National College of Home Economics - NCHE, University of Dhaka

National College of Home Economics - NCHE, University of Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National College of Home Economics - NCHE, University of Dhaka, College & University, হাইজ #১০, রোড # ০১, ব্লক-বি, ফিউচার টাউন হাউজিং( চল্লিশ ফিট), Dhaka.

National College of Home Economics (NCHE)-এ অনুষ্ঠিত হলো 9th Bangladesh Nutrition Conference 2026-এর রেজিস্ট্রেশন ও প্রচ...
02/09/2026

National College of Home Economics (NCHE)-এ অনুষ্ঠিত হলো 9th Bangladesh Nutrition Conference 2026-এর রেজিস্ট্রেশন ও প্রচারণামূলক ক্যাম্পেইন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য:
“Nutrition for the Millennium: Science, Policy and Action for a Healthier Bangladesh.”

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সম্মেলনের উদ্দেশ্য, অংশগ্রহণের সুযোগ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য জানানো হয়। পুষ্টিবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলন গবেষণা, জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং পেশাগত দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।

NCHE-এর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ ক্যাম্পেইনটিকে প্রাণবন্ত করে তোলে।

9th Bangladesh Nutrition Conference-এর এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে National College of Home Economics আনন্দিত।

Organized by:
Bangladesh Breastfeeding Foundation (BBF)
Nutrition Society of Bangladesh (NSB)
Nutrition Foundation of Bangladesh (NFB)

04/08/2026
"মেঘের বুকে বৃষ্টির ছোঁয়া,সবুজ পাতায় জীবনের মায়া।গানের সুরে, কবিতার ডাকে,এসো মিলি বর্ষার আনন্দে।"বর্ষা মানেই নতুন প্র...
01/08/2026

"মেঘের বুকে বৃষ্টির ছোঁয়া,
সবুজ পাতায় জীবনের মায়া।
গানের সুরে, কবিতার ডাকে,
এসো মিলি বর্ষার আনন্দে।"
বর্ষা মানেই নতুন প্রাণের স্পন্দন, প্রকৃতির নির্মল স্নিগ্ধতা আর হৃদয়ের উৎসব। সেই অনুভূতিকে উদযাপন করতেই ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (NCHE) এর শিক্ষার্থীরা আয়োজন করেছে "ইলশেগুঁড়ি ২০২৬" একটি বর্ণিল বর্ষাবরণ উৎসব।
এসো, গান, কবিতা, সংস্কৃতি আর আনন্দের আবহে একসাথে উদযাপন করি বর্ষার অপরূপ সৌন্দর্য।
তারিখ: ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)
সময়: সকাল ১০:০০টা
স্থান: “বৃষ্টি চত্বর” ( Rain Lounge),
ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (NCHE), মোহাম্মদপুর, ঢাকা
বৃষ্টি হোক উপলক্ষ,
বন্ধুত্ব হোক উৎসব।
ইলশেগুঁড়ির প্রতিটি ফোঁটায়
রঙিন হয়ে উঠুক আমাদের প্রাঙ্গণ।
কলেজের সকল শিক্ষার্থীকে আন্তরিক আমন্ত্রণ!
(কলেজের আইডি পরিধান করে প্রবেশ করতে হবে)

⚪🔵ড্রেস কোড: সাদা অথবা নীল

৯ জুলাই, ২০২৬ ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (NCHE)-র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদ...
09/07/2026

৯ জুলাই, ২০২৬ ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (NCHE)-র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ার উদ্যোগে আয়োজিত আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি এ ধরনের আনন্দ ভ্রমণ শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, দলগত চেতনা আরও সুদৃঢ় করতে এবং আনন্দঘন স্মৃতি, মুহূর্ত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এ আয়োজন ছিল আনন্দময়, প্রাণবন্ত ও উপভোগ্য।
এমন সুন্দর আয়োজনের জন্য অধ্যক্ষ মহোদয়া, উপাধ্যক্ষ মহোদয়া এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা, ব্যক্তিগত বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলবে।

08/07/2026

Moments of NCHE 2026-এর আনন্দঘন আয়োজনে ফটো কনটেস্টের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সের অধ্যক্ষ অধ্যাপক নূরুন নাহার বেগম।
এই আয়োজন শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাসের স্মৃতিগুলোকে একত্রিত করার এক সুন্দর উদ্যোগ ছিল। সকল অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় Moments of NCHE 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিজয়ীকে আন্তরিক অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের উৎসাহ ও ভালোবাসাই আমাদের এমন আয়োজনের প্রেরণা।
আশা করি, ভবিষ্যতেও "Moments of NCHE" আরও বড় পরিসরে ফিরে আসবে এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আমাদের ক্যাম্পাসের অসংখ্য সুন্দর স্মৃতি নতুন করে ধরা পড়বে।

২য় বর্ষ বি.এসসি (সম্মান) গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা-২০২৫ এর সময়সূচী।
06/07/2026

২য় বর্ষ বি.এসসি (সম্মান) গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা-২০২৫ এর সময়সূচী।

মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে ধারণ করে ০৬/০৭/২০২৬ ইং তারিখ রোজ সোমবার  ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সে (NCHE) অসহায়...
06/07/2026

মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে ধারণ করে ০৬/০৭/২০২৬ ইং তারিখ রোজ সোমবার ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সে (NCHE) অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক নূরুন নাহার বেগমের আন্তরিক উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসি। মহান আল্লাহ তাআলা এই মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁদের সেবাকে কবুল করুন। আমিন।

১ম বর্ষ বি.এসসি (সম্মান) গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হওয়ার তারিখ ও সময়সূচীঃ
06/07/2026

১ম বর্ষ বি.এসসি (সম্মান) গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হওয়ার তারিখ ও সময়সূচীঃ

এম.এস গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা  ২০২৪ এর সময়সূচী।
06/07/2026

এম.এস গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা ২০২৪ এর সময়সূচী।

Address

হাইজ#১০, রোড# ০১, ব্লক-বি, ফিউচার টাউন হাউজিং( চল্লিশ ফিট)
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when National College of Home Economics - NCHE, University of Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to National College of Home Economics - NCHE, University of Dhaka:

Shortcuts

Share