Daffodilian Diuian

Daffodilian Diuian 102, Shukrabad, Mirpur Road, Dhanmondi, Dhaka-1207
Ashulia Model Town, Dattapara, Ashulia, Savar, D

Daffodil International University (DIU)
E-mail: [email protected]
Website: www.daffodilvarsity.edu.bd

Founding year: 2002
Approval of UGC and Ministry of Education, Bangladesh: Yes

DIU Permanent Campus:
Ashulia Model Town, Dattapara, Ashulia, Savar, Dhaka
Cell: 01833102806

Main Campus:
102, Shukrabad, Dhanmondi, Dhaka-1207,
Phone:9138234-5, 9136694, 9116774
Cell: 01713493050, 01713

493051
Fax:88-02-9131947

Administrative Building
102/1, Shukrabad, Dhanmondi, Dhaka-1207,
Phone:9138234-5, 9136694, 9116774
Cell: 01713493050, 01713493051
Fax:88-02-9131947


DIU sobhanbag Campus
4/2, Shobhanbag, Dhanmondi, Dhaka-1207
Phone: 8130864, 8129177

Uttara Campus-I
House: 04, Road: 07, Sector: 03,
Uttara Model Town, Dhaka-1230,
Phone: 8932846, Cell: 01713493141

Uttara Campus-II
House # 06, Road # 07, Sector # 03,
Uttara Model Town, Dhaka-1230

Land for permanent campus : 20 Acre

Near Dhaka-Chittagong Highway
At Bashundhara Baridhara Project, Dhaka. At Chowbaria, Savar, Dhaka

Faculties (4):
Faculty of Science and Information Technology
Faculty of Business and Economics
Faculty of Allied Health Science
Faculty of Humanities and Social Science

Departments :
Department of Commerce
Department of Business Administration
Department of Real Estate
Department of Economics
Department of Journalism & Mass Communication
Department of English
Department of Law
Department of Computer Science
Department of Computer Science & Engineering
Department of Computing Information System
Department of Textile Engineering
Department of Electronic & Telecommunication Engineering
Department of Environmental Science and Disaster Management
Department of Pharmacy
Department of Nutrition & Food Engineering
Department of Electrical & Electronic Engineering
Department of Software Engineering

হাদি ভাইয়ের জন্য সকল প্রাইভেট ইউনিভার্সিটি এক কাতারে। 📍শহীদ হাদি চত্বর, ঢাকা
28/12/2025

হাদি ভাইয়ের জন্য সকল প্রাইভেট ইউনিভার্সিটি এক কাতারে।

📍শহীদ হাদি চত্বর, ঢাকা




জার্মানির ফ্রাঙ্কফুর্টে ড্যাফোডিল অ্যালামনাইদের অংশগ্রহণে ওসমান হাদীর স্মরণ এবং ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্...
23/12/2025

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ড্যাফোডিল অ্যালামনাইদের অংশগ্রহণে ওসমান হাদীর স্মরণ এবং ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে এবং অব্যাহত পতিত আওয়ামীলীগের ফ্যাসিবাদী স*হিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট।

সেখানে ড্যাফোডিলের কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যালামনাইরা অংশগ্রহণ করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের সোয়ার্চার লেন ভেগেতে আয়োজিত এই প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।।

বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা ফ্রাঙ্কফুর্টের একটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন। সভাস্থলের বাইরে শতাধিক শিক্ষার্থী ছাত্রলীগের নেতার গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি খুনের বিচারের দাবিতে পাল্টা বিক্ষোভ করেন। এসময় উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা আওয়ামীলীগ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।

এসময় আওয়ামীলীগ ছাত্রদের ধাওয়া খেয়ে মিলনায়তনে ডুকে পরে। তবে পুলিশের কারণে উভয়পক্ষের মধ্যে তেমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে কথা বলেছেন। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ থেকে শরীফ ওসমান বিন হাদির আদর্শ ও দেশপ্রেম ইউরোপে থাকা বাংলাদেশি তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে 'ইনকিলাব মঞ্চ জার্মানি' গঠনের ঘোষণা দেওয়া হয়।

বক্তারা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজায় এক টুকরো ড্যাফোডিল! ❤️
21/12/2025

শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজায় এক টুকরো ড্যাফোডিল! ❤️

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসম...
18/12/2025

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় আল্লাহ মহান জুলাই বিপ্লবী ওসমান হাদিকে শহিদ হিসেবে কবুল করেছেন।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার শাহাদাতকে কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমীন।

🔴🟢 লাল-সবুজের আলোয় উদ্ভাসিত ড্যাফোডিল ক্যাম্পাসমহান বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেজেছে বিজয়ে...
15/12/2025

