13/09/2026
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, ঢাকা IHT ২০০৯ ব্যাচের ল্যাব বিভাগের আমাদের প্রিয় বন্ধু #সোহাগ_বিন_আজাদ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
জীবনের সকল সম্পর্ক, বন্ধুত্ব ও স্মৃতিকে পেছনে ফেলে তিনি মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
হে আল্লাহ, মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাঁর কবরকে প্রশস্ত ও নূরময় করে দিন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।
মরহুমের রূহের মাগফিরাতের জন্য সকলের নিকট আন্তরিকভাবে দোয়া কামনা করছি।