Environmental Sciences Students' Union

Directions Contact the university

Environmental Sciences Students' Union Student Association of the Department of Environmental Sciences, Jahangirnagar University, is working for the betterment of the environment.

পরিবেশ বিজ্ঞান সমিতি
পরিবেশ বিজ্ঞান বিভাগ,জাহাঙ্গীরনগর বিবিদ্যালয়

মূলমন্ত্রঃ-পরিবেশ বিজ্ঞান সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক ও অসম্প্রাদয়িক নিরপেক্ষ সংগঠন।
অনুচ্ছেদ-১ সদস্য পদ গ্রহণ/প্রদান
১(ক) বিভাগীয় সকল শিক্ষক/ছাত্র/ছাত্রী পারিবেশ বিজ্ঞান সমিতির সদস্য হিসাবে গণ্য হবে।
১(খ) বিভাগীয় ছাত্র/ছাত্রী ব্যাতিত যে কোন মানসিকভাবে সুস্থ ব্যাক্তি সমিতি কতৃক নির্ধারিত সদস্য ফি প্রদান ও অনুমোদন সাপেক্ষে সহযোগী সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
১(গ) বরণ্য বাক্তিবর্গকে সমিতি কতৃক অনুমোদন সাপেক্ষে সন্মানিত সদস্য হিসাবে গ্রহণ করা যাবে বা সদস্য পদ বাতিল করা যাবে।

অনুচ্ছেদ -২ সদশ্য পদ বাতিল
২(ক) কোন সদশ্য নৈতিকতা স্খলন /কিংবা সংঠন বিরধী কোন ধরনের কর্মকাণ্ড এ লিপ্ত হলে কার্যকরী পরিষদ আলোচনার ভিত্তিতে তার সদস্য পদ খারিজ করতে পারবে কিংবা তিরস্কারসহ নির্দিষ্ট সময়ের জন্য তার সদস্য পদ স্থগিত করতে পারব

অনুচ্ছেদ-৩ কার্যকরী পরিষদ গঠন –
৩(ক) পারিবেশ বিজ্ঞান সমিতির কর্মকান্ড সুষ্ঠভাবে পরিচালনার জন্য ১৫(পনের) সদস্য বিশিষ্ট এক বৎসর মেয়াদী কার্যকরী পারিষদ গঠন করা হবে এবং বাংলা বর্ষের বৈশাখ মাসের ১ম সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩(খ) বিভাগীও সভাপতি পদাধিকার বলে পরিবেশ বিজ্ঞান সমিতির সভাপতি নির্বাচিত হবেন এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
৩(গ) বিভাগীয় সভাপতি এবং ছাত্র/ছাত্রি কল্যান ও পরামর্শ কেন্দের ভারপ্রাপ্ত শিক্ষকের যৌথ আলোচনার ভিত্তিতে কোষাধ্যক্ষ ব্যাতিত অন্যান্য পদ সকল বর্ষের ছাত্র/ছাত্রির মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে
৩(ঘ)বিভাগীও সভাপতি তার উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগের শিক্ষকদের মধ্য থেকে পরিবেশ সমিতির বিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ নির্বাচন করবেন।
৩(ঙ)বিভাগের সকল শিক্ষক সমিতির সন্মানিত উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন।

