11/09/2026
এলান—
মারকাযুল উলূম আশ-শারইয়্যাহ ওয়া তারবিয়াতিল মুসলিমীন কর্তৃক প্রতি মাসেই তারবিয়াতি প্রোগ্রাম করা হয়ে থাকে। এই জাতীয় ঘরোয়া মজলিসের গুরুত্ব রয়েছে। কারণ, অনলাইনের মাধ্যমে যে দ্বীন হাসিল হয়, তা যথাযথ নয়। অফলাইনেও আলেমদের মজলিসে অংশগ্রহণ করে দ্বীন গ্রহণ করা জরুরি। সময়মতো না হলে অনেককিছু হাতছাড়া হয়ে যায়। তাছাড়া দ্বীনি মজলিসে যাওয়ার আলাদা ফায়দা তো আছেই।
এই উদ্দেশ্যকে সামনে রেখে ৫৪ তম ঘরোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
এই প্রোগ্রামগুলোতে তেলাওয়াত মশক, দৈনন্দিন জীবনের সুন্নতের ট্রেনিং, নির্ধারিত বিষয়ে বিস্তারিত মাসায়েল আলোচনা, বিশেষজ্ঞ আলেম কর্তৃক বিষয়ভিত্তিক বয়ান-এর পাশাপাশি ‘ইসলাহী ও তারবিয়াতমূলক’ আলোচনা করা হয়ে থাকে, বিইযনিল্লাহ।
এবারে আলোচনা করবেন—
হযরত মুফতী মাহমুদুল হাসান দা.বা.
প্রবীণ মুহাদ্দিস ও মুহতামিম, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া
খতীব, ডরমিটরী জামে মসজিদ, গ্রিনরোড।
নীচতলায় মহিলাদের অবস্থান।
দ্বীনি ভাই-বোন বিশেষ করে উক্ত মজলিসে অংশ নেওয়ার চেষ্টা করি। বারাকাল্লাহু ফীকুম
সময় ও তারিখ
১১ সেপ্টেম্বর ২০২৬, রোজ—জুমাবার
সময়—আসর থেকে ইশা।
শুরু থেকেই উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
স্থান— বাসা–৬৬১, রোড–১৪, আদাবর, ঢাকা।
যোগাযোগ—
০১৬১৬-০৩২৪৬৩
০১৩২৬-৮২৩১৩৩