01/12/2025
ExAIUBian Community Announcement — বিজয়ের মাসের বিশেষ উদ্যোগ
প্রিয় ExAIUBian ভাই-বোনেরা,
ডিসেম্বর বিজয়ের মাসকে সামনে রেখে আমাদের কমিউনিটি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই পুরো মাসজুড়ে আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব ব্যবসা বা সেবার প্রমোশনাল পোস্ট ExAIUBian গ্রুপে শেয়ার করতে পারবেন।
📌 অংশগ্রহণের নিয়মাবলি:
1️⃣ একটি ব্যবসা থেকে সপ্তাহে শুধু ১টি প্রমোশনাল পোস্ট দেওয়া যাবে।
2️⃣ পোস্টে অবশ্যই ExAIUBian কমিউনিটির সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট বা সুবিধা উল্লেখ থাকতে হবে।
3️⃣ এই প্রমোশন দেখে যে কোনো ধরণের লেনদেন বা চুক্তি সম্পূর্ণভাবে ব্যবসা প্রদানকারী ও গ্রাহকের নিজস্ব দায়িত্বে পরিচালিত হবে।
4️⃣ ExAIUBian কমিউনিটি বা অ্যাডমিন প্যানেল কোনো ধরনের লেনদেন, অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরবর্তী সমস্যার দায়ভার নেবে না।
5️⃣ আমাদের উদ্দেশ্য একটাই—ExAIUBian পরিবার-এর উদ্যোক্তারা যেন নিজেদের ব্যবসা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং পরস্পরকে সমর্থন করতে পারেন।
❤ উদ্দেশ্য:
ExAIUBian পরিবার সবসময়ই প্রতিভা, দক্ষতা ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্র। বিজয়ের মাসে আমরা চাই আমাদের ভাই-বোনদের ব্যবসা আরও এগিয়ে যাক, নতুন ক্লায়েন্ট পাক, এবং কমিউনিটির ভেতরে-পৃথিবীর যেকোনো প্রান্তে তাদের শক্ত অবস্থান তৈরি হোক।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সৃজনশীল প্রচারণা এই উদ্যোগকে সফল করে তুলবে—এটাই আমাদের বিশ্বাস।
— শুভেচ্ছান্তে,
ExAIUBian Community