26/06/2026
২০২৬ শিক্ষাবর্ষের প্রথম মাসিক বক্তৃতা অনুষ্ঠান তিতাস রোড নবীনবাগ ভবনে আমাদের শেষ হাফলা।
ইলমি রিহলার এই প্রিয় ঠিকানা, প্রিয় অঙ্গন এবং প্রিয় সহযাত্রীদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হৃদয়ের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে।
আজ যে জায়গাটা আমাদের জ্ঞানচর্চা, ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, অচিরেই হয়তো সেটিই হয়ে যাবে স্মৃতিময় অতীতের অংশ।
সময় চলে যায়, পথ বদলায়, কিন্তু ক্রান্তিকালে কাটানো দিনগুলোর স্মৃতি কি ভুলা যায়!
দীর্ঘ প্রস্তুতি, নিরলস পরিশ্রম এবং কয়েক ধাপ অতিক্রম করার পর মাসিক বক্তৃতা প্রতিযোগিতার এই মহতি মঞ্চে অংশগ্রহণের সুযোগ পায় প্রিয় ছাত্ররা। হৃদয়ে উচ্ছ্বাস, মনে প্রত্যাশা,চোখে স্বপ্ন—সবকিছু মিলিয়ে যেন এক বিশেষ স্মৃতির নাম মাসিক বক্তৃতা।
প্রিয় স্বপ্নবাজ ছাত্র ভাইয়েরা! এগিয়ে যান, ছেড়ে যান, ছড়িয়ে যান, স্বপ্নের থেকেও বড় হন।
Markazu Shaikhil Islam Al madani Dhaka