MTU Generator of Germany - represented by Powerbreeze in Bangladesh

MTU Generator of Germany - represented  by Powerbreeze in Bangladesh Technical Business

It's 28 May ! This is the day with sweet memory of receiving BID Award in Gold category at the very teenage of Powerbree...
28/05/2026

It's 28 May !

This is the day with sweet memory of receiving BID Award in Gold category at the very teenage of Powerbreeze on 28 May, 2012 from The New York Quality Summit Convention held in ballroom of Marriott Marquis Hotel, Time Square, New York, USA.

It was a significant achievement as well as milestone of advancement in the initial days of Powerbreeze.



28 May, 20...

27/05/2026
১২ মে ২০২৬ তারিখে  ৮৫ বছর বয়সে চিরবিদায় নিলেন মঞ্চসারথী আতাউর রহমান যাঁকে বাংলাদেশের নাট্যজগত ও সাংস্কৃতিক জগতের সবাই আত...
26/05/2026

১২ মে ২০২৬ তারিখে ৮৫ বছর বয়সে চিরবিদায় নিলেন মঞ্চসারথী আতাউর রহমান যাঁকে বাংলাদেশের নাট্যজগত ও সাংস্কৃতিক জগতের সবাই আতা ভাই নামে চিনতেন ।

গত কয়েকদিনে তাঁর স্মরণে অনেকগুলো স্মরণসভা হয়েছে জাতীয় পর্যায়ে যেখানে তাঁকে স্মরণ করে তাঁর স্মৃতি নিয়ে বক্তব্য রেখেছেন অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদসহ কাছাকাছি বয়সের সিনিয়র অনেক নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ; অনেকে অনেক স্মৃতিকথা লিখেছেন পত্রিকার পাতায়, বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে ।

উনার সাথে বেশ কয়েকবার বাংলাদেশ টেলিভিশনের জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিটিভির অডিটোরিয়ামে স্টেজ শেয়ার করার সৌভাগ্য হয়েছে আমার যেখানে আমি থাকতাম জাজ প্যানেলে আর আতা ভাই থাকতেন প্রতিযোগিতার চেয়ার হিসেবে । উনি সবার আতা ভাই, তাই আমারও আতা ভাই ; তবে বয়সে উনি আমার বাবার চাইতেও ৪ বছরের সিনিয়র মানুষ ছিলেন ।

আমার আরও সৌভাগ্য হয়েছে পরপর দুইটি প্রোগ্রামের মাঝের সময়টাতে স্টেজের পেছনে বসে এবং প্রোগ্রাম শুরুর আগে বিটিভির ভিআইপি গেষ্টরুমে অপেক্ষারত অবস্থায় চা পান করতে করতে এই গুনীজনের সাথে আলাপচারিতার ।

কোনো কোনো দিন এমনও হয়েছে যে, বিটিভিতে প্রোগ্রাম শেষ হ'লে আমি ফেরার পথে কখনো ঢাকা ক্লাবে আবার কখনো অন্য কোনো গন্তব্যে উনাকে নামিয়ে দিয়ে এসেছি । সেসময় গাড়িতে বসেও অনেক আলাপ হ'তো ।

উনাকে আমরা ছোটবেলা থেকেই বাবার চরিত্রে, চাচার চরিত্রে টেলিভিশনের বিভিন্ন নাটকে দেখে আসছি । এর পাশাপাশি মঞ্চ নাটকে, বিভিন্ন থিয়েটারে ছিল উনার সমৃদ্ধ পদচারনা ।

বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন উনি, নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন । ছিলেন একাধারে নাট্যকার, লেখক, নির্দেশক এবং অভিনেতা ।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' নাটকের নির্দেশনার মাধ্যমে কাজ শুরু করলেও পরবর্তীতে রক্তকরবী, গ্যালিলিও, ম্যাকবেথ এর মতো অনেক নাটকের নির্দেশনায়/অভিনয়ে ছিলেন তিনি ।

একুশে পদক পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন এই গুনী নাট্যজন ।

প্রথমদিন পরিচয় পর্বের আলোচনাতেই জানতে পারলাম যে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান কিংবা রসায়নে অনার্স-মাষ্টার্স করেছিলেন বোধহয় । নাট্য আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সময় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেব কাজ করতেন ।

