Bangladesh Open Science Organization

Bangladesh Open Science Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Open Science Organization, College & University, Dhaka.

সবার জন্য উন্মুক্ত বিজ্ঞান। আমরা স্বপ্ন দেখি বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ার । বিজ্ঞানকে সকলের কাছে গ্রহনযোগ্য, উন্মুক্ত এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করার জন্য আমরা আয়োজন করছি বিজ্ঞান ক্যাম্পের ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য :

২০১৩ সালটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সব বিষয় ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কাজ শুরু করবে আমাদের অনলাইন ক্লাসরুম ইউনিট কার্যক্রম । আগামী মাস থেকেই প্রস্তুত হয়ে যাবে আমাদের ডিজিটাল ক

ন্টেন্ট, চালু হয়ে যাবে এইচএসসি পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আমাদের অনলাইন সার্ভিস। একই সময়ে আমরা একাধিক ‘মডেল এরিয়া’তে কাজ শুরু করতে পারব। পাশাপাশি আরো একটু বড় পরিসরে চলবে নিয়মিত বিজ্ঞান ক্যাম্প ও বিস্তৃত পরিসরে বিজ্ঞান পাঠচক্র। গ্রামীণ স্কুল কলেজগুলোর স্বল্পসুবিধাপ্রাপ্ত ছেলেমেয়েদের কাছে প্রচলিত শিক্ষা কার্যক্রমকে আরো সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি গ্রামের বা মফস্বলের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা একজন শিক্ষার্থী শহরের একটা শিক্ষার্থী যেসব সুযোগ সুবিধা পায় সেগুলোর সাথে পরিচিত করে তোলাও আমাদের অন্যতম লক্ষ্য।

আমাদের বিজ্ঞান ক্যাম্প :

ঢাকা এবং ঢাকার বাইরে নিম্ন মাধ্যমিক আর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের বিভিন্ন এক্সপেরিমেন্ট হাতে কলমে দেখনোই আমাদের বিজ্ঞান ক্যাম্পের মূল কার্যক্রম। তাছাড়া মহাকাশ বিজ্ঞানে সাধারন মানুষকে আগ্রহী করে তোলার জন্য আয়োজন করে যাচ্ছি আকাশ পর্যবেক্ষন ক্যাম্পের । আমাদের ক্যাম্পে বিভিন্ন এক্সপেরিমেন্ট বাচ্চাদের চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়, যাতে করে তারা নিজেরা বইতে যেটা পড়েছে সেটা নিজেরাই অনুধাবন করতে পারে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে কর্মশালা (ওয়ার্কশপ) করার ক্ষেত্রে একটা অনেক বড় প্রতিবন্ধকতা হল নিয়মিত যোগাযোগ রক্ষা করা । তাই দুইদিনের মধ্যে নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের বইয়ের বিজ্ঞানের পরীক্ষণ বা এক্সপেরিমেন্টগুলো মজাদার পরিবেশে আরও সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়। খেয়াল রাখা হয় যেন বাচ্চা ও শিশু কিশোরদের বেসিক সায়েন্স এর মোটামুটি জ্ঞান দিয়ে আসা যায়। এসবে ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলন করা হবে বিজ্ঞান পাঠচক্রের ; যেখানে আলাপ আলোচনা করা হবে সাম্প্রতিক বিজ্ঞানের নানা বিষয়, জটিল – অজানা বিষয়ের যৌক্তিক ব্যাখ্যা প্রভৃতি নিয়ে। আর সব বিজ্ঞান চর্চাই হবে মাতৃভাষায়।

আপনিও যোগ দিতে পারেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বাস্তবায়ন করতে।

যারা যোগ দিতে ইচ্ছুক তারা মন্তব্য (কমেন্ট) করুন ।

ওয়েবসাইট : http://bdopenscience.org/

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Open Science Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Open Science Organization:

Shortcuts

Share