বুয়েট সাহিত্য সংসদ

বুয়েট সাহিত্য সংসদ পড়ুয়া ছাত্রছাত্রীদের সাহিত্যমানস ও সুকুমারবৃত্তির দর্পণ

এক দেশে এক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছিল। সেখানে অনেক বুদ্ধিজীবি ছাত্রছাত্রী দিনরাত পড়ালেখা করিত। ভু্বনময় শুধুই পড়াশোনা। পড়াশোনা করিতে করিতে তাদের জীবন অতিষ্ট হইয়া উঠিতে লাগল। হঠাৎ এক ছাত্র করিল কি... একখানা ছড়া লিখিল। তারপর তাহা তাহার ইয়াত্তো মোটা ইন্জিনিয়ারিং পুস্তকের মাঝে লুকাইয়া রাখিল... অতঃপর...কী হইল? কী হইল?...... মোটা মোটা পুস্তকের কাঠখোট্টা পাতার মাঝখানে উহা হারাইয়া যায়।

আর যাতে উহা হারাইয়া না যায় তাহার জন্যই বুয়েট সাহিত্য সংসদের জন্ম॥

নববর্ষের শুভ্রতা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে​সময়ের চক্রে ফিরে এলো আরও একটি বৈশাখ। ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা পা রাখলাম নতু...
14/04/2026

নববর্ষের শুভ্রতা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে
​সময়ের চক্রে ফিরে এলো আরও একটি বৈশাখ। ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা পা রাখলাম নতুন বছরে। প্রকৌশল জীবনের কর্মব্যস্ততা আর ল্যাবের যান্ত্রিকতার মাঝেও পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা, আমাদের সংস্কৃতির কথা।
​ নতুনের এই আবাহনে আমরা মুছে ফেলতে চাই গত বছরের সব জড়তা আর গ্লানি। সাহিত্যের বাঁকে আর কবিতার ছন্দে আমাদের এই পথচলা চলুক অমলিন।
সবাইকে বুয়েট সাহিত্য সংসদ-এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা।

"স্বাধীনতা আমার রক্তে ভেজা অর্জিত সেই গান, স্বাধীনতা মানে লক্ষ শহীদের অমর প্রাণের দান।"আজ ২৬শে মার্চ। হাজার বছরের পরাধীন...
26/03/2026

"স্বাধীনতা আমার রক্তে ভেজা অর্জিত সেই গান,
স্বাধীনতা মানে লক্ষ শহীদের অমর প্রাণের দান।"

আজ ২৬শে মার্চ। হাজার বছরের পরাধীনতার গ্লানি মুছে দিয়ে বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার দিন। ৫৪ বছর আগে এই দিনে রিক্ত হাতে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের আপামর জনতা। সেই উত্তাল দিনগুলোতে শুধু অস্ত্র হাতে যুদ্ধ হয়নি, কলম আর কবিতার ধারালো শব্দেও শানিত হয়েছিল মুক্তির চেতনা।
বুয়েট ক্যাম্পাস কেবল প্রকৌশলবিদ্যার চারণভূমি নয়, বরং ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর রণাঙ্গন পর্যন্ত প্রতিটি ধাপে এ বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। সেই অকুতোভয় প্রাণগুলোর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আমাদের শিল্প-সাহিত্য ও মননশীলতায় বেঁচে থাকুক লাল-সবুজের সেই অদম্য স্পৃহা।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

Part of বুয়েট সাহিত্য সংসদ
21/02/2026

Part of বুয়েট সাহিত্য সংসদ

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জান...
20/02/2026

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেক সূর্যসন্তান। তাঁদের সেই আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা প্রাণখুলে কথা বলতে পারি আমাদের প্রিয় বাংলায়।
​বাঙালির ইতিহাসে একুশ শুধু একটি তারিখ নয়; একুশ আমাদের চেতনার বাতিঘর, একুশ মানে মাথা নত না করা। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—যে অর্জনের মূলে রয়েছে বাঙালির রক্তক্ষয়ী সংগ্রাম।
বুয়েট সাহিত্য সংসদ ​-এর পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল ভাষাসৈনিকদের, যাঁদের হাত ধরে রচিত হয়েছিল আমাদের স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান। প্রকৌশল আর প্রযুক্তির এই প্রাঙ্গণে দাঁড়িয়েও আমরা আমাদের শেকড়কে ভুলি না। আমাদের কলমে, মননে আর প্রতিটি উচ্চারণে বেঁচে থাকুক প্রাণের বাংলা।
​আসুন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা শপথ করি—
​সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চা করব।
​মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখব।
​নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে সগৌরবে তুলে ধরব।
​বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি।

23/01/2026
Celebration on the grand success of Matador বুয়েট বইমেলা '২৬'
22/01/2026

Celebration on the grand success of Matador বুয়েট বইমেলা '২৬'

কনকনে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে। কিছু শুকনো পাতার খসখস শব্দ কানে আসছে। সবকিছুকে ছাপিয়ে নীরবতা গ্রাস...
08/01/2026

কনকনে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে। কিছু শুকনো পাতার খসখস শব্দ কানে আসছে। সবকিছুকে ছাপিয়ে নীরবতা গ্রাস করে নিচ্ছে পুরো ক্যাম্পাসকে। কী যেন একটা নেই! বিগত চারদিনে যে উদ্দীপনা আর কোলাহল মুখরিত করে রেখেছিল আমাদের চারপাশ, তার অনুপস্থিতিটা যেন স্পষ্ট টের পাওয়া যাচ্ছে।

' বুয়েট সাহিত্য সংসদ ' ও Kantho:BUET (কণ্ঠ্যঃবুয়েট) আয়োজিত চারদিন ব্যাপী 'ম্যাটাডোর বুয়েট বইমেলা '২৬' -কে বিদায় জানাতে হচ্ছে। কতকিছুই না ছিল এই চারদিনের আয়োজনে! বইমেলা, পিঠাপুলি, 'কণ্ঠ্যঃবেতার', 'সাঁঝবাতির সমাবেশ', কাওয়ালিসহ আরও কত কী!

প্রতিটা আয়োজনেই আপনাদের প্রাণবন্ত উপস্থিতি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অভিভূত করেছে। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করছি, 'বুয়েট সাহিত্য সংসদ’ সামনে আরও বড় পরিসরে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হবে।

ম্যাটাডোর বুয়েট বইমেলা '২৬' এখন জাতীয় খবর!!
08/01/2026

ম্যাটাডোর বুয়েট বইমেলা '২৬' এখন জাতীয় খবর!!

07/01/2026
Meet our club partner for বুয়েট বইমেলা '২৬' SAU Sahitto Sangsod - SAUSS, শেকৃবি সাহিত্য সংসদ
05/01/2026

Meet our club partner for
বুয়েট বইমেলা '২৬'
SAU Sahitto Sangsod - SAUSS, শেকৃবি সাহিত্য সংসদ

Address

বুয়েট
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুয়েট সাহিত্য সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to বুয়েট সাহিত্য সংসদ:

Share