🔴🟢 লাল-সবুজের আলোয় উদ্ভাসিত ড্যাফোডিল ক্যাম্পাস

মহান বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেজেছে বিজয়ের রঙে। ৫৪ বছরের বিজয়ের গৌরবময় ইতিহাসকে উদযাপন করতে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ আর দেশপ্রেমের আবহ।

#ড্যাফোডিল

ফয়সাল করিম মাসুদ। ওরফে দাউদ করিম। ওরফে রাহুল। তবে সে পরিচিত রাহুল নামেই। পিতা হুমায়ুন কবীর, মাতা হাসি বেগম। স্থায়ী ঠিকান...
13/12/2025

ফয়সাল করিম মাসুদ। ওরফে দাউদ করিম। ওরফে রাহুল। তবে সে পরিচিত রাহুল নামেই। পিতা হুমায়ুন কবীর, মাতা হাসি বেগম। স্থায়ী ঠিকানা কেশবপুর, থানা বাউফল, জেলা পটুয়াখালী। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের (২০১০) ছাত্র ছিল। পরবর্তীতে নিজের ডিপার্টমেন্টের একজনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা চাওয়ায় বহিষ্কৃত হয়।

ডিপার্টমেন্টের সিনিয়র হওয়ার সুবাদে তার সাথে পরিচয় ২০১২ সালের দিকে। নিজেকে মাফিয়া দাউদ খানের একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচয় দিত, সেখান থেকেই নিজের নাম রাখে দাউদ করিম। চলাফেরাও অনেকটা সন্ত্রাসী মাফিয়া টাইপের। অনেকদিন তার ফেইসবুক প্রোফাইলের কভার ফটোতে ছিল নিজস্ব অস্ত্রের ছবি। সবাইকেই সেই অস্ত্রের কথা বলে ইনডিরেক্ট ভয়ও দেখাতো।

সেইসময় আমি আর আমার ব্যাচের অনেকেই ঢাকায় নতুন। টুকটাক গ্রাফিক ডিজাইন - ফটোগ্রাফি করি। বন্ধুদের অনেকেই গেইম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ আইটি রিলেটেড নানা বিষয়ে পারদর্শী। রাহুলের সাথে সম্পর্কের শুরু এই গেইম ডেভেলপমেন্ট নিয়েই।

২০১২ সালের শেষের দিকে এক বন্ধুর (সংগত কারনেই কারোর নাম উল্লেখ করছিনা) মাথায় একটা আইডিয়া এলো - ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে গেইম বানাবে। তখন পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে কোন পিসি বা মোবাইল গেইম ছিলোনা। সে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে Open World RPG বানাতে চায়। বাংলাদেশের প্রথম।ইনিশিয়াল প্ল্যানিং এর পর মহা উদ্যমে আমরা গেইমের কাজ শুরু করলাম, নাম দিলাম "Red Cloud 71"।

কিছুদিন পর এই আইডিয়া রাহুল জানতে পারে। তার তখন “Apple Soft IT” নামে একটা রেজিস্ট্রার্ড সফটওয়্যার কোম্পানি ছিল। আমাদের বললো সে এই গেইম প্রোফেশনালি বানানোর জন্য সাপোর্ট করবে। স্পন্সর আর রিসোর্স ম্যানেজ করে দিবে। আমরাও তাকে বিশ্বাস করে রাজী হয়ে যাই - আমরা তিনজন। আমাকে দেয়া হল তার কম্পানির চিফ গ্রাফিক ডিজাইনারের দ্বায়িত্ব, গেইম আইডিয়া যার তাকে বানানো হলো গেইম ডিরেক্টর আর আরেক বন্ধু হলো লিড গেইম ডেভেলপার।

গেইমের প্রজেক্ট প্রপোজাল, লোগো আর POC বানানো হলো। কিছুদিন পরে কুয়েটে একটা স্টুডেন্ট প্রোজেক্ট ফেয়ারে গেইমটা আমরা সাবমিট করতে চাই। আর এটা কানে যাওয়ার পরেই তার সাথে দ্বন্দ্বের শুরু। সে আমাদের নানা ভাবে হুমকি দিতে থাকে - আমরা "তার" আইডিয়া চুরি করেছি ইত্যাদি। তার রাগ মুলত: আমার বন্ধুর উপর, গেইমটা যার ব্রেইনচাইল্ড। তাকে সরিয়ে পুরো গেইমটা রাহুল নিয়ে নিতে চায়। নানা ভাবে হুমকি ধামকি আসতে থাকে। একদিন সুযোগ বুঝে সে সাঙ্গপাঙ্গ নিয়ে আসে আমার বন্ধুকে মরতে। সম্ভবত ধানমন্ডি ৩২ এ আমাদের ক্যাম্পাসের পাশে হোটেল নিদমহলের নীচে।