আতাউর রহমান, ডঃ ইনামুল হক, আবুল হায়াত, রামেন্দু মজুমদাররা একসাথে বা কাছাকাছি সময়ে নাগরিক নাট্য সম্প্রদায়ের মাধ্যমে শুরু করেছিলেন নাট্যজগতে তাঁদের সরব পদচারনা পরবর্তীতে যার হাল ধরেছিলেন আলী যাকেরসহ আরও অনেকে ।

যখন উনার সাথে আমার খুব কাছাকাছি থেকে আলাপচারিতার সুযোগ হ'লো, তখনি উনার বয়স আশি বছর পেরিয়ে গেছে । কিন্তু কেবল বাংলা সাহিত্যই নয়, অবলীলায় আলাপ-আলোচনার ফাঁকে ফাঁকে বলে চলতেন শেক্সপীয়ারসহ আরও অনেক আন্তর্জাতিক কবি/সাহিত্যিক/লেখক/নাট্যকারের বিভিন্ন বইয়ের হুবহু সংলাপ লাইনের পর লাইন ।

নাটকের দল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পারফর্ম করতে যাওয়ার অভিজ্ঞতা থেকেও শোনাতেন অনেক স্মৃতিকথা ।

আমরা আমাদের ছোটবেলায় টেলিভিশনের পর্দায় নাটকে, সঙ্গীতে একসঙ্গে অনেক বড় একটা সংখ্যার একঝাঁক সমৃদ্ধ তারকা পেয়েছিলাম যাঁদের মাঝ থেকে এক এক করে সবাই চলে যাচ্ছেন না ফেরার দেশে ; খালি হয়ে যাচ্ছে রুচিশীলতার, একাগ্রতার, জ্ঞানসমৃদ্ধির জায়গাগুলো ।

আনোয়ার পারভেজ শেফীন
চেয়ারম্যান, পাওয়ারব্রীজ গ্রুপ

#মঞ্চসারথী_আতাউর_রহমান_Ataur_Rahman_written_by_Anwar_Pervez_Shefin

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে ধুঁকে ধুঁকে বড় হওয়া প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন একজন মানুষ কিভাবে পারলেন এত সব  ? হ্যাঁ, জ...
25/05/2026

দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে ধুঁকে ধুঁকে বড় হওয়া প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন একজন মানুষ কিভাবে পারলেন এত সব ?

হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলছি । আজ ১১ জ্যৈষ্ঠ, তাঁর জন্মবার্ষিকী ।

মহান সৃষ্টিকর্তা বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষের বিদেহী আত্মাকে শান্তিতে রাখুন ।

াতীয়_কবি_কাজী_নজরুল_ইসলাম_recited_by_Anwar_Pervez_Shefin

দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল .... কাজী নজরুল ইসলামে...

আমারই চেতনার রঙয়ে পান্না হ'লো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে ;আমি চোখ মেললুম আকাশে,জ্বলে উঠল আলো ; পূবে, পশ্চিমে । গোলাপের দিকে...
23/05/2026

আমারই চেতনার রঙয়ে পান্না হ'লো সবুজ,
চুনি উঠল রাঙা হয়ে ;

আমি চোখ মেললুম আকাশে,
জ্বলে উঠল আলো ; পূবে, পশ্চিমে ।

গোলাপের দিকে চেয়ে বললুম 'সুন্দর',
সুন্দর হল সে ।

#বিশ্বকবি_Rabindranath_Tagore_The_First_Nobel_Laureate_in_Asia_recited_by_Anwar_Pervez_Shefin

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

আজ ২৫ বৈশাখ, এশিয়া মহাদেশের প্রথম নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী । আমাদের শৈশব-কৈশোরে দেখতাম রবীন্দ্র...
08/05/2026

আজ ২৫ বৈশাখ, এশিয়া মহাদেশের প্রথম নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ।

আমাদের শৈশব-কৈশোরে দেখতাম রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিনকে রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী হিসেবে পালন করা হতো এবং এই দুই দিবসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে উনাদের স্মরণে অনুষ্ঠান হ'তো ।

এখন কি হয় ?



হঠাৎ-দেখা । রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত রোম্যান্টিক ও নাটকীয় গদ্য কবিতা । আবৃত্তি : আনোয়ার পারভেজ শেফীন । H...

Address

House-9/5, Lane/1, Block/B, Section/6, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when MTU Generator of Germany - represented by Powerbreeze in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to MTU Generator of Germany - represented by Powerbreeze in Bangladesh:

Share