Faculty of Law, University of Dhaka

Faculty of Law, University of Dhaka The most prestigious Faculty of the University of Dhaka. (It is not an official page and is solely m (অনার্স)
এলএল.এম. (সাধারণ)
এলএল.এম.
(1)

আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ৩টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে, আইন অনুষদ তাদের অন্যতম।আইন অনুষদের অধীনে ছিল শুধুমাত্র আইন বিভাগ।আইন অনুষদের প্রথম ডিন ছিলেন ড. এন.সি সেনগুপ্ত। ১৯৭৩ সাল পর্যন্ত আইন বিভাগের অধীনে শুধুমাত্র দু'বছর মেয়াদী স্নাতক কোর্স এলএল.বি. (সান্ধ্যকালীন) চালু ছিল। ১৯৭৩-৭৪ শিক্ষাবর্ষ হতে দুই বছর মেয়াদী এলএল.বি. কোর্সের পরিবর্তে তিন বছর মেয়াদী এলএ

ল.বি. (অনার্স) কোর্স প্রবর্তন করা হয়। ১৯৭৭-৭৮ শিক্ষাবর্ষ হতে এলএল.বি. (অনার্স) কোর্সের মেয়াদ চার বছরে বর্ধিত করা হয়। ২০০৪-৫ শিক্ষাবর্ষে এলএল.বি. অনার্স-এর পাঠ্যক্রম নতুনভাবে প্রণয়ন করা হয়, যাতে মোট ১৭০০ নম্বরের স্থলে ২৩০০ নম্বরের মোট ২৪টি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়াও আইন অনুষদ থেকে Journal of the Faculty of Law (The Dhaka University Studies Part-F) নামে একটি বার্ষিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে।

প্রতি বছর কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা এই বিভাগে ভর্তি হবার সুযোগ পায়।বিশেষ করে দেশের আন্যতম মেধাবী ও সেরা শিক্ষার্থীরাই আইন অনুষদে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।

আইন অনুষদের অধীনে আইন বিভাগে ১৯৭৬-৭৭ শিক্ষাবর্ষে এলএল.এম. কোর্স খোলা হয়। ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে সাধারণ এলএল.এম.-এর পাশাপাশি বিশেষায়িত এলএল.এম. ডিগ্রিও প্রদান করা হচ্ছে। ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে আইন বিভাগে সর্বপ্রথম এম.ফিল. কোর্স প্রবর্তিত হয়। বর্তমানে এই বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রিও প্রদান করা হচ্ছে।

বর্তমানে আইন বিভাগে যে সব ডিগ্রি দেয়া হয়--
এলএল.বি. (বিশেষায়িত)
এম.ফিল.
পিএইচ.ডি.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেমন অনেক বিখ্যাত, স্বনামধন্য আইনজ্ঞ, জ্ঞানী-গুনী ব্যাক্তি শিক্ষকতা করেছেন তেমনি অজস্র মেধাবী আইনবিদের জন্ম দিয়েছে এই অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এর শিক্ষার্থীদের দেখিয়েছে সংস্কার ও আলোর পথ, যারা বিভিন্ন সময় বাঙ্গালী জাতির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও অনন্য অবদান রেখেছেন এবং এখনও রেখে চলছেন।

Address

Secretariate Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Faculty of Law, University of Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Faculty of Law, University of Dhaka:

Share