11/08/2022
প্রায় ১৫ দিন হতে চলেছে!
আমরা কি আদৌ কোন নিশ্চয়তা ও নির্দেশনা পাবো কনভোকেশন নিয়ে !
ইদানিং কেউ কি সার্টিফিকেট নিতে বা এ ব্যাপারে ইউনিভার্সিটিতে কথা বলেছেন।বললে আপনার অভিজ্ঞতা জানাবেন দূরে থাকায় খোঁজ খবর নিতে পারছি না ।
আর!
ছোট মানুষ হিসেবে ভুল ত্রুটির জন্য শুরুতেই ক্ষমা প্রার্থনা করছি !
"লোকমুখে শোনা কথা" কনভোকেশন এর জন্য রেজিস্ট্রেশন 3000+ ছাত্র-ছাত্রীরা করেছেন ৬ হাজার টাকা দিয়ে!
আমি ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটি এর একজন সামান্য ছাত্র হিসেবে একটি বিশেষ #প্রস্তাবনা দিতে চাচ্ছি আমাদের সম্মানিত,
#প্রেসিডেন্ট স্যার ও সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলী ও সাথে এ বিপুল রেজিস্ট্রেশন কৃত সকল ছাত্র-ছাত্রীদের কে উদ্দেশ্য করে ।
#প্রস্তাবনা ২হাজারও যদি রেজিস্ট্রেশন করে তাহলে যোগ-বিয়োগ গুন-ভাগ আপনারা করবেন! এবং [_____] এই বিশাল অঙ্কের সাথে আমরা আরো কিছু হাজার টাকা সঠিক পদ্ধতি ও বিস্তৃত আলোচনার মাধ্যমে সাধারণ চুক্তির ভিত্তিতে টাকা উত্তোলন করে ঢাকার আশপাশের এলাকায় নিজস্ব এ অর্থায়নে বাংলাদেশ এর ইতিহাস স্বাক্ষী রেখে ইউনিভার্সিটি পুনর্নির্মাণের প্রস্তাবনা রাখতে চাচ্ছি।
তবুও এরকম নিউজ থেকে আমাদের মুক্তি দিন। অতীব কষ্ট ও অনুশোচনা থেকে আমার প্রিয় বিশ্ববিদ্যালয় এর জন্য কিছু করতে চাওয়া থেকে এমন ধারণা ও প্রস্তাবনা দেওয়া।
কেউ আমার একান্ত এ ধারণা থেকে কোন কষ্ট পেয়ে থাকলে আবারো বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কেন যেন কিছু করে হলেও জীবনের ৪+ বছর দেয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে অতি আবেগীয় স্বপ্ন থেকে রেজিস্ট্রেশন কৃত ছাত্র-ছাত্রীদের জন্য অনুরোধ আর কর্তৃপক্ষের জন্য প্রস্তাবনা দিয়ে শেষ করছি।
#মারুফ_রহমান