তার হুমকি পেয়ে আগেই আমরা ব্যাপারটা আরও অনেক সিনিয়র ভাইদের জানিয়ে রেখেছিলাম। সে মারতে আসার খবর পেয়ে আমি সিনিয়রদের জানাই, তারা এসে সেই যাত্রায় আমাদের উদ্ধার করে। পরবর্তীতে রাহুল আমার বন্ধুকে কোম্পানি থেকে বহিস্কার করে। আমাকে আর গেইম ডেভেলপার বন্ধুকে রেখে দেয় হুমকি দিয়ে। আমি কৌশলে রাহুলের সাথে দূরত্ব বজায় রাখি আর কিছুদিন পর সেই প্রোজেক্ট থেকে বের হয়ে আসি। তবে গেইম ডেভেলপার বন্ধুকে সে সরাসরি মেরে ফেলার হুমকি দিয়ে প্রজেক্টে রেখে দেয়। সে বহুদিন তার কবল থেকে বের হতে পারেনি। ২০১৬ সালে সেই গেইম রিলিজ হয় "Battle of 71” নামে। যদিও সুপার ফ্লপ - কিন্তু ৭১ এর চেতনা বিক্রি করে সরকারের থেকে সেই গেইম বাবদ ঠিক কত টাকা নিয়েছিল সেটা আমার আজও অজানা।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আর পাটমন্ত্রী নানকের ছত্রছায়ায় আস্তে আস্তে রাহুল ক্ষমতাসীল হয়ে ওঠে - পায় ছাত্রলীগের পদ। বেসিসের নানা প্রজেক্ট নিতে থাকে। আরও অনেক কোম্পানি খুলে বিভিন্ন প্রজেক্ট থেকে সে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। অস্ত্র দেখিয়ে টেন্ডার চাদাবাজি থেকে শুরু করে আর কি কি করেছে সেটা আমার অজানা নয়। এমনকি আমার সেই বন্ধুর (গেইম আইডিয়া যার ছিল) সাথে বেসিসে পরবর্তীতে আবারও দেখা হয়েছিল। কোমরে থাকা পিস্তল দেখিয়ে ওর কাছ থেকেও টাকা চেয়েছিল। ডিপার্টমেন্টের অনেকের কাছেও প্রায়শই ফোন করে টাকা চাইত।

গতবছর সে একটা স্কুলে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার হয়। তবে কোনও অদৃশ্য ইশারায় সে এবছর ফেব্রুয়ারিতে জামিনে বেরিয়ে আসে। কারা তাকে বের করলো? এই প্রশ্নের উত্তরেই পওয়া যাবে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্টের সহযোগী হয়ে কোন গুপ্তচক্র কাজ করছে।

এই কথাগুলো কখনও এভাবে লিখতে হবে ভাবিনি। বিশ্ববিদ্যালয় জীবনের সেই ফটকা রাহুল আজকে ওসমান হাদীর সাস্পেক্টেড কিলার। বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাতকারী নরপিশাচটাকে আমি চিনতাম ভাবলেই গা শিওরে ওঠে। অনেকেই লিখতে নিষেধ করেছিল - সিকিউরিটির কথা ভেবে। কিন্তু যেই হাতে আমার বিপ্লবী ভাইয়েরা রক্তাক্ত হয় প্রতিদিন, সেই হাত গুড়িয়ে দিতে বিদেশে বসে এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা।

আমরাই আবু সাঈদ, আমরাই ওসমান হাদী, আমরা ভয় পাইনা।
ইনকিলাব জিন্দাবাদ ✊

লিখেছেনঃ
ইঞ্জিনিয়ার অঙ্কুর মাহাদি Ankur Mahadi,
ড্যাফোডিল অ্যালামনাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।

#ওসমানহাদি

11/09/2022

ফিরে দেখাঃ শিক্ষায় ভ্যাট বিরোধী সফল আন্দোলন!

১০ সেপ্টম্বর বৃহস্পতিবার রাতে "জয়বাংলা" বলে ড্যাফোডিলের শিক্ষার্থীদের উপর হা*মলা করেছিল স*ন্ত্রা*সী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা!

11/09/2022

ফিরে দেখাঃ শিক্ষায় ভ্যাট বিরোধী সফল আন্দোলন!

যে পুলিশকে তাদের দিনেরবেলার আচরণের কারণে আমরা ধন্যবাদ দিয়েছিলাম, সেই পুলিশকেই তাদের রাতের বর্বরতার জন্য ধিক্কার জানিয়েছিলাম!

24/01/2022

Happy 20th Anniversary of Daffodil International University. May Allah bless Daffodilian Diuian.

Congratulations cute graduate 🎉❤🎊
09/01/2022

Congratulations cute graduate 🎉❤🎊

সবাইকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা! 🇧🇩50❤️
16/12/2021

সবাইকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা! 🇧🇩50❤️

Address

102, Shukrabad, Mirpur Road, Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Daffodilian Diuian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Daffodilian Diuian:

Share