03/04/2026
#বিবি_এডি (প্রিলিমিনারি পর্ব)
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় তিন বছর পর এলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নতুন সার্কুলার। মাত্র ১০৮ পদের এই সার্কুলার দেখে সবার মাথায় একটু চিন্তার ভাঁজ পড়াটা স্বাভাবিক, ভাবছেন এতো অল্প পদে চাকরিটা হবে কীভাবে!! তবে একটু স্ট্র্যাটেজিক ওয়ে তে প্রিপারেশন নিতে পারলে এই ১০৮ পদের ১টি আপনিও নিজের করে নিতে পারেন।
ইনবক্সে অনেকেই বাংলাদেশ ব্যাংকের চাকরির প্রিপারেশন নিয়ে লিখতে বলেছেন। যাদেরকে রিপ্লাই দিয়েছি সবাইকেই বলেছিলাম নতুন সার্কুলার আসলে ডিটেইলস পোস্ট করবো, সেই তাগিদেই লিখছি আজকে। আজকের পর্বে থাকছে প্রিলিমিনারি প্রিপারেশন সম্পর্কিত কথাবার্তা।
বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার আসার সাধারণত ৫/৬ মাস পর পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারি প্রস্তুতির জন্যে এটা যথেষ্ট সময়। এই সময়ের জন্যে যেটা দরকার তা হলো একটা প্রপার গাইডলাইন, দরকার একটা বুকলিস্ট। এসবের জন্যেই আগামীর পরীক্ষার্থী ভাইবোনদের উদ্দেশ্য করে লিখা। আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন।
✅বাংলা
প্রিলির ১০০ নম্বরের মাঝে ২৫ নম্বর থাকবে বাংলায়। এখানে ব্যাকরণের পাশাপাশি সাহিত্য থেকেও বেশ কিছু প্রশ্ন এসে থাকে।
সাহিত্য থেকে পিএসসির ১১ জন সাহিত্যিকের অংশটুকুর পাশাপাশি বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম আর উপাধিগুলো পড়ে রাখবেন।
আর ব্যাকরণের যেসব টপিক না পড়লেই নয় সেগুলো হলো-
➡️বর্ণ
➡️ধ্বনি পরিবর্তন
➡️ব্যাকরণের আলোচ্য বিষয়
➡শব্দ
➡️বাংলা বানান
➡️উপসর্গ
➡️এক কথায় প্রকাশ
➡️বিপরীত শব্দ
(এগুলো পড়ার পর সময় থাকলে কারক, সমাস, সন্ধি পড়তে পারেন। না হয় দরকার নাই)
✅ইংরেজি
ধরা হয় ইংরেজি ও ম্যাথে যারা ভালো, ব্যাংকে তাদের চাকরি হবার সম্ভাবনা প্রবল। একটু কৌশলী হলেই প্রিলিতে বরাদ্দকৃত ২৫ নম্বরের মাঝে ৬০% মার্কস তুলতে পারবেন। ব্যাংকের ইংরেজিতে ভোকাবুলারির পাশাপাশি অবশ্যই নিচের টপিকগুলো দেখে যাবেন
➡️Parts of Speech
➡️One word substitution
➡️Preposition
➡️Idioms & Phrases
➡️Spelling
➡️Sentence Correction
➡️Pinpoint Error
(ইংরেজি সাহিত্য থেকে প্রিলিতে প্রশ্ন আসে না বললেই চলে। তবে অনেক সময় Shakespeare, George Barnard Shaw, Charles Dickens প্রমুখ গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের থেকে ২/১ প্রশ্ন চলে আসে। এগুলোও দেখে রাখতে পারেন)
✅ম্যাথ
ব্যাংকের ম্যাথ সবসময় বড় একটা পার্থক্য গড়ে দেয় প্রিলিতে। দেখা যায় কেউ প্রিপারেশন ছাড়াই ম্যাথে ১৫/১৬ পেয়ে যায়, আবার অনেকে অনেক চেষ্টা করেও ৬/৭ এর বেশি তুলতে পারে না।
তবে যারা ম্যাথ নিয়ে চিন্তিত তারা অন্য বিষয়গুলোতে জোর দেন ভালো করে।
ব্যাংকের প্রিলিতে সাধারণত
➡️Ratio
➡️Age-related problems
➡️Simple, Compound Interest
➡️Area based problems
➡️Time-Speed related problems
➡️Profit
➡️Percentage
এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। এগুলো বুঝে বুঝে সমাধান করলে ম্যাথে একটা হ্যান্ডসাম মার্ক তুলে ফেলা সম্ভব।
✅জিকে
ব্যাংকের প্রিলিতে ২০ নম্বর থাকে জিকে'তে, এখানে খুবই কমন টাইপের প্রশ্ন হয়ে থাকে সাধারণত। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে যেমন-সাম্প্রতিক সম্মেলন, পুরস্কার, সাম্প্রতিক বিভিন্ন খেলাধুলার আপডেট, অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল।
এছাড়াও জাতিসংঘ, বিভিন্ন সংস্থার সদর দপ্তর, আন্তর্জাতিক সীমারেখা, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর স্থপতি এসব টপিক থেকেও প্রিলিতে রেগুলার প্রশ্ন আসতে দেখা যায়।
✅কম্পিউটার
কম্পিউটারের ১০ মার্কসের জন্যে এতো ডিটেইলস পড়ার দরকার নাই। হাতে গোনা অল্প কিছু টপিক যেমন-
➡️PC Hardware (RAM,ROM,Memory)
➡️Software
➡️Operating System
➡️MS Word Shortcut
➡️Function Key এর কাজ
➡️Abbreviations (POST, BIOS, RTGS, URL etc...)
এগুলো পড়লেই ৭/৮ নম্বর কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
⏩এইবার আসি বুকলিস্টে,
বাজার থেকে প্রতি বিষয়ের জন্যে ৮/১০টা বই না কিনে ১/২ টা বারবার পড়লেই আপনার প্রস্তুতিতে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন আশা করছি।
✅বাংলার জন্যে mp3/অগ্রদূত ভালো অপশন, পাশাপাধি যদি ৯ম/১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়েন তাহলে আর কথাই নেই।
✅ইংরেজির জন্যে আলাদা কোনো বই সাজেস্ট করবো না, উপরের টপিকগুলো যে কোনো বই থেকে পড়ে ফেলুন, আর রেগুলার প্র্যাকটিস করতে থাকেন।
✅ব্যাংকের কম্পিউটারের জন্যে Easy Computer একদমই আনবিটেবল।
✅সাধারণ জ্ঞানের জন্যে mp3 ভালো অপশন। পাশাপাশি পরীক্ষার আগের ৪/৫ মাসের সাম্প্রতিক জিকের একটা নোট রেডি করবেন। যেটা পড়লে আলাদা করে সাম্প্রতিক পড়ার প্রয়োজন পড়বে না।
✅ম্যাথ প্র্যাকটিস করার জন্যে Khairul's Math(Basic & Advanced) দুটোই সংগ্রহে রাখতে পারেন, যারা একদমই দুর্বল ম্যাথে তারা ব্যাসিক ম্যাথ পড়বেন আগে৷ তবে ডেইলি অন্তত ১ ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করুন, সেটা যাতে রিটেনের লেভেলের প্রিপারেশন হয়। যদি এটা এনশিউর করতে পারেন, তাহলে প্রিলি তে কোয়ালিফাই করার পর বড় একটা এডভান্টেজ পাবেন।
পরিশেষে কিছু কথা,
ফ্যাকাল্টিবেজড প্রিপারেশন নেয়ার থেকে উপরোক্ত টপিকগুলোতে নিজেদের প্রিপারেশন শক্ত করুন। এক্সাম টেকার যে-ই হোক না কেন, অধিকাংশ প্রশ্ন কমন টপিক গুলো থেকেই আসে। তাই আর সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই সকল বাঁধা অতিক্রম করে নিজেকে দেখবেন বিজয়ীর বেশে।
এছাড়াও বিবি এডি সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। যথাসম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো বা পরবর্তীতে ডিটেইলস পোস্ট আকারে শেয়ার করবো।
আপনাদের জন্যে শুভকামনায়,
মোঃ আবিদ আল আজিজ
সহকারী পরিচালক (মেধাক্রম: ০৪)
বাংলাদেশ ব্যাংক
ব্যাচ-২০২৫