অনুচ্ছেদ-৪ কার্যকরী পরিষদের দায়িত্ব ও ক্ষমতা
৪(ক) সমিতির সাধারণ সম্পাদক কার্যকরী পরিষদের নির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন এবং সমিতির সভাপতির অথবা সভাপতির অনুপস্থিতে সহ-সভাপতির সাথে আলোচনার ভিত্তিতে সভা আহবান করবেন। এবং বাৎসরিক সভায় সমিতির সকল কর্মকান্ডের লিখিত প্রতিবাদন উপস্থাপন করবেন।
৪(খ) সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে সহ-সাধারণ সম্পাদক সভাপতির অথবা তার অনুপস্থিতি সহ-সভাপতির সাথে আলোচনার সাপেক্ষে সভা আহবান করতে পারবেন,উল্লেখ্য সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুপস্থিতি কোন ধরণের জনগুরূত্ব পূর্ণ কিংবা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না।
৪(গ) সাংগঠনিক সম্পাদক সমিতির সকল পদক্ষেপ বাস্তবে রূপদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং দায়ী থাকবেন। এ ব্যপারে সহ-সাংগঠনিক সম্পাদক তাকে(সাংগঠনিক সম্পাদক) প্রয়োজনীয় সহযোগীতা করবেন এবং দায়ী থাকবেন।
৪(ঘ) অন্যন্যা সম্পাদকদয় (প্রচার ও প্রকাশনা,ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক)তাদের নিজ নিজ সম্পাদকীয় দায়িত্ব তাদের উপর অর্পিত ক্ষমতা বলে প্রধান/নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং দায়ী থাকবেন।
৪(ঙ) কার্যকরী পরিষদের সদস্যগনের উপর সমিতির সভাপতি /সাধারণ সম্পাদক যেকোনো সময়ে যেকোন দায়িত্ব অর্পণ করতে পারবেন এবং তাহারা উহা সম্পাদন করতে বাধ্য থাকবেন। সমিতির সভাপতি কোষাধ্যক্ষের সাথে পর্যালোচনা ভিত্তির কার্যকরী পরিষদের যে কোন সদস্যকে প্রয়োজনে সমিতির সাধারণ সম্পাদক হিসাবে অস্থায়ী দায়িত্ব অর্পন করতে পারবেন।
অনুচ্ছেদ-৫ কার্যকরী পরিষদ থেকে অব্যহতি
৫(ক) কার্যকরী পরিষদের যে কোন সদস্য যৌক্তিক কারণ কিংবা ব্যাক্তিগত কারণে কার্যকরী পরিষদ হতে অব্যহতি পেতে পারেন।উল্লেখ্য এ ক্ষেত্রে তাকে সাধারণ সম্পাদকের মাধ্যমে সমিতির সভাপতির নিকট আবেদন করতে হবে। সাধারণ সম্পাদকের ক্ষেত্রে কোষাধ্যক্ষের মাধ্যমে সভাপতির নিকত আবেদন করতে হবে।
৫(খ)যৌক্তিক অভিযোগের ভিত্তিতে কার্যকরী পরিসদে আলোচনার মাধ্যমে,পরিষদের যে কোন সদস্যকে (সভাপতি/কোষাধ্যক্ষ ব্যাতিত) যে কোন সময় সমিতি অব্যহতি দিতে পারবেন।
অনুচ্ছেদ-৬ অর্থনৈতিক
৬(ক) সমিতির সকল সদস্য (ছাত্র/ছাত্রী)সমিতি কতৃক নির্ধারিত বাৎসরিক চাঁদা পরিশোধ করবেন অন্যথায় তাদের সদস্য পদ বাতিল করা হবে। প্রয়োজনে সমিতিই বিশেষ কোন পদক্ষেপের জন্য সদস্যদের কাছে সুনির্দিষ্ট হারে চাঁদা দাবী করতে পারবেন এবং সদস্যগণ ইহা প্রদানে বাধ্য থাকবেন।
৬(খ)সমতি কার্যকরি পরিষদে আলোচনার ভিত্তিতে কোন ব্যক্তি /প্রতিষ্ঠানের হতে সমিতির উন্নয়নকল্পে অর্থনৈতিক সাহায্য গ্রহণ করতে পারবে।
৬(গ)সমিতির সকল প্রকার অর্থনৈতিক কর্মকান্ড /ব্যাংক একাউন্ট সমিতির কোষাধাক্ষ ও সাধারণ সম্পাদকের যৌথ উদ্দেগ্যে পরিচালিত হবে এবং সমিতির কোষাধ্যক্ষ বার্ষিক সভায় সর্বশেষ আয়-ব্যায়ের লিখিত প্রতিবেদন উপস্থাপন করবেন।
অনুচ্ছেদ-৭
৭(ক) সমতির কার্যকরি পরিষদে অনুমোদনের সাপেক্ষে বিভাগীয় শিক্ষা কার্যক্রমের উন্নয়নসহ পরিবেশের উন্নয়নের যে কোন পদক্ষেপ গ্রহন করতে পারবে।
৭(খ) বিশেষ প্রয়োজনে সমিতি বিভাগীয় শিক্ষা কার্যক্রমের বহির্ভূত সদস্য গ্রহণ যোগ্য সামাজিক পদক্ষেপ পরিচালনা করতে পারবে।
বিশেষ অনুচ্ছেদ
বিভাগীয় কিংবা সমিতির স্বার্থে সমিতির সভাপতি,কোষাধ্যক্ষ এবং সন্মানিত উপদেষ্ঠা মণ্ডলীর সাথে আলোচনার ভিত্তিতে সমিতির কার্যকরী পরিষদ ভেঙ্গে দিতে পারবেন এবং সকল ধরনের কর্মকান্ড স্থগিত করতে পারবেন।

পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ আয়োজিত Environmental premier League (EPL) football এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ২৩ আগস্ট গ...
26/08/2026

পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ আয়োজিত Environmental premier League (EPL) football এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ২৩ আগস্ট গত রবিবার বিকেল৪টায় সফলভাবে অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় Predator 52 vs Mighty 51। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত সভাপতি ডক্টর এ. কে. এম. রাশিদুল আলম এবং শিক্ষার্থী উপদেষ্টা ডক্টর এ. এইচ. এম. সাদাত। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ। সকলের আন্তরিক সহযোগিতা, খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে এবারের EPL football সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল, সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজক কমিটি এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হচ্ছে।❤️‍🩹❤️‍🩹ফলাফল :নির্ধারিত সময়ে ম্যাচটি১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাই ব্রেকারে Mighty 51 (4-3) ব্যবধানে বিজয় লাভ করে।⚽

12/08/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আন্তঃবিভাগীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ১৩ আগস্ট২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৮:৩০ মিনিটে। সকল শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অতিথিদের আন্তরিক আমন্ত্রণ। খেলোয়াড়দের উৎসাহিত করতে সকলে মাঠে উপস্থিত থাকবেন।সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। 💚🌿🌿

All the teams have officially announced their squads💥💥💪💪⚽
01/08/2026

All the teams have officially announced their squads💥💥💪💪⚽

(EPL) Football ⚽⚽💥💥
01/08/2026

(EPL) Football ⚽⚽💥💥

⚽ মাঠ প্রস্তুত, দল প্রস্তুত... আপনি কি প্রস্তুত? 🔥💥
Environmental Premier League 2026 (EPL FOOTBALL )⚽⚽
শুরু হতে যাচ্ছে!
চলুন একসাথে উপভোগ করি প্রতিদ্বন্দ্বিতা, বন্ধুত্ব এবং খেলাধুলার অসাধারণ মুহূর্ত।
📅 3 August 2026
🕒 3:00 PM
📍 Al Beruni New Field

আগামী ২-৮ আগস্ট ২০২৬অনুষ্ঠিত হতে যাওয়া  ইপিএল ফুটবল এবং আন্ত বিভাগ ফুটবল  (১৩ই আগষ্ট) খেলার জন্য নিম্নোক্ত আহ্বায়ক কমি...
31/07/2026

আগামী ২-৮ আগস্ট ২০২৬অনুষ্ঠিত হতে যাওয়া ইপিএল ফুটবল এবং আন্ত বিভাগ ফুটবল (১৩ই আগষ্ট) খেলার জন্য নিম্নোক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

আজ, ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১১:০০ ঘটিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের পরিবেশ বিজ্ঞান ছাত্...
31/07/2026

আজ, ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১১:০০ ঘটিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ-এর প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ড. এ. কে. এম. রাশিদুল আলম, শিক্ষার্থী উপদেষ্টা ড. এ. এইচ. এম. সাদাত এছাড়াও পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ
এর সহ-সভাপতি ফাইয়াদ জামান খান, সাধারণ সম্পাদক আফ্রিদী হাসান এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় নিম্নোক্ত বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়—
**Environmental Premier League (EPL)Football ২-৮ আগষ্ট ২০২৬ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
**ছাত্র সংসদের বার্ষিক বাজেট বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
**৫৪তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয় এবং সম্ভাব্য ২৫ আগস্ট নিয়ে মতবিনিময় করা হয়।
**আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ৮ আগস্ট থেকে প্রস্তুতি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের বিভাগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট সকাল ৮.৩০ ঘটিকায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাথে

পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ছাত্র সংসদের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মোহা জাহিদ হাসান
৫২ তম আবর্তন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ

পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর নির্বাচিত সকল শিক্ষার্থীকে অভিনন্দন।✨
24/07/2026

পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর নির্বাচিত সকল শিক্ষার্থীকে অভিনন্দন।✨

মিলনমেলা ২০২৫”"চেনা মুখ, পুরনো গান,পরিবেশ বিজ্ঞান প্রাণে প্রাণ"প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ...
10/08/2025

মিলনমেলা ২০২৫”
"চেনা মুখ, পুরনো গান,পরিবেশ বিজ্ঞান প্রাণে প্রাণ"

প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

আমাদের প্রাণের বিভাগ এবং সেই সাথে Jahangirnagar University Environmental Sciences Alumni Association (JUESAA) ও Society of Environmental Sciences–এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পরিবেশ বিজ্ঞান বিভাগের “মিলনমেলা ২০২৫”, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটা মেলবন্ধনের সুযোগ তৈরি হবে।

� তারিখ: ১৬ আগস্ট ২০২৫, শনিবার
� স্থান: জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
� সময়: দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত (সময়সূচি পরিবর্তন হতে পারে )

প্রধান আকর্ষণসমূহ:
� মধ্যাহ্নভোজ (ক্যাফেটেরিয়া- শিক্ষক লাউঞ্জ)
� ছেলেদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ ( কেন্দ্রীয় মাঠ)
� মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার /স্কুইড গেম
� আড্ডা, ফটোসেশন
� সংবর্ধনা গান ও স্মৃতিচারণ
�সন্ধ্যার নাস্তা
�সাংস্কৃতিক অনুষ্ঠান

আপনার উপস্থিতিই এই আয়োজনে প্রাণসঞ্চার করবে। অনুগ্রহ করে সময়মতো রেজিস্ট্রেশন করে
আমাদের এই মিলনমেলাকে সার্থক করুন।

রেজিষ্ট্রেশন ফি:
প্রাক্তন শিক্ষার্থী: ৭০০ টাকা(ব্যাচ ২৮-৪৭),
অতিথি ৫০০ টাকা
বর্তমান শিক্ষার্থী: ১০০ টাকা
শিশু: ৬ বছর পর্যন্ত (ফ্রি)
রেজিষ্ট্রেশন জমা দেয়ার শেষ সময়: ১৩.০৭.২০২৫
জমা দেয়ার মাধ্যাম:
(শাওন জোয়ার্দার)
বিকাশ: ০১৯১৩২৪১১৩৭
নগদ: ০১৭১৭১৫২২০০

(বর্তমান শিক্ষার্থীরা নিজেদের ব্যাচ এর সি আর দের কাছে ফি জমা দিবে।)

বিনীত,
আয়োজক কমিটি
Jahangirnagar University Environmental Sciences Alumni Association & Society of Environmental Sciences, JU

পরিবেশ বিজ্ঞান বিভাগ ৪৬ তম আবর্তনের সাগর আহমেদ রাজ ভাই, গতকাল সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন।ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি...
21/06/2025

পরিবেশ বিজ্ঞান বিভাগ ৪৬ তম আবর্তনের সাগর আহমেদ রাজ ভাই, গতকাল সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন।ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সাগর আহমেদ রাজ ভাই এর অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

শোকার্তে :
পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ।

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য বিষয় "প্লাস্টিক দূষণ রোধ" আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে প্লাস্টিক ...
05/06/2025

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য বিষয় "প্লাস্টিক দূষণ রোধ" আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। প্রতি বছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়, যার মাত্র ৯% রিসাইকেল করা হয়। বাকিটা পরিবেশে মিশে মাটি, পানি ও বায়ুকে দূষিত করছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ এই সংকট মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। প্লাস্টিক দূষণ রোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে।

প্লাস্টিক দূষণের ভয়াবহতা:

*প্রতি মিনেটে বিশ্বজুড়ে ১০ লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয়

*বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়

*প্লাস্টিকের কারণে বছরে ১০ লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়

*মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের খাদ্য chain-এ প্রবেশ করেছে

আমাদের করণীয়:

🔄 প্লাস্টিক ব্যবহার কমানো:

১.প্লাস্টিকের বোতলের পরিবর্তে ব্যবহার করুন স্টেইনলেস স্টিল বা কাচের বোতল।

২.শপিং মলে কাপড়ের ব্যাগ ব্যবহার করুন।

১.সিঙ্গেল-ইউজ প্লাস্টিক এড়িয়ে চলুন।

♻️ প্লাস্টিক রিসাইকেল:

১.প্লাস্টিক বর্জ্য আলাদা করে ফেলুন।

২.স্থানীয় রিসাইকেলিং প্রোগ্রামে অংশ নিন।

৩.প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করুন।

🌍 সচেতনতা বৃদ্ধি:

১.পরিবার, বন্ধু ও সমাজকে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে জানান।

২.স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করুন।

৩.সামাজিক মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে ক্যাম্পেইন চালান।

আসুন আমরা প্রতিজ্ঞা করি:

১.গাছ লাগাবো, গাছ বাঁচাবো।

২.প্লাস্টিক ব্যবহারে সচেতন হবো।

৩.জ্বালানি ও পানি অপচয় কমাবো।

৪.পরিবেশবান্ধব জীবনযাপন করবো।

ধন্যবাদান্তে,
পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Address

Department Of Environmental Sciences, Jahangirnagar University, Savar
Dhaka
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Environmental Sciences Students' Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Environmental Sciences Students' Union:

Shortcuts

Share