06/08/2026
সাম্প্রতিক ক্যাম্পাস সহিংসতা, সার্বিক পরিস্থিতি সংক্রান্ত ও বিতার্কিক মিরাজুল ইসলাম চৌধুরী ওপর হামলার ঘটনায় প্রসঙ্গে
বাংলাদেশ ডিবেট ফেডারেশন (BDF)-এর পক্ষ থেকে বিবৃতি
দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সংঘাত নিয়ে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (BDF) গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (BUTEX) ডিবেটিং ক্লাবের বিতার্কিক মিরাজের ওপর হামলার ঘটনায় BDF পরিবার গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন।
একটি অরাজনৈতিক জাতীয় বিতর্ক সংগঠন হিসেবে BDF সংঘাতের বদলে সর্বদা যুক্তি, সহনশীলতা ও মুক্তচর্চায় বিশ্বাস করে। এই পরিস্থিতিতে BDF-এর আহ্বান ও বিনীত প্রত্যাশা:
১. বিতার্কিক মিরাজুল ইসলাম চৌধুরী ওপর ঘটে যাওয়া ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ বিচার নিশ্চিত করা হোক।
২. সকল শিক্ষার্থী ও বিতার্কিকদের জন্য ক্যাম্পাসে নিরাপদ ও মুক্তচর্চাবান্ধব পরিবেশ বজায় রাখা হোক।
৩. যেকোনো দ্বিমত নিরসনে সহিংসতা এড়িয়ে যুক্তিনির্ভর সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে প্রাধান্য দেওয়া হোক।
বিডিএফ দেশের সকল শিক্ষাঙ্গনে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ও যুক্তিবাদী আচরণের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিনীত অনুরোধ করছে।
যুক্তিই হোক সংঘাতের বিকল্প, মুক্তচিন্তাই উন্মোচন করুক শান্তির পথ।