালা

فاحترموا - তাই তোমরা সম্মান কর
لا تمسوها- তোমরা স্পর্শ কর না
قريب- নিকটবর্তী
ليس عليكم- তোমাদের উপর দায়িত্ব নেই
علفها- সে খাদ্য দান করল
غريبة في الخلق- সৃষ্টিতে
نفرت- ভয় পেয়ে চলে যাওয়া
ماشية-গবাদি পশু

*١٢.طغيان ثمود- ছামুদ জাতির ঔদ্ধত্য / অবাধ্যতা*

استكبر- সে অহংকার করল
طغوا- তারা সীমালঙ্ঘন করল
ضجر- সে বিরক্ত প্রকাশ করল
حذر-সে সতর্ক করল
شاقيان- দুষ্ট লোকদ্বয়
ينتظران-তারা দুইজন অপেক্ষা করে
رمى- সে নিক্ষেপ করল
نحر- সে জবাই(পশু)করল

*١٣. العذاب- শাস্তি*

تمتعوا- তোমরা ভোগ/অবস্থান কর
وعد- প্রতিশ্রুতি
مكذوب- যা মিথ্যা হবে না
تسعة- নয়
حلفوا- তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো
أصبحوا- তাদের সকাল হলো
كعادتهم- যেমনটা সাধারণত তাদের হয়

صيحة- চিৎকার /শব্দ
زلزال- ভূমিকম্প
تفطرت-ফেটে যাওয়া
تهدمت - সে ধ্বংস হলো
خربت- শূন্য হওয়া /খালি হওয়া
هاجر- সে ছেড়ে গেল/চলে গেলো
يصنعون فيها- তারা সেখানে কি করবে
معطلة- অকেজো
موحشة- নির্জন
داع- আহ্বানকারী
مجيب- সারা দানকারী
ديار- আবাসস্থল

-কসাসুন নাবিয়্যিন নজরে ছানীর তাকরারে مرضية الإسلام- এর নোট থেকে।

Address

Abu Bakr Siddik (RA) Masjid Complex [3rd Floor], Plot 5, Block A, (40 Feet Main Road) Bosila Garden City, Mohammadpur, Dhaka-1207
Dhaka

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 07:30
21:00 - 22:30
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Center For Shariah Studies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Center For Shariah Studies:

Shortcuts